অজিত পাওয়ারের জায়গায় এনসিপির জাতীয় সভানেত্রী পত্নী সুনেত্রা

Share:

নিজস্ব প্রতিনিধি: জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির (এনসিপি) জাতীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে নেওয়া হল এক গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক সিদ্ধান্ত। দলের নতুন জাতীয় সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হলেন মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী সুনেত্রা পাওয়ার। মুম্বইয়ের ওরলিতে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

মহারাষ্ট্রের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার-এর অকাল প্রয়াণের পর দলের জাতীয় সভাপতির পদ দীর্ঘদিন ধরে শূন্য ছিল। তাঁর মৃত্যুর পর থেকেই দলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীদের একাংশ সুনেত্রা পাওয়ারকে জাতীয় সভাপতির দায়িত্ব দেওয়ার দাবি জানিয়ে আসছিলেন। সেই প্রেক্ষিতেই রাজ্য ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্যরা তাঁর নাম প্রস্তাব ও অনুমোদন করেন।

আরও পড়ুন: ২১টি ফ্লাইওভারে ৪০ কিমি রাস্তা পার হবে নিমেষে, দোলের আগেই বড় চমক রাজ্য সরকারের, কবে উদ্বোধন?

জাতীয় সভাপতি পদের জন্য অজিত পাওয়ারের পুত্র পার্থ পাওয়ারের নামও আলোচনায় উঠে এসেছিল। তবে শেষ পর্যন্ত দলের সিনিয়র নেতৃত্ব ও কার্যনির্বাহী সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে সুনেত্রা পাওয়ারই এই দায়িত্ব পান। দলের নেতাদের মতে, এই সিদ্ধান্ত পাওয়ার পরিবারের নেতৃত্বের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি দলকে সাংগঠনিকভাবে আরও মজবুত করবে।

বর্তমানে মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা সুনেত্রা পাওয়ার রাজ্যসভার প্রাক্তন সদস্যও। দলকে আরও সুসংহত করা এবং আসন্ন রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলার ক্ষেত্রে তাঁর নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে বলে মনে করছে এনসিপি শিবির। এই গুরুত্বপূর্ণ বৈঠকে দলের একাধিক শীর্ষ নেতা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন প্রফুল্ল প্যাটেল, সুনীল তাতকরে-সহ অন্যান্য পদাধিকারীরা। দলীয় মহলের আশা, সুনেত্রা পাওয়ারের নেতৃত্বে এনসিপি আরও শক্তিশালী হবে এবং মহারাষ্ট্রে মহাজোট সরকারের প্রতি সমর্থন অব্যাহত রাখবে।

ঐতিহ্য ও লোকবিশ্বাসের মিলনক্ষেত্র, ঘুরে আসুন বর্ধমানেশ্বর শিবমন্দির

কম বাজেটে ঘুরে আসুন ভারতের এই ৬ অসাধারণ জায়গা

সূর্যগ্রহণের প্রভাবে মিথুন রাশির জাতকদের জীবনে আসতে পারে বড় পরিবর্তন

স্বপ্নে ছোবল দিচ্ছে বিষধর সাপ! জানেন এটা শুভ নাকি অশুভ ইঙ্গিত?

সঙ্গীর সঙ্গে চরম ঝামেলা, একে অপরের উপর বিশ্বাস সর্ম্পককে মজবুত করবে..

‘তোমাদের খতম করে দেব’, সৌরভ -ডোনাকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

হাড়হিম ঘটনা বেঙ্গালুরুতে, পাঁচতারা হোটেলের রুমে দুই শিশুকে খুন করে আত্মহত্যার চেষ্টা বাবার

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭

জোরালো ভূমিকম্পে তছনছ কলম্বিয়া, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪

ঝাড়খণ্ডে আন্দোলনরত ছাত্রদের উপরে পুলিশের বলপ্রয়োগের নিন্দা রাহুল গান্ধির

‘রাজ্যে সরকারি উদ্যোগে রাখিবন্ধন উৎসব পালন হবে,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

একার হাতে বড় করেছিলেন চার সন্তানকে, মৃত্যুর পর কেউ হাজির হলেন না বাবাকে দেখতে

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!