‘৪ টি সাজা, ২৭ বছর পলাতক’, জয়া শেট্টি হত্যা মামলায় ছোটা রাজনের জামিন বাতিল করল সুপ্রিমকোর্ট

২০০১ সালে বিখ্যাত হোটেল ব্যবসায়ী জয়া শেট্টি হত্যা মামলার প্রধান অভিযুক্ত গ্যাংস্টার ছোটা রাজনের জামিন আবারও বাতিল করল সুপ্রিম কোর্ট।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০০১ সালে বিখ্যাত হোটেল ব্যবসায়ী জয়া শেট্টি হত্যা মামলার প্রধান অভিযুক্ত গ্যাংস্টার ছোটা রাজনের জামিন আবারও বাতিল করল সুপ্রিম কোর্ট। বুধবার (১৭ সেপ্টেম্বর) শুনানির সময়, সুপ্রিমকোর্টের বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি সন্দীপ মেহতার একটি বেঞ্চ জানিয়েছে, “যদি তিনি চারটি মামলায় দোষী সাব্যস্ত হন, তাহলে এমন ব্যক্তির সাজা কেন স্থগিত রাখা হবে?” বোম্বে হাইকোর্টের সাজা স্থগিত করে জামিন মঞ্জুরের আদেশকে চ্যালেঞ্জ জানিয়ে সিবিআই সুপ্রিমকোর্টে মামলা দায়ের করেছিল। অবশেষে সিবিআইয়ের আবেদনের শুনানি করে বিচারপতি বেঞ্চ ছোটা রাজনের জামিন বাতিল করেছে। যিনি ৪ টি মামলার দোষী হয়েও ২৭ বছর পলাতক ছিলেন। যদিও গত বছরের মে মাসে জয়া শেট্টি হত্যা মামলায় ছোটা রাজনকে দোষী সাব্যস্ত করেছিল একটি বিশেষ আদালত।

অপরাধে জড়িত থাকার জন্য তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। রাজন এই রায়ের বিরুদ্ধে বোম্বে হাইকোর্টে আপিল করেছিলেন। এবং ছোটা রাজনের আবেদনের প্রেক্ষিতে গতবছর ২৩ অক্টোবর বোম্বে হাইকোর্ট তাঁর সাজা স্থগিত করে তাঁকে জামিন দেয়। তবে, সিবিআই আদালতের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেন। অবশেষে বোম্বে হাইকোর্টের দেওয়া আদেশ বানচাল করে ছোটা রাজনের জামিন বাতিল করল সুপ্রিম কোর্ট। রাজনের আইনজীবী যুক্তি দিয়েছিলেন যে, ৭১টি মামলার মধ্যে ৪৭টিতে সিবিআই তার বিরুদ্ধে কোনও প্রমাণ পায়নি। তবে, শীর্ষ আদালত এই আবেদন গ্রহণ করেনি। যেহেতু ছোটা রাজন ইতিমধ্যেই অন্যান্য মামলায় যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন, তাই আদালত স্পষ্ট করে জানিয়েছে যে তার আর আত্মসমর্পণের প্রয়োজন নেই।

২০২৪ সালের মে মাসে, মুম্বাইয়ের একটি বিশেষ মকোকা আদালত খুনের সঙ্গে জড়িত থাকার জন্য ছোটা রাজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। এবং তাকে একাধিক অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়। ধারা ৩০২ (খুন) এবং ১২০-বি (অপরাধমূলক ষড়যন্ত্র) এর অধীনে, ছোটা রাজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১,০০,০০০ টাকা জরিমানা করা হয়। জরিমানা দিতে ব্যর্থ হলে তাঁকে আরও এক বছরের জন্যে সাধারণ কারাদণ্ড দেওয়া হয়। ধারা ৩(১)(i), ৩(২), এবং ৩(৪) এর অধীনে, তাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫,০০,০০০ টাকা জরিমানা করা হয়। এই জরিমানা অনাদায়ে প্রতিটি অভিযোগের জন্য অতিরিক্ত এক বছরের সাধারণ কারাদণ্ড দেওয়া হয়। আদালত রায় দিয়েছে যে, ছোটা রাজনের চারটি যাবজ্জীবন কারাদণ্ড একসঙ্গে চলবে। ছোটা রাজনকে মোট ১৬,০০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। তবে, অস্ত্র আইনের ধারা ৩, ২৫ এবং ২৭ এর অধীনে তাকে খালাস দেওয়া হয়। এটি ছিল রাজনের দ্বিতীয় যাবজ্জীবন কারাদণ্ড। তিনি ইতিমধ্যেই ২০১১ সালে প্রবীণ সাংবাদিক জ্যোতির্ময় দে হত্যার জন্য সাজা ভোগ করছেন। রাজনকে ২০১৫ সালের অক্টোবরে বালিতে গ্রেফতার করা হয়েছিল এবং পরে তাকে ভারতে নির্বাসিত করা হয়। মহারাষ্ট্রে তার বিরুদ্ধে ৭১টি ফৌজদারি মামলা ছিল, যার সবকটিই সিবিআই-তে স্থানান্তরিত হয়েছে।

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট