‘Sorry বাবা, আমি JEE পরীক্ষায় বসতে পারব না’, লিখে কোটায় ফের আত্মঘাতী পড়ুয়া

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কোটায় অব্যাহত ছাত্র মৃত্যুর ঘটনা। শুক্রবার রাজস্থানের কোটায় জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন (জেইই) পরীক্ষার্থী আত্মহত্যা করেছেন। জানা গিয়েছে, বিহারের ভাগলপুর জেলার বাসিন্দা ওই ছাত্র। তাঁর নাম অভিষেক কুমার।  সে  জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দেওয়ার জন্য কোটায় আসে। অভিষেক বিজ্ঞান নগর এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকতেন। এদিন সকালে সে নিজের ঘরে বিষাক্ত দ্রব্য সেবন করে আত্মহত্যা করেন।

পুলিশ জানিয়েছে, অভিষেকের ঘর থেকে একটি বিষাক্ত পদার্থের বোতল এবং একটি আত্মহত্যার চিঠি উদ্ধার করা হয়েছে।সুইসাইড নোটে লেখা ছিল, “সরি বাবা, আমি জেইই পরীক্ষা দিতে পারছি না ।“ পুলিশ তদন্ত করে জানতে পেরেছে, অভিষেক যথাক্রমে ২৯ শে জানুয়ারি এবং ১৯ ফেব্রুয়ারি তার কোচিংয়ে নির্ধারিত দুটি পরীক্ষায়ও অনুপস্থিত ছিল। ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে।

এই নিয়ে চলতি বছর মোট ৬টি আত্মহত্যার ঘটনা ঘটল। গত ১৩ ফেব্রুয়ারি হোস্টেলের রুম থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় আইআইটি পরীক্ষার্থী শুভ চৌধুরীর দেহ। জেইই মেইনের ফলপ্রকাশ আশানুরুপ না হওয়ায় আত্মহত্যার সিদ্ধান্ত নেয় ওই পড়ুয়া । এছাড়াও গত ২ রা ফেব্রুয়ারি রাজস্থানের কোটায় পেয়িং গেস্ট রুমে আত্মঘাতী হয়েছিল বিটেকের ফাইনাল ইয়ার এক পড়ুয়া। পুলিশ সূত্রে জানা যায় ওই পড়ুয়ার নাম নূর মহম্মদ।

 উল্লেখ্য,  তৎকালীন অশোক গেহলট সরকার ২০২৩ সালে  কোচিং সেন্টারগুলিকে এই জাতীয় দুর্ভাগ্যজনক ঘটনা রোধে শিক্ষার্থীদের চাপ কমাতে সহায়তা করার জন্য নির্দেশিকা জারি করেছিল।  কোচিং সেন্টারগুলির জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে কেন্দ্র। এর মধ্যে রয়েছে ১৬ বছরের কম বয়সী শিক্ষার্থী ভর্তিতে নিষেধাজ্ঞা এবং শিক্ষার্থীদের বিনোদন নিশ্চিত করার নির্দেশনা।  আর এই নির্দেশিকার মাঝেই ফের আত্মহত্যার ঘটনা ঘটল কোটায় । জানা গিয়েছে, ২০২৩ সালে কোটায় ডাক্তারি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে গিয়ে আত্মহত্যা করেছে মোট ২৬ জন পড়ুয়া। তবে বারবার কেন এমন আত্মহত্যার ঘটনা ঘটছে তা নিয়ে উঠছে প্রশ্ন।

গণেশ চতুর্থীতে সিদ্ধিদাতার মূর্তি কেনার আগে অবশ্যই মাথায় রাখুন এই ৩ বিষয়

১৪ নাকি ১৫ সেপ্টেম্বর? জেনে নিন গণেশ চতুর্থীর পুজোর সঠিক সময়

কাছের মানুষের মৃত্যুর খবর পাওয়ার সম্ভাবনা, হঠাৎ ভ্রমণের পরিকল্পনা আনন্দ দেবে

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

খাবারে বিষাক্ত রং ও পচা মাংসের থাবা, বাড়ছে ক্যানসার-অ্যালার্জির ঝুঁকি!

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর