SSC মামলায় হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি : এসএসসি-র নতুন নিয়োগ বিধি মানতে রাজি নন। তাই এবার নয়া বিধির বিরুদ্ধে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হল চাকরি প্রার্থীদের একাংশ। স্পেশাল লিভ পিটিশন দাখিল করেছেন তাঁরা। আগামী সপ্তাহে এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি গিয়েছে ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মীর। আদালতের নির্দেশেই নয়া বিজ্ঞপ্তিও দিয়েছে এসএসসি। কিন্তু এই নয়া বিধিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের হয়েছিল। এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ১০ নম্বর দেওয়া হবে। বয়সে ছাড়ের বিষয়টিও সেখানে দেওয়া হয়েছে। এই দুটি বিষয়কে মান্যতা দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এবার এই নিয়েই সু্পরিম কোর্টে গিয়েছেন চাকরি প্রার্থীরা। ১০ নম্বর ও বয়সে ছাড়ের বিষয়টি মেনে নিয়েছে ডিভিশন বেঞ্চ। সেই বিধিকে চ্যালেঞ্জ করে আদালতে মামলা করা হয়েছে।

উল্লেখ্য, কোনও চিহ্নিত অযোগ্য প্রার্থী নিয়োগ প্রক্রিয়ায় আবেদন করতে পারবে না। যদি আবেদন করে থাকেন সেই আবেদন পত্র বাতিল করতে হবে। এসএসসির নতুন বিজ্ঞপ্তি নিয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta Highcourt) বিচারপতি সৌগত ভট্টাচার্য আগেই নির্দেশ দিয়েছিলেন। এরপর এই রায়কে চ্যালেঞ্জ করে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করেছে রাজ্য় ও এসএসসি। সেই রায়ের ক্ষেত্রেই ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, চিহ্নিত অযোগ্যরা কোনওভাবেই এই চাকরির পরীক্ষায় বসতে পারবেন না। কোনো চিহ্নিত অযোগ্য প্রার্থী আবেদন জমা করলে , সেই আবেদন বাতিল করতে হবে। এবার ১০ নম্বর ও বয়সে ছাড়ের বিষয়ে ডিভিশন বেঞ্চ মান্যতা দিয়েছে। এই বিষয়টি নিয়েই এবার শীর্ষ আদালতে গিয়েছেন চাকরিপ্রার্থীদের একাংশ।

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

বিধানসভা সই কাণ্ড: কুণালের পর মদন মিত্রকে সিআইডি’র নোটিস

‘অভিষেক আমার সন্তানসম’, তৃণমূলের সেনাপতির উপরে রাগ গলে জল কল্যাণের!

বিধানসভা সই কাণ্ড: কুণাল ঘোষকে রবিবার ভবানী ভবনে তলব সিআইডি’র

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

বাগানবাড়িতে বিলাসবহুল বিছানা, ঝা চকচকে বাথরুম, উদ্ধার সরকারি ত্রিপল, উধাও প্রধান

তৃণমূলের নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ,খাল দখল করে বাড়ি, মাছের ভেড়ি তৈরীর প্রতিবাদে

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ নিয়ে মুখ খুললেন অভিষেক, কী বললেন?

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

‘তদন্ত এড়াব না, রবিবারই ফের ভবানী ভবনে যাব,’ জানালেন অভিষেক

UNESCO কাণ্ডে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন হাইকোর্টে

দক্ষিণের ৭ জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি, উত্তরে চলবে দুর্যোগ