এই মুহূর্তে

সিম আর নেট সংযোগ ছাড়াই মোবাইল ফোনে দেখা যাবে ভিডিও

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বর্তমান ডিজিটাল যুগে মোবাইল ছাড়া আম আদমির এক মিনিটও চলে না। বাসে-ট্রেনে চড়ার সময়ে অনেকেই হাতে থাকা মোবাইলে ভিডিও দেখে ক্লান্তিকর সময় পার করেন। যদিও ওই ভিডিও দেখার জন্য মোবাইল ফোনে সিম কার্ড ও নেট সংযোগ থাকা বাধ্যতামূলক। কিন্তু খুব শিগগিরই ওই অবস্থার বদল ঘটতে চলেছে। নেট ও সিম কার্ড ছাড়াও মোবাইল ফোনে ভিডিও স্ট্রিমিং দেখার সুযোগ পাবেন আম আদমি। আর সাধারণ মানুষের হাতের মুঠোয় সেই সুবিধা পৌঁছে দিতে ডাইরেক্ট টু হোমের (ডিটিএইচ) মতোই ডাইরেক্ট টু মোবাইল (ডিটিএম) পরিষেবা চালুর পরিকল্পনা নিয়েছে কেন্দ্র। মঙ্গলবার সম্প্রচার মাধ্যমের এক সম্মেলনে ওই সুখবর শুনিয়েছেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার সচিব অপূর্ব চন্দ্রা।

এদিন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার সচিব জানান, দেশের ১৯ শহরে যেখানে ৫ জি পরিষেবা চালু হয়েছে সেখানে ডাইরেক্ট টু মোবাইল (ডিটিএম) প্রযুক্তি চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ৪৭০ থেকে ৫৮২ মেগাহার্জ ভিত্তিক সম্প্রচার পরিষেবা চালু হবে। গত বছরেই দেশের তথ্য প্রযুক্তি রাজধানী হিসাবে পরিচিত বেঙ্গালুরু, দিল্লির কর্তব্যপথ এবং নয়ডায় পাইলট প্রজেক্ট হিসাবে ডাইরেক্ট টু মোবাইল পরিষেবা নিয়ে পরীক্ষা নিরীক্ষা সম্পূর্ণ হয়েছে।

কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার সচিবের কথায়, ‘দেশে ২৮ কোটি বাড়ির মধ্যে ১৯ কোটি বাড়িতে টেলিভিশন সেট রয়েছে। বাকি ৯ কোটি বাড়ি টেলিভিশন সেট ছাড়া। ডাইরেক্ট টু মোবাইল পরিষেবা ওই ৯ কোটি পরিবারের কাছে আশার আলো নিয়ে আসবে। দেশে বর্তমানে ৮০ কোটি মানুষের হাতে স্মার্টফোন রয়েছে। তার মধ্যে ৬৯ শতাংশই ভিডিও কনটেন্ট দেখেন। আর বিশাল সংখ্যক মানুষ ভিডিও দেখার ক্ষেত্রে নেট সংযোগ ব্যবহার করায় ইন্টারনেটের সিগন্যাল স্পষ্টভাবে পাওয়ার ক্ষেত্রে মাঝেমধ্যেই সমস্যা দেখা দিচ্ছে।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সাইবার প্রতারণা ঠেকাতে প্ল্যাটফর্মগুলোতে নতুন ফিচার আনছে মেটা

রক্ত বন্ধ করতে মাথায় সেলাইয়ের পরিবর্তে স্ট্যাপলার পিন! চিকিৎসকের কীর্তি নিয়ে শোরগোল

রান্নার গ্যাসের সিলিন্ডার না পেয়ে যা করলেন মহিলা, দেখে চমকে উঠল সবাই

যমজ বোনকে ৮৪ বার ছুরির কোপ! ‘তোমার জন্য সারপ্রাইজ আছে’ মা বলল ইঞ্জিনিয়ার ছেলে

সুপ্রিম কোর্টে মুখ পোড়ার আগেই সোনম ওয়াংচুককে মুক্তির সিদ্ধান্ত শাহের মন্ত্রকের

সপ্তাহান্তে স্বস্তি! কলকাতায় রুপোর দামে ৫ হাজার টাকা পতন, সোনার দাম কত?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ