চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মুম্বইয়ে শোরগোল ফেলে দিয়েছে সোনা দিয়ে তৈরি সন্দেশ, কিনতে হামলে পড়ছেন মিষ্টি প্রেমীরা

নিজস্ব প্রতিনিধিঃ  সামনেই দীপাবলি। আর সেই সময় প্রতিবারের মত  মহারাষ্ট্রের  বাজারে আসতে চলেছে একটি বিশেষ ধরনের মিষ্টি। যার মধ্যে রয়েছে সোনা। সেই মিষ্টির নাম রাখা হয়েছে ‘সোনারী ভোগ’। এই মিষ্টি   তৈরি করা হয়েছে বাদাম, কাজু, কিশমিশ ও পেস্তা থেকে। পাশাপাশি রয়েছে ২৪ ক্যারেট সোনার কাজ। এবার দীপাবলিতে এমনই মিষ্টি তৈরি করছেন অমরাবতীর এক দোকানদার ।

জানা গিয়েছে, শুধু অমরাবতী নয় এই মিষ্টি পাওয়া যাবে মহারাষ্ট্রেও ।  এই ২৪  ক্যারেট সোনার কাজের সোনারী ভোগের দাম প্রতি কেজিতে ১৪ হাজার টাকা। যা আগের বছরের চেয়ে প্রায় ৩ হাজার টাকা বেশি ।  তবে সোনার দাম বাড়ায় মিষ্টির দাম  বাড়লে শুধু অমরাবতী নয়, গোটা মহারাষ্ট্র জুড়েই  এই মিষ্টির চাহিদা  এখন তুঙ্গে।

এই মিষ্টি প্রসঙ্গে দোকানদার চন্দ্রকান্ত পপট বলেন,’  দীপাবলিতে বিশেষ মিষ্টির ঐতিহ্য রয়েছে । তাই প্রতিটি মানুষ এসময়ে মিষ্টি কিনে থাকেন।  তাই মানুষকে আকৃষ্ট করতে  সোনার কাজ করা এই মিষ্টি  তৈরি করা হচ্ছে। তাই চলতি বছর ২৪ ক্যারেট সোনা দিয়ে এই মিষ্টি  বানান  চলছে ।‘  ইতিমধ্যেই এই বিশেষ মিষ্টি নিয়ে ক্রেতাদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। শুধু তাই নয়, এই মিষ্টি দেখতে হাজার হাজার মানুষ অমরাবতীর এই দোকানে ভিড় জমাচ্ছেন।

Published by:

Share Link:

More Releted News:

‘আমাকে ওঁর সঙ্গে বিয়ে দাও, নাহলে…’ BSNL-এর টাওয়ারের চূড়ায় উঠে যা করল নাবালিকা

ক্ষমতায় এলেই পরিবার পিছু বছরে ৬ রান্নার গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে, বিরাট প্রতিশ্রুতি বিজয়ের

দিল্লির বিমানবন্দরে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ, খসে পড়ল ডানা, অল্পের জন্যে রক্ষা

‘আমার থেকে খুশি আর কেউ নয়’,সুপ্রিম কোর্টের রায়কে কুর্নিশ মমতার

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

ইনস্টাগ্রামে হেলিকপ্টার রাইডের লোভনীয় টোপে ৫৪ হাজার টাকা খোয়ালেন মহিলা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ