‘আইনের অপব্যবহার হতে পারে’, UGC-র নতুন নিয়মে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

UGC-র নতুন বৈষম্য বিরোধী নিয়মকে কেন্দ্র করে তীব্র অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। ইউজিসির নতুন নিয়মে স্থগিতাদেশ টানলেন প্রধান বিচারপতি

Share:

নিজস্ব প্রতিনিধি: UGC (University Grant Commission)-এর নতুন ‘ইক্যুইটি’ নিয়মকে কেন্দ্র করে তীব্র অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। ইউজিসির নতুন নিয়মে স্থগিতাদেশ দিলেন প্রধান বিচারপতি। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) একটি জনস্বার্থ মামলার শুনানিতে ওই বিতর্কিত নির্দেশিকার উপরে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল শীর্ষ আদালত। অভিযোগ, UGC-র নতুন নিয়ম সাধারণ শ্রেণীর শিক্ষার্থীদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করছে। এই নিয়ে দেশব্যাপী বিক্ষোভ চলাকালীন সুপ্রিম কোর্ট এই রায় দিল। এই নিয়ম উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে সমস্যায় ফেলেছে। বুধবার দিল্লি বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের শিক্ষার্থীরা ইউজিসি ‘ইক্যুইটি’ নিয়মের বিরুদ্ধে বিক্ষোভ করছে। এরপরেই আদালত জরুরি শুনানির জন্য সম্মত হয়। UGC-র নতুন নিয়মে, সকল উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে সমতা কমিটি গঠন বাধ্যতামূলক করা হয়েছে, যার মধ্যে OBC, SC, ST, মহিলা এবং প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিনিধিত্ব অন্তর্ভুক্ত রয়েছে।

এরপরেই দেশজুড়ে ক্ষিপ্ত হয়ে উঠেছেন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। কারণ এই নিয়ম চালু হলে সাধারণ শিক্ষার্থীরা সমস্যায় পড়বে। এই নিয়মের সমালোচনা করে অনেকেই বলেছেন, নতুন নিয়মে স্পষ্ট পদ্ধতির অভাব রয়েছে এবং আইনের অপব্যবহারের ঝুঁকি রয়েছে। তাঁদের যুক্তি, নতুন নিয়মে ওবিসি সম্প্রদায়কে টার্গেট করা হচ্ছে। তাঁদের সাধারণ শ্রেণী থেকে বাদ দেওয়া হচ্ছে। ফলে বৈষম্যতা সৃষ্টি করছে। বেশ কয়েকটি রাজ্যের শিক্ষার্থীরা এই নিয়মের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে। আবেদনকারী ইউজিসি নিয়ন্ত্রণ বাতিলের দাবি জানিয়েছেন। আবেদনকারী আরও জানিয়ে দিয়েছেন, যদি এই নিয়ম বাতিল না করা হয়, তাহলে দেশজুড়ে বিক্ষোভ অব্যাহত থাকবে। এদিন জনস্বার্থ মামলার শুনানিতে প্রধান বিচারপতি বলেছেন, ‘আমরা কি ক্রমশ একটি পশ্চাৎপদ বা রক্ষণশীল সমাজের দিকে যাচ্ছি? স্বাধীনতার ৭৫ বছর পরেও আমরা সমাজকে জাতিভেদ থেকে মুক্ত করতে পারিনি। এখন, এই নতুন আইন নিয়ে কি আমরা আরও পিছনের দিকে যাচ্ছি? সংবিধান রাজ্যকে SC/ST-দের জন্য বিশেষ আইন প্রণয়নের ক্ষমতা দেয়। যদি ২০১২ সালের নিয়মগুলি ব্যাপক সুরক্ষা প্রদান করে, তাহলে কি সামাজিক ন্যায়বিচার রক্ষাকারী আইনে সুরক্ষা ব্যবস্থা অন্তর্ভুক্ত করা উচিত? আমাদের সেই স্তরে নেমে যাওয়া উচিত নয় যেখানে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের মতো স্কুলগুলিকে পৃথক করে রেখেছি।’

এরপর অন্য একজন আবেদনকারীর আইনজীবী বলেন, ‘যদি আমি যদি একজন সাধারণ বিভাগের ছাত্র হই, তাহলে একজন সিনিয়র আমাকে দেখেই বুঝতে পারবে যে আমি নবীন। তাহলে সে আমার তখন র‍্যাগিং করবে। যদি সেই সিনিয়র তফসিলি জাতির হয়, তাহলে আমার বিরুদ্ধে ব্যবস্থা নেবে।’ শুনানির সময়, বিষ্ণু শঙ্কর জৈন বলেছেন যে, ‘আমরা UGC প্রবিধানের ধারা 3C কে চ্যালেঞ্জ করছি কারণ এটি বর্ণ-ভিত্তিক বৈষম্য নিয়ে বিতর্ক তুলেছে। প্রবিধানে বৈষম্যের সংজ্ঞা সম্পূর্ণ ভুল। এটি সংবিধানের সমতার চেতনার সঙ্গে সাংঘর্ষিক। সংবিধান অনুসারে, এই বৈষম্য দেশের সকল নাগরিকের জন্য প্রযোজ্য। তবে, UGC-র নতুন নিয়ম শুধুমাত্র নির্দিষ্ট শ্রেণীর বিরুদ্ধে বৈষম্যকে সম্বোধন করে। এটি সংবিধানে অন্তর্ভুক্ত সমতার নীতির বিরুদ্ধে।’

তবে শুনানি চলাকালীন, সুপ্রিম কোর্ট একটি কড়া মন্তব্য করে বলেছে, ‘UGC-র নতুন নিয়মগুলি অস্পষ্ট। আদালত কেন্দ্রীয় সরকারকে একটি নোটিশ জারি করেছে এবং ইউজিসির নতুন নিয়ম বাস্তবায়ন স্থগিত করছে। এই বিষয়ে পরবর্তী শুনানি ১৯ মার্চ হবে।’ বিতর্ক ইউজিসি প্রমোশন অব ইকুইটি ইন হায়ার এডুকেশন ইনস্টিটিউশনস রেগুলেশনস, ২০২৬ ঘিরে। গত ১৩ জানুয়ারি এর বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল। এরপরেই আদালত ইউজিসি-র এই নির্দেশিকা উচ্চশিক্ষার প্রগতিশীল কাঠামোর ওপর আঘাত আনছে কি না, তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছিল। সরকারকে এই নিয়মগুলি ফের খতিয়ে দেখতে এবং প্রয়োজনে নতুন করে খসড়া তৈরি করতে বলা হয়েছে।

রাজ্যসভাও আরও দুর্বল তৃণমূল! সাংসদ পদ থেকে ইস্তফা প্রকাশ চিক বরাইকের

ফের সক্রিয় বিষ্ণোই গ্যাং, দিল্লিতে গুরু রনধাওয়ার জিমে পরপর গুলি চালাল দুষ্কৃতীরা!

১৩০ আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল রিজার্ভ ব্যাঙ্কের, অধিকাংশ পশ্চিমবঙ্গের

বৃহস্পতিবার রাতে শুরু ফুটবলের শ্রেষ্ঠত্বের মহাযুদ্ধ, কোথায় দেখবেন? পড়ুন বিস্তারিত

বিকেলেই শহরজুড়ে তুমুল বৃ্ষ্টির পূর্বাভাস, সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া, জারি সতর্কতা

বেসরকারি স্কুল থেকে প্রায় দু’কোটি টাকা উদ্ধার! মিলল কন্ডোমও

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বিভাস মুখোপাধ্যায়

মীনাক্ষী নটরাজনের প্রার্থীপদ খারিজের ঘটনায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ কংগ্রেস

ইরানজুড়ে আছড়ে পড়ল আমেরিকার ক্ষেপণাস্ত্র, পাল্টা হরমুজ প্রণালি বন্ধ করল তেহরান

‘ইরানের উপর ভয়ঙ্কর হামলা হবে’, চরম হুঁশিয়ারি ট্রাম্পের

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

১৭ বছরে রুপোলি পর্দায় আত্মপ্রকাশ, কত টাকা সম্পত্তি রয়েছে অভিষেক ঘনিষ্ঠ সায়নীর

গল্প নয় সত্যি, ৩৭ হাজারেরও বেশি ছাড়ে মিলছে Samsung Galaxy S25 স্মার্টফোন

স্মার্টওয়াচ নাকি ট্র্যাডিশনাল ঘড়ি? জেনে নিন প্রতিদিনের জীবনযাত্রার জন্য কোনটি বেশি উপযুক্ত