আদানি মামলায় সেবিকে তিন মাসের মধ্যে তদন্ত শেষের নির্দেশ সুপ্রিম কোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি : আদানি-হিন্ডেনবার্গ মামলায় সেবিকে তিন মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। পাশাপাশি এই মামলায় এখনই অন্য সংস্থাকে দিয়ে তদন্ত করার কোনও প্রয়োজন নেই।

এদিন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ জানিয়েছে, সেবি ইতিমধ্যে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে হওয়া ২৪টি মামলার মধ্যে ২২টি মামলার তদন্ত শেষ হয়ে গিয়েছে। এখনই এই মামলার তদন্তভার বিশেষ তদন্তকারী সংস্থা বা অন্য কোনও তদন্তকারী সংস্থাকে দেওয়ার কোনও প্রয়োজন নেই।

গত বছরে ২৪ নভেম্বর আদানি গোষ্ঠীর বিরুদ্ধে শীর্ষ আদালতে মামলা দায়ের করেন কংগ্রেস নেতা বিশাল তেওয়ারি, অনামিকা জয়সওয়াল। এছাড়াও মামলা দায়ের করেন এম এল শর্মা ও বিশাল তিওয়ারি। এই জনস্বার্থ মামলার প্রেক্ষিতেই এদিন শীর্ষ আদালত এই রায় দিল। উল্লেখ্য, গত জানুয়ারি মাসে আদানি গোষ্ঠীর উত্থানের পিছনে বড়সড় দুর্নীতির অভিযোগ সামনে আসে হিন্ডেনবার্গ রিসার্চে। এর ফলে হু হু করে পড়তে থাকে আদানি গোষ্ঠীর শেয়ারের দাম। এর ফলে প্রবল আর্থিক ক্ষতির মুখে পড়তে হয় আদানি গোষ্ঠীকে। মোদী সরকারের সঙ্গে আদানির আঁতাতের অভিযোগ তোলে বিরোধীরা। শেষ পর্যন্ত এই বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়।

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়