দিল্লিতে বায়ুদূষণ ঠেকাতে কড়া পদক্ষেপ, ১লা জানুয়ারি পর্যন্ত নিষিদ্ধ আতসবাজি

রাজধানী সহ এনসিআর সংলগ্ন অঞ্চলের বায়ুদূষণের মাত্রা কমিয়ে আনতে ১লা জানুয়ারি পর্যন্ত দিল্লিতে আতসবাজি পোড়ানো নিষিদ্ধ করা হল।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত কয়েক বছরে অতিরিক্ত বায়ুদূষণের(Air Pollution) কারণে একাধিকবার ঘন ধোঁয়াশার চাদরে ঢেকে গিয়েছিল দেশের রাজধানী দিল্লি(Delhi) সহ এনসিআর এলাকা। শ্বাসকষ্ট সমেত অন্যান্য শারীরিক সমস্যায় ভুগতে হয়েছে বাসিন্দাদের। চলতি বছর এই ক্রমবর্ধমান বায়ুদূষণের রাশ টানতে দশেরার পরের দিনই বড়সড় পদক্ষেপ নিল Delhi Pollution Control Committee। রাজধানী সহ এনসিআর সংলগ্ন অঞ্চলের বায়ুদূষণের মাত্রা একধাক্কায় কমিয়ে আনতে ১লা জানুয়ারি পর্যন্ত আতসবাজি পোড়ানো(Banned on Crackers) নিষিদ্ধ করা হল। এদিন সোমবার দিল্লি সরকারের তরফে এক বিজ্ঞপ্তির মাধ্যমে পুরো বিষয়টি প্রকাশ্যে আনা হয়েছে।

আরও পড়ুন, বিসর্জনের রাতেই বাইক দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত বৈদ্যবাটি

উৎসবের মরশুমে আতসবাজি পোড়ানোর কারণেই একলাফে বায়ুদূষণের মাত্রা বেড়ে যায়। যে কারণে আগামী বছরের ১লা জানুয়ারি পর্যন্ত সমস্ত ধরণের আতসবাজি ক্রয়-বিক্রয়ের ওপর কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শুধু তাই নয়, আতসবাজি তৈরি এবং মজুত করে রাখার বিষয়টিও অবৈধ বলে ঘোষিত হয়েছে। স্থানীয় দোকানের পাশাপাশি অনলাইন মাধ্যমেও বাজি বিক্রি পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। বাজি পোড়ানোর ক্ষেত্রেও লাগু হয়েছে একই নিয়ম। দশেরা উৎযাপনের পরের দিনই দিল্লি সংলগ্ন এলাকার বাতাসের মান আরও নিম্নতর হয়ে গিয়েছে। ফলে আর কোনওভাবেই বায়ুদূষণের সঙ্গে আপোষ করতে রাজি নয় দিল্লি সরকার। কড়াকড়িভাবে নিষেধাজ্ঞা পালনের জন্য দিল্লি পুলিশকে(Delhi Police) বলা হয়েছে।  

আরও পড়ুন, লাঠি-লোহার রড নিয়ে হামলা বিসর্জনের শোভাযাত্রায়, চাঞ্চল্য কৃষ্ণনগরে

নিষেধাজ্ঞা প্রকাশের কিছুক্ষণের মধ্যেই দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রাই পুরো বিষয়টি ট্যুইট করে লিখেছেন, ‘শীতকালে ক্রমবর্ধমান দূষণের পরিপ্রেক্ষিতে, এদিন থেকে ১লা জানুয়ারি পর্যন্ত আতসবাজি উৎপাদন, মজুত, বিক্রি এবং ব্যবহারে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সমস্ত দিল্লিবাসীর কাছে সহযোগিতার অনুরোধ রইল।’ যদিও ঘটনা এই ধরনের নির্দেশের পরেও দেওয়ালির সময় দিল্লিজুড়ে অঘোষিত ভাবে যে বাজি পোড়ানো ও ফাটানোর ধূম পড়ে যায় তা কোনও ভাবেই ঠেকাতে পারে না দিল্লি পুলিশ। কেননা কয়েক কোটির বাসিন্দা যেখানে থাকেন সেখানে সামান্য কয় হাজার পুলিশ দিয়ে বাজি পোড়ানো বা ফাটানো ঠেকানো সম্ভব নয়। একমাত্র আমজনতার সচেতনা বাড়লেই সেই ঘটনা ঠেকানো যাবে।  

জন্মদিনের রাতে বচসায় জড়ালেন আরবাজ খানের প্রাক্তন প্রেমিকা, কী কাণ্ড ঘটালেন?

ফের অশনিসঙ্কেত, হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি ইরানের

দল থেকে বাদ যাওয়ার পর প্রথম প্রতিক্রিয়া সূর্যকুমারের, কি লিখলেন তিনি?

বেলুড়ে ডাস্টবিন থেকে উদ্ধার প্রচুর আধার ও ভোটার , রেশন কার্ড, কাঠগড়ায় প্রাক্তন কাউন্সিলর

জীবনের প্রথম বেতন মায়ের হাতে তুলে দিলেন ছেলে, তারপর কী ঘটল…

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

খাদ্যমন্ত্রীর নির্দেশ অমান্য! রেশনে সিমেন্ট-পাথরের টুকরো মেশানো গম দেওয়ার অভিযোগ

মুম্বই-দিল্লির পর রাজস্থানে পৌঁছে গেল মালদহের লিচু, হাসি ফিরল চাষিদের মুখে

তৃণমূল ছাড়ছেন দেব-রচনা, বিজেপিতে যোগ নিয়ে জোর জল্পনা

স্বপ্নপূরণ, ভারতীয় দলে ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

জেলেনস্কির সরাসরি বৈঠকের প্রস্তাব ফিরিয়ে দিলেন পুতিন

ফেরানো হয়েছে সরকারি নিরাপত্তা, লালু-রাবড়ির পাহারায় লাঠিধারী আরজেডি কর্মীরা

নবদ্বীপের রানীর ঘাটে জলে ঝাঁপ অসুস্থ বৃদ্ধের, চলছে তল্লাশি

আদালত চত্বরে বিমানকৃষ্ণ সাহাকে লক্ষ্য করে ছোড়া হল পচা ডিম