‘নির্বাচনকে প্রহসনে পরিণত করা হয়েছে,’ নাম না করে বিপ্লবকে ‘শিশু’ বললেন সুদীপ

ত্রিপুরাতে তৃণমূলের শক্তিবৃদ্ধি হতেই চাপে পড়ে যায় বিপ্লব দেব। বিজেপির অন্দরেই শুরু হয়ে যায় গোষ্ঠীকোন্দল

Share:

নিজস্ব প্রতিনিধি: ত্রিপুরাতে তৃণমূলের শক্তিবৃদ্ধি হতেই চাপে পড়ে যায় বিপ্লব দেব। বিজেপির অন্দরেই শুরু হয়ে যায় গোষ্ঠীকোন্দল। প্রকাশ্যে নাম না করেই মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের বিরুদ্ধে মুখ খুলতে দেখা যায় বিজেপি বিধায়ক সুদীপ রায় বর্মন। মঙ্গলবারই সাংবাদিক সম্মেলনে সুদীপ রায় বর্মন বিস্ফোরক অভিযোগ করে বলেন, ‘সুষ্ঠু ভাবে নির্বাচন হলে এই লাঠি-বোমার প্রয়োজন হত না। এখানে সরকার শিশুসুলভ আচরণ করছে। অবিলম্বে ঠিক পথে হাঁটা উচিত। আমরা শত্রু চিনতে ভুল করছি। মানুষকে ভোট না দিতে দেওয়ার ফল মারাত্মক হতে পারে। এখানে নির্বাচনকে প্রহসনে পরিণত করা হয়েছে। আমি দলের ভালোর জন্যই বলছি। যারা দল ছেড়ে চলে গিয়েছেন তাঁদের অবিলম্বে ফেরানো উচিত।’

ত্রিপুরায় তৃণমূলের ক্ষমতা বাড়াতেই বারবার হামলা চালানো হচ্ছে বিজেপির তরফে। তখন থেকেই দলের লাইনের বাইরে গিয়ে তৃণমূলের পাশে দাঁড়িয়ে নানা মন্তব্য করেছেন সুদীপ রায় বর্মন। পুরভোট নিয়েও দলের বিরুদ্ধে সুদীপের মুখ খোলা নিয়ে অস্বস্তিতে পড়ল বিপ্লবের সরকার। কংগ্রেসের সঙ্গে রাজনৈতিক জীবন শুরু করলেও মাঝে তৃণমূল নেতা মুকুল রায় ঘনিষ্ঠ হন সুদীপ রায় বর্মন। শোনা যায় বিজেপিতে আসার আগে তৃণমূলে সুদীপের যোগের সম্ভাবনা তৈরি হয়। কিন্তু মুকুল রায় বিজেপিতে যাওয়ায় আর তৃণমূলের পথে পা বাড়াননি সুদীপ। এদিকে ত্রিপুরায় ক্রমশ শক্তিবৃদ্ধি পাওয়ায় বেশ কিছুদিন ধরেই বিপ্লব দেব ও সেখানকার বিজেপি সরকারের বিরুদ্ধে মুখ খুলে বিস্ফোরক মন্তব্য করেন সুদীপ রায় বর্মন।

মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে সুদীপ এও জানিয়েছেন, ‘সিপিএম-এর আমলের গুন্ডারাই এখন সন্ত্রাস করছে। সিপিএমের গুণ্ডারা এখন বিজেপিতে। গুন্ডারা দলে আসায় বিজেপির নাম দুর্নাম হচ্ছে। যাঁরা রাগ-অভিমান কে দল ছেড়েছেন তাঁদের ফেরানো দরকার। তার বদলে তাঁদের দূরে সরিয়ে দেওয়া হচ্ছে।’

নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তৃণমূল সরকারকে বিঁধলেন শুভেন্দু

বাড়ি ফাঁকা থাকার সুযোগে নাবালিকাকে ধর্ষণ-খুন! গ্রেফতার যুবক

সাদা না হলুদ! জেনে নিন কোন পদের জন্য কোন আলুর তরকারি বেশি ভাল?

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে ১৬৫ রানে জিতলেন শুভমনরা

বাংলায় ঢুকছে আরও ৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, হঠাৎ কী হল?

ফ্রি বাসে চড়তে চান? Pink Card-এর জন্য জরুরি ২ নথি,কীভাবে করবেন আবেদন?

শ্রেণিকক্ষের ভিতরে পড়ে রয়েছে কন্ডোমের প্যাকেট-মদের বোতল, সন্দেশখালির স্কুলে চাঞ্চল্য

নিউমার্কেট অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুতে হোটেল মালিকের খোঁজে বেহালায় পুলিশের জোরদার অভিযান

ফ্রী স্কুল স্ট্রিটের হোটেলে অগ্নিকাণ্ডের তদন্তে সিট গঠন পুলিশের, টিমের নেতৃত্ব দেবেন ডিসি ডিডি

রোদ উঠলেও কাটেনি বৃষ্টির আশঙ্কা, আজ কলকাতায় হালকা বৃষ্টির সম্ভাবনা, কোন কোন জেলায় বইবে ঝোড়ো হাওয়া?

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে সোনার খনি ধসে ভয়াবহ বিপর্যয়, মৃত অন্তত ৩০

সুস্থ হতে এসেছিলেন কলকাতায়, আগুনের গ্রাসে লাশ হয়ে ফিরছেন ৯ বাংলাদেশি

সুজি দিয়েই হবে বাজিমাত, স্বাদ বদলে বানান ‘রাভা ভিন্ডি ফ্রাই’

বিধায়কদের জন্য বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী বিজয়ের, নতুন গাড়ি এবং চালক ভাতা হিসেবে মিলবে ৭৫ হাজার টাকা