‘আপনি চরম ব্য়র্থ’, কালিয়াচক কাণ্ডে মুখ্যসচিবকে তিরস্কার সুপ্রিম কোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মালদহের কালিয়াচকের ২ নম্বর বিডিও অফিসে বিচারকদের ঘেরাও কাণ্ডে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট। রাজ্যের বর্তমান মুখ্যসচিব দুষ্মন্ত নারিয়ালাকে তীব্র তিরস্কার করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত। শীর্ষ আদালত বলেন, ‘কালিয়াচকের ঘটনায় আপনার এবং আপনার প্রশাসনের চরম ব্যর্থতা। সমস্যাটা কী যে আপনি প্রধান বিচারপতির ফোনও ধরছেন না?’ 

আজ, সোমবার ঘেরাও সংক্রান্ত মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। এসআইআরে বিচারাধীন ভোটারদের মামলার নিষ্পত্তি করতেই গত বুধবার মালদহের কালিয়াচকের ২ নম্বর বিডিও অফিসে যান সাত জন বিচারক। সেদিনই তাঁদের ঘেরাওয়ের অভিযোগ উঠে। দুপুর থেকে গভীর রাত পর্যন্ত বিডিও অফিসে ঘেরাও করে রাখা হয় বিচারকদের। যাকে কেন্দ্র করে ক্ষুব্ধ শীর্ষ আদালত। গত বৃহস্পতিবারই এই বিষয়ে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে বিচার প্রক্রিয়া শুরু করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। সেই সংক্রান্ত মামলার শুনানিতে এদিন নির্বাচন কমিশনের নিয়োগ করা মুখ্যসচিবের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করেন দেশের প্রধান বিচারপতি। 

আরও পডুন: SIR সংক্রান্ত ট্রাইবুনাল নিয়ে ফের কমিটি গঠনের নির্দেশ সুপ্রিম কোর্টের

সাত বিচারকদের ঘেরাওয়ের ঘটনায় শীর্ষ আদালতের প্রধান বিচারপতির সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি বিপুল পাঞ্চোলির বেঞ্চে ছিল শুনানি। শীর্ষ আদালতের নির্দেশ মতো মালদহের কালিয়াচকে ২ নম্বর বিডিও অফিসে বিচারকদের ঘেরাও ঘটনার প্রাথমিক রিপোর্ট এদিন জমা দেয় এনআইএ। ভার্চুয়ালি মামলার শুনানিতে হাজির ছিলেন রাজ্যের মুখ্যসচিব দুষ্মন্ত নারিয়ালা এবং ডিজি সিদ্ধিনাথ গুপ্তা, মালদহের জেলাশাসক ও জেলা পুলিশ সুপারও। তাঁদের উদ্দেশ্যে সুপ্রিম কোর্টের মন্তব্য, ‘আশা করি এবার আপনারা বুঝতে পারছেন কতটা দায়িত্ব রয়েছে আপনাদের কাঁধে। হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গেও আপনাদের যোগাযোগ রাখতে হবে।’ 

আরও পডুন: ‘‌ইন্ডিয়া জোটের সরকার হলে বাড়িতে ঢুকে মারব’‌, পাকিস্তানকে হুঁশিয়ারি অভিষেকের

মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের মন্তব্য, ‘গোটা ঘটনার তদন্তের জন্য এনআইএ-এর উপর ভরসা করেছে নির্বাচন কমিশন। পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। গোটা ঘটনার তদন্ত করবে এনআইএ। কলকাতায় এনআইএ- আদালতে তদন্তের অগ্রগতির রিপোর্ট জমা দিতে হবে।’ সঙ্গে সুপ্রিম কোর্টের নির্দেশ, ‘মালদহ জেলা পুলিশ সমস্ত তদন্ত ও ঘটনার রিপোর্ট এনআইএ-র হাতে তুলে দেবে। জেলা পুলিশ এই ঘটনায় যে অভিযুক্তদের গ্রেফতার করেছে তাদের জিজ্ঞাসাবাদ করবেন কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা।’ আগামী ১৩ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে শীর্ষ আদালত। 

‘সংবিধানের মূলে আঘাত’, গণহারে ভোটারদের নাম বাদ নিয়ে গর্জে উঠলেন সুপ্রিম কোর্টের বিচারপতি

‘বিরোধীরা বুথ পাহারা দিন, মুড়ি-চানাচুর খাওয়াবো,’ বললেন শুভেন্দু অধিকারী

গঙ্গাতে বাঁধ কেটে মেরামতি, বাতিল মালদহগামী একাধিক ট্রেন

মেলেনি স্ট্রেচার, পঙ্গু ভাইকে কাঁধে চাপিয়ে হাসপাতালের ওয়ার্ডে অসহায় দিদি, রইল ভিডিয়ো

বেঙ্গালুরুতে যানজটে আটকে এ আর রহমান, ধৈর্য না হারিয়ে ভক্তদের সঙ্গে সেলফি তুললেন সুরকার

ঘাঘরার পর এবার ঝাড়গ্রামের কাশিয়া, স্নান করতে নেমে পুকুরে ডুবে মৃত্যু ২ যুবকের

১৮ বছরেই গুরুদায়িত্ব, দিল্লির অধিনায়ক হলেন শেহবাগ পুত্র আর্যবীর

ফের SRFTI, হিন্দু জাগরণ মঞ্চের মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড

হিন্দুদের মসিহা হতে চান, নয়া রাজনৈতিক দল গড়লেন ‘মোদি ভক্ত ‘ সিবিআইয়ের প্রাক্তন অধিকর্তা

পুজোর মুখে জোর ধাক্কা, রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম এক লাফে বাড়ল ২৫২ টাকা

‘মহালয়ায় ইডেন গার্ডেন্সের অনুষ্ঠানে আসছেন না মোদি, থাকবেন শাহ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

আত্মঘাতী টোটো চালক প্রেমিক, খবর শুনেই গলায় দড়ি দিলেন বিবাহিতা তরুণী

SIR বাতিল ও EVM ছেড়ে ব্যালট পেপারে ভোট ফেরানোর দাবি রাজ ঠাকরের

‘বাবা তোমাকে আর টাকা খরচ করতে হবে না,’ বহুতল থেকে ঝাঁপ দেওয়ার আগে বলল ছেলে