আইনজীবীরা ধর্মঘটে যেতে পারবেন না, রায় সুপ্রিম কোর্টের

আইনজীবীরা আর এবার থেকে যখন খুশি কর্মবিরতি পালন করতে পারবেন না, যেতেও পারবেন না। কড়া নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।

Share:

নিজস্ব প্রতিনিধি: নানান দাবি দাওয়াকে ঘিরে হামেশাই কর্মবিরতি পালন করে বাংলা ও দেশের জেলা ও হাইকোর্টের আইনজীবীরা(Lawyers)। আর তার জেরে যেমন বহু মামলার শুনানি পিছিয়ে যায় তেমনি সব থেকে বেশি হয়রানির মুখে পড়েন আমজনতা। পাশাপাশি সরকারি অর্থেরও অপচয় ঘটে। সেই ঘটনা ঠেকাতেই এবার কড়া নির্দেশ দিল সুপ্রিম কোর্ট(Supreme Court)। উত্তরাখন্ডের দেরাহদুন জেলা আদালতের বার অ্যাসোসিয়েসনের(Bar Association) তরফে একটি মামলা দায়ের করা হয়েছিল সুপ্রিম কোর্টে। সেই মামলার শুয়ানি শেষে রায় দিতে গিয়ে বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট জানিয়েছে, আইনজীবীরা কোনও ভাবেই ধর্মঘটে যেতে পারবেন না বা কাজ থেকে বিরত থাকতে পারবেন না। তাঁদের কোনও অভাব অভিযোগ বা সমস্যা থাকলে জেলা আদালত ও হাইকোর্টে(High Courts) আলাদা কমিটি গঠন করতে হবে।

আরও পড়ুন বিশ্বের সপ্তম উষ্ণতম শহর বাঁকুড়া, ঝাড়গ্রাম নবম, বৃষ্টির অপেক্ষায় কলকাতা

খাস কলকাতা বা বাংলার নানান জেলায় আমরা নানা সময়ে দেখেছি আইনজীবীদের কর্মবিরতির পথে হাঁটতে। সেই ঘটনা এবার হয়তো ঠেকানো যাবে। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে এবার থেকে দেশের প্রতিটি জেলা আদালত পর্যায়ে একটি পৃথক অভিযোগ নিষ্পত্তি কমিটি গঠন করা হবে, যেখানে আইনজীবীরা মামলা দায়ের বা তালিকাভুক্তির পদ্ধতিগত পরিবর্তন বা নিম্ন বিচার বিভাগের সদস্যদের দুর্ব্যবহার সম্পর্কিত তাদের প্রকৃত অভিযোগের প্রতিকার চাইতে পারেন। এর পাশাপাশি প্রতিটি রাজ্যের হাইকোর্টেও অনুরূপ একটি কমিটি গঠিত হবে যেখানে হাইকোর্টের প্রধান বিচারপতি, দুইজন সিনিয়ার বিচারপতি, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল, রাজ্যের বার কাউন্সিলের চেয়ারম্যান এবং হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি দ্বারা মনোনীত প্রতিনিধি থাকবেন। হাইকোর্ট ইচ্ছা করলে জেলা স্তরেও এই ধরনের কমিটি গঠন করতে পারে। এই রায় এদিন দিয়েছে বিচারপতি এম আর শাহ এবং বিচারপতি আহসানউদ্দিন আমানুল্লাহর নেতৃত্বাধীন বেঞ্চ। তবে তাঁরা স্পষ্ট করে দিয়েছেন, আইনজীবী বা বার অ্যাসোসিয়েসনের কোনও সদস্য ধর্মঘটে যেতে পারবেন না। কেননা বার বার আইনজীবীরা যেভাবে ধর্মঘটে যাচ্ছেন বা তাদের কাজ থেকে বিরত থাকছেন তা বিচার কাজকে ব্যাহত করছে।

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি