শত্রু দমনের প্রশিক্ষণ নিতে নিতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল তরুণ জওয়ানের

জানা গিয়েছে, মৃত জওয়ানের নাম করণ কুমার। জানা গিয়েছে, কাশ্মীরের রাজৌরির কেরি-র সারোল ক্যাম্পে প্রশিক্ষণ নিচ্ছিলেন তিনি। আচমকা সাইলেন্ট হার্ট অ্যাটাকে মৃত্যু হয় তাঁর।

Share:

নিজস্ব প্রতিনিধি: আবারও হৃদরোগে বলি তরুণ প্রাণ! জম্মু-কাশ্মীরে ট্রেনিং চলাকালীনই আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন সেনা জওয়ান। সঙ্গে সঙ্গেই তাঁর মৃত্যু হয়। জানা গিয়েছে, মৃত জওয়ানের নাম করণ কুমার। জানা গিয়েছে, কাশ্মীরের রাজৌরির কেরি-র সারোল ক্যাম্পে প্রশিক্ষণ নিচ্ছিলেন তিনি। আচমকা সাইলেন্ট হার্ট অ্যাটাকে মৃত্যু হয় তাঁর। ২৯ অগস্ট করণের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। তরুণ জওয়ানের শেষকৃত্যে তাঁর পরিবারের পাশাপাশি স্থানীয় মানুষ, সেনাবাহিনীর সদস্য এবং বেসামরিক প্রতিনিধিরা সামিল হয়েছিলেন। চোখের জলে জওয়ানকে বিদায় জানানো হয়।

জওয়ানের হঠাৎ মৃত্যুতে স্বাভাবিকভাবেই তাঁর পাড়ায় শোকের ছায়া নেমে এসেছে। আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়েছে। বিভিন্ন পেশার মানুষেরা তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন। রাইফেল ম্যান করণ কুমারের দায়িত্ববোধ ও দেশ সেবার প্রতি তাঁর নিষ্ঠা চিরদিন স্মরণে থাকবে বলে জানিয়েছেন সেনা কর্মকর্তারা। তাঁরা সর্বদা সেনার পরিবারের পাশে থাকবেন বলে জানিয়েছেন। তবে হৃদরোগে তরুণ বলি, এই ঘটনা প্রথম নয়। আজ সকালে চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালের নামি সার্জেন্টের মৃত্যু হয় হৃদরোগে আক্রান্ত হয়ে, যিনি হাসপাতালে রাউন্ডে বেরিয়ে সাইলেন্ট হার্টঅ্যাটাকে মারা যান। চমকপ্রদ বিষয় হল, তিনি একজন কার্ডিযাক সার্জেন্ট ছিলেন।

এর আগে একজন প্রাপ্ত বয়স্ক লরি চালক বাসের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। যিনি মৃত্যুর আগে লরির খালাসির কাছে স্টিযারিং ধরিয়ে দেন। সেই কারণে অল্পের জন্যে বড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে যায় লরিটি। এর আগে কখনও ক্রিকেট গ্রাউন্ডে গিয়ে, কখনও ব্যাট মিন্টন খেলতে খেলতে, কখনও বিয়ের অনুষ্ঠানে নাচতে নাচতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন তরুণ তরুণী। সুতরাং বর্তমানে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা সাধারণ হয়ে দাঁড়িয়েছে।

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩