কোটায় আত্মঘাতী বাঙালি পড়ুয়া, চলতি বছরে উচ্চাশার বলি ২৮

Share:

নিজস্ব প্রতিনিধি, কোটা: এ যেন বজ্র আঁটুনি ফস্কা গেরো। একাধিক পদক্ষেপ নেওয়ার পরেও কোটায় ক্রমশই বাড়ছে উচ্চাশার মৃত্যুমিছিল। এবার আত্মঘাতী হলেন নিট পরীক্ষার প্রস্তুতি নিতে আসা এক বাঙালি পড়ুয়া। মৃত ছাত্রের নাম ফরিদ হাসান। ২০ বছর বয়সী ফরিদ গত বছরই নিট পরীক্ষার প্রস্তুতির জন্য কোটার এক কোচিং সেন্টারে ভর্তি হয়েছিলেন। গতকাল সোমবার সন্ধ্যায় ঘরের দরজা ভেঙে পুলিশ তার ঝুলন্ত দেহ উদ্ধার করেছে।

কোটা পুলিশের এক আধিকারিক মঙ্গলবার সকালে জানিয়েছেন, গত বছরই কোটায় নিট কোচিং নিতে এসেছিলেন ফরিদ। ওয়াকফ নগরে একটি বাড়িতে বন্ধুদের সঙ্গেই ভাড়া ছিলেন। সোমবার বিকেল চারটে নাগাদ তাকে শেষ বার দেখতে পান বন্ধুরা। কোচিং শেষে ঘরে ফিরেই ভিতর থেকে দরজা বন্ধ করে দেয় ফরিদ। দীর্ঘক্ষণ পরেও দরজা না খোলায় পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে দরজা ভেঙে ঘরের ভিতর থেকে ফরিদের ঝুলন্ত দেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। চিকি‍ৎসকরা ত‍ৎক্ষণা‍ৎ তাকে মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যেই ফরিদের পরিবারকে দুঃসংবাদ জানানো হয়েছে। ঘর থেকে অবশ্য কোনও সুইসাইড নোট মেলেনি।

এই নিয়ে চলতি বছরে কোটায় উচ্চাশার বলি হলেন ২৮ পড়ুয়া। আর একের পর এক পড়ুয়ার আত্মহত্যার ঘটনায় প্রশাসনের আধিকারিকদের রাতের ঘুম উবেছে। নিট-সহ সর্বভারতীয় পরিক্ষার জন্য প্রস্তুতি নিতে আসা পড়ুয়াদের অস্বাভাবিক মৃত্যু ঠেকাতে একাধিক পদক্ষেপ নিয়েছে স্থানীয় প্রশাসন। কিন্তু সেই পদক্ষেপ কোনও ইতিবাচক ফল দিচ্ছে না। মনস্তত্ত্ববিদরা মনে করছেন, পড়াশোনার প্রচণ্ড চাপ নিতে না পেরেই আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন কোচিং নিতে আসা পড়ুয়ারা।

পাহাড়ের উন্নয়ন নিয়ে মেগা বৈঠক! আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

মহিলা কর্মীদের দায়িত্ব থেকে সরানোর অভিযোগ, BAPS সফরের পর বন্ধ আইফেল টাওয়ার

ইয়েমেনের কারাগারে ভয়াবহ বিমান হামলা, নিহত শিশুসহ ৭

৭৫০ সিসি ইঞ্জিন নিয়ে হাজির Royal Enfield Himalayan,লঞ্চ কবে?

Jio-র ধামাকা অফার! বছর জুড়ে আনলিমিটেড কলিংয়ের সাথে বাড়তি মিলবে ১২০ GB ডেটা

ব্লাডার ক্যানসার নির্ণয়ে নতুন দিগন্ত, প্রস্রাব পরীক্ষাতেই শনাক্ত হবে মারণ ব্যাধি

গণেশ চতুর্থীতে সিদ্ধিদাতার মূর্তি কেনার আগে অবশ্যই মাথায় রাখুন এই ৩ বিষয়

১৪ নাকি ১৫ সেপ্টেম্বর? জেনে নিন গণেশ চতুর্থীর পুজোর সঠিক সময়

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর