আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিয়ের অনুষ্ঠানে যেতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু ৬জনের

নিজস্ব প্রতিনিধিঃ ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক পথ দুর্ঘটনা। এই ঘটনাটি  ঘটেছে মহারাষ্ট্রের নাগপুর শহরে। জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে মহারাষ্ট্রের নাগপুর শহরের একটি গাড়ি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এই দুর্ঘটনার জেরে ৬ জন প্রাণ হারিয়েছেন এবং গুরুত্বর  আহত হয়েছেন ১ জন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, রাত সোয়া ১২টা থেকে ২টার মধ্যে কাটল-কলমেশ্বর সড়কের সোনখাম্ব গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে।

তিনি বলেন, ‘একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার সময় ওই গাড়িটির সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।সেই সময় গাড়িতে সাত জন যাত্রী ছিল। তাদের মধ্যে দুইজন ঘটনাস্থলেই প্রাণ হারান। এবং  বাকিদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপর নাগপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারান তিনজন।  তাদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।  ইতিমধ্যেই পুলিশ ট্রাকের চালককে গ্রেফতার করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা শুরু করেছে।  

কি করে এই দুর্ঘটনা ঘটলো না নিয়ে শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ। এই পুরো বিষয়টি নিয়ে নাগপুর পুলিশ তদন্ত শুরু করেছে। মহারাষ্ট্রে রাতের বেলায় এমন দুর্ঘটনা প্রথম নয় । এরআগেও মহারাষ্ট্রে পথ দুর্ঘটনার জেরে প্রাণ হারিয়েছেন বহু মানুষ। তবে বারবার কি করে এমন দুর্ঘটনা ঘটছে তা নিয়ে উঠছে প্রশ্ন। শুধু তাই নয় এই দুর্ঘটনা রুখতে প্রশাসনের ভুমিকা নিয়েও  শুরু হয়েছে প্রশ্ন ।

Published by:

Share Link:

More Releted News:

‘এসি ছাড়ুন, সঙ্গে পেঁয়াজ রাখুন’, আজব নিদান কেন্দ্রীয় মন্ত্রী সিন্ধিয়ার

২০০ কোটি টাকার ডিজিটাল জালিয়াতি, ‘মাস্টারমাইন্ড’ অবসরপ্রাপ্ত সরকারি আধিকারিক

ডিজিটাল প্রতারণার ‘মাস্টারমাইন্ড’ চার ভাই! লক্ষাধিক টাকা উদ্ধার পুলিশের

আমিষ রান্না হয়নি কেন? প্রশ্ন করতেই দিনমজুর স্বামীর সঙ্গে ভয়ানক কাজ করলেন স্ত্রী

ধর্মীয় অনুষ্ঠানের মাঝেই শিমলায় ২৬ বছরের তরুণীকে খুন, গ্রেফতার অভিযুক্ত

‘আন্টি আই লাভ ইউ’ বলে টিটকিরি দিতেই মাঝরাস্তায় দুষ্কৃতীদের সঙ্গে যা করলেন তরুণী…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ