Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বুধে কেজরির জামিন আর্জি শুনবে শীর্ষ আদালত

Share:

নিজস্ব  প্রতিনিধিঃ আবগারি দুর্নীতি মামলায় দিল্লি হাইকোর্ট মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জামিনের ওপর স্থগিতাদেশ দেয়। এরপরেই জামিন চেয়ে শীর্ষ আদালতে আর্জি জানায় আপ সুপ্রিম। আগামী ২৬ জুন ( বুধবার) কেজরির জামিন নিয়ে শুনানি হবে সুপ্রিম কোর্টে।

সোমবার শীর্ষ আদালতে জানিয়েছে, দিল্লি হাইকোর্টের বিচারপতিরা যেভাবে কেজরিওয়ালের জামিনের ওপর স্থগিতাদেশ দিয়েছে তা অস্বাভাবিক। পাশাপাশি সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে বলেছে, দিল্লি হাইকোর্টের উচিত হয়নি ইডির মামলার শুনানি করা। বর্তমানে বিচারপতি মনোজ মিশ্র এবং বিচারপতি এসভিএন ভাট্টির অবকাশকালীন বেঞ্চে চলছে কেজরি মামলার শুনানি।  আইনজীবীদের একাংশ মনে করেছেন, দিল্লি হাইকোর্টের  দুই বিচারপতি ইডির কথা মত কেজরিওয়ালের জামিনের ওপর  স্থগিতাদেশ দিয়েছে তা আইন বিরুদ্ধ।  

দিল্লি আবগারি দুর্নীতি মামলায় গত ২১ মার্চ অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করেছিল ইডি। বেশ কয়েকদিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হেফাজতে থাকার পরে তিহাড় জেলে ঠাঁই হয় দিল্লির মুখ্যমন্ত্রী। লোকসভা ভোটের সময়ে দলীয় প্রার্থীদের হয়ে যাতে প্রচার চালাতে পারেন তার জন্য কেজরিকে ২১ দিনের অন্তর্বর্তী জামিন দিয়েছিল শীর্ষ আদালত। সেই সঙ্গে ২ জুন তাঁকে ফের তিহাড় জেল কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছিল বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চ। অন্তর্বর্তী জামিনের মেয়াদ সাত দিনের জন্য বাড়ানোর আর্জি নিয়ে ফের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন কেজরিওয়াল। যদিও তাঁর সেই আর্জিতে সাড়া দেয়নি শীর্ষ আদালত। বরং নিম্ন আদালতে নিয়মিত জামিনের আর্জি জানানোর পরামর্শ দেওয়া হয় তাঁকে। তার পর ২ জুন আদালতের নির্দেশ মেনে আবার তিহাড় জেলে ফিরে গিয়েছেন।

দিল্লির রাউজ হাউস অ্যাভিনিউ আদালতে নিয়মিত জামিনের আর্জি জানান দিল্লির মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার অবকাশকালীন বিচারক ন্যায় বিন্দু এক লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে কেজরিওয়ালকে জামিন দেন। রায়ের উপরে ৪৮ ঘন্টার স্থগিতাদেশ চেয়েছিলেন ইডির আইনজীবী। যদিও সেই আর্জি পত্রপাঠ খারিজ করে দেন বিচারক। এরপরেই শুক্রবার সকালে ফের হাইকোর্টের দ্বারস্থ হয় ইডি। এরফলে তিহারেই থাকতে হল দিল্লির মুখ্যমন্ত্রীকে ।

হেস্টিংস গণনা কেন্দ্র থেকে অভিষেককে বের করে দিল কমিশন

বিজেপি সমর্থকদের সঙ্গে দেদার সেলফি রচনার, ‘জয় শ্রী রাম’ ধ্বনি তুলে কী বললেন?

মেখলিগঞ্জে পরাজিত শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ‘জেলখাটা’ পরেশ অধিকারী

শনির দশা কাটাতে দলে ফিরছেন রোহিত? মুম্বই দিল বড় ইঙ্গিত

গণনায় কারচুপির অভিযোগে উত্তাল ক্যানিং-পূর্ব

সেপ্টেম্বরেই বিয়ের পিঁড়িতে জাহ্নবী, কী জানালেন অভিনেত্রীর বাবা বনি কাপুর?

ব্যারাকপুর সুরেন্দ্রনাথ কলেজে রাজ চক্রবর্তীকে লক্ষ্য করে ইট বৃষ্টি, ছোড়া হল কাদা

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

কেরলে বাম সরকারের বিদায়ঘণ্টা, তামিলভূমে জোর টক্কর স্ট্যালিন-বিজয়ের

ইরানের রাতের ঘুম ওড়াতে ‘Project Freedom’ মিশনের ঘোষণা ট্রাম্পের

গণনা চলাকালীন তৃণমূল-বিজেপির সংঘর্ষে তপ্ত আসানসোল

বারামতীতে পাওয়ার পরিবারের গড়ে বিপুল জয়ের পথে অজিত পত্নী সুনেত্রা

ভোটের বিজয় মিছিলে শর্ত বাঁধলেন কমিশন, হিংসা রুখতে কড়া বার্তা CEO-র