আচমকাই উধাও নিরাপত্তা রক্ষীরা, স্থগিত ভারত জোড়ো যাত্রা

কংগ্রেসের অভিযোগ নিয়ে জম্মু-কাশ্মীর প্রশাসনের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।

Share:

নিজস্ব প্রতিনিধি, বানিহাল: প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধির ‘ভারত জোড়ো যাত্রা’য় পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা না করার অভিযোগ তুলল কংগ্রেস। শুক্রবার কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল অভিযোগ করেছেন, ‘বানিহাল সুড়ঙ্গ পেরনোর পরে আচমকাই ভারত জোড়ো যাত্রায় নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীরা চলে যান। নিরাপত্তা ছাড়াই বেশ কয়েক কিলোমিটার হাঁটেন রাহুল গান্ধি ও ওমর আবদুল্লা। কিন্তু প্রচুর মানুষের ভিড় হওয়ায় অঘটনের আশঙ্কায় যাত্রা স্থগিত করে দেওয়া হয়েছে।’ কংগ্রেসের অভিযোগ নিয়ে জম্মু-কাশ্মীর প্রশাসনের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।

এদিন সকালে বানিহাল থেকে পদযাত্রা শুরু করেন রাহুল গান্ধি। প্রায় ১১ কিলোমিটার হাঁটার কথা ছিল তাঁর। বানিহাল সুড়ঙ্গ পেরনোর পরে প্রচুর মানুষ ভারত জোড়ো যাত্রায় পা মেলানো পদযাত্রীদের স্বাগত জানাতে ভিড় করেছিলেন। তখনই কংগ্রেস নেতাদের চোখে পড়ে ভিড় নিয়ন্ত্রণ করার কথা যাদের সেই জম্মু-কাশ্মীরের পুলিশ কর্মী-আধিকারিকরা উধাও। বিষয়টি রাহুলের নিরাপত্তায় থাকা সিআরপিএফ জওয়ানদের গোচরেও আনেন তাঁরা। অবাক হয়ে যান সিআরপিএফ আধিকারিকরা। মিছিলের গতি রোধ করেন তাঁরা। প্রায় আধ ঘন্টা দাঁড়িয়ে থাকে মিছিল। শেষ পর্যন্ত রাহুলকে গাড়িতে চাপিয়ে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়। দিনের মতো ভারত জোড়ো যাত্রা স্থগিত রাখা হয়।

কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কে সি বেণুগোপালের অভিযোগ, প্রচুর মানুষ রাহুলকে স্বাগত জানাতে জড়ো হয়েছিলেন। ওই ভিড় সামলানোর মতো কোনও ব্যবস্থা করেনি জম্মু-কাশ্মীর প্রশাসন। তাই ভিড় সামলাতে ব্যর্থ হয়ে মিছিলে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিস কর্মীরা গা ঢাকা দিয়েছেন।

হাড়ের মারাত্মক ক্ষয় রুখতে রোজ ঠিক কতটা ক্যালসিয়াম প্রয়োজন?

পোস্ট অফিসে অবিশ্বাস্য স্কিম, সামান্য বিনিয়োগে মাত্র কয়েক বছরেই মিলবে ৮ লক্ষ টাকা

প্রস্রাবে অতিরিক্ত ফেনা! কিডনি বিকলের ইঙ্গিত? কী বলছেন বিশেষজ্ঞরা?

ধনতেরাস, ভাইফোঁটা, অন্নকূট-লক্ষ্মী পুজোর সময় কখন?

বাড়ি সাজাতে গিয়ে দুর্ভাগ্য ডেকে আনছেন না তো? কয়েকটি গাছ লাগানোর আগে সাবধান

কর্মক্ষেত্রে তুমুল অশান্তি, বড় সিদ্ধান্ত ঠাণ্ডা মাথায় নিন, বিদেশে ভ্রমণের সুযোগ

গর্ভাবস্থায় মাছ খেলেই কমতে পারে প্রেগন্যান্সি হাইপারটেনশনের ঝুঁকি

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক