আরাগচি-গালিবাফকে হত্যার পরিকল্পনা ইজরায়েলের, ইরানকে সতর্ক করল আমেরিকা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের সংঘাতের আবহে এবার সামনে এল নতুন চাঞ্চল্যকর তথ্য। ইরান-ইজরায়েলের যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলাকালীন ইরানের শীর্ষ দুই নেতার ওপর সম্ভাব্য হামলার আশঙ্কায় তৎপর হয়ে উঠেছিল আমেরিকা। এমনকি আঞ্চলিক মিত্র দেশগুলোর মাধ্যমে ইরানকে আগাম সতর্কবার্তাও পাঠানো হয়েছিল বলে এক প্রতিবেদনে দাবি করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, গত এপ্রিল মাসে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি এবং দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফকে লক্ষ্য করে সম্ভাব্য হামলার পরিকল্পনা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে ট্রাম্প প্রশাসন। মার্কিন কর্মকর্তাদের কাছে এমন তথ্য পৌঁছেছিল যে, ইজরায়েলের সম্ভাব্য টার্গেট তালিকায় গালিবাফের নাম ছিল।

এই তথ্য পাওয়ার পরই ওয়াশিংটন ইজরায়েলকে এমন পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানায়। মার্কিন প্রশাসনের আশঙ্কা ছিল, ইরানের শীর্ষ পর্যায়ের কোনও নেতার উপর হামলা হলে যুদ্ধবিরতির প্রচেষ্টা সম্পূর্ণ ভেস্তে যেতে পারে। পাশাপাশি ইরান, ইজরায়েল ও আমেরিকাকে ঘিরে আরও বড় সামরিক সংঘাতের ঝুঁকিও তৈরি হতে পারত। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, এপ্রিল মাসে পাকিস্তানের ইসলামাবাদ সফর শেষে মোহাম্মদ বাঘের গালিবাফকে বহনকারী বিমানটি মাঝপথে নির্ধারিত রুট পরিবর্তন করতে বাধ্য হয়েছিল। ইরানি নিরাপত্তা সংস্থার সন্দেহ ছিল, সে সময় দেশটির আকাশসীমার আশপাশে ইজরায়েলি যুদ্ধবিমানের উপস্থিতি শনাক্ত করা হয়েছিল।

আরও পড়ুন: চাপের মুখে দেবরাজ চক্রবর্তী! তোলাবাজির অভিযোগে বিশেষ তদন্তকারী দল গঠন

এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই যুদ্ধবিরতি ও কূটনৈতিক আলোচনা নিরাপদ রাখতে বিশেষ উদ্যোগ নেয় ইরান। পাকিস্তানের মধ্যস্থতায় আমেরিকার কাছে তারা আশ্বাস চেয়েছিল, যাতে আলোচনায় অংশ নেওয়া কোনও ইরানি প্রতিনিধির ওপর হামলার ঘটনা না ঘটে। একই সঙ্গে কাতারের মধ্যস্ততাকারীর মাধ্যমেও ওয়াশিংটনের সঙ্গে যোগাযোগ রাখে ইরান। উদ্দেশ্য ছিল, আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতা চলাকালীন ইজরায়েলের পক্ষ থেকে কোনও সামরিক পদক্ষেপ না নেওয়ার বিষয়ে নিশ্চয়তা পাওয়া। প্রতিবেদনটির দাবি, এই কূটনৈতিক তৎপরতা ও নিরাপত্তা সমন্বয়ের ফলেই সেই সময় মধ্যপ্রাচ্যে অন্তর্বর্তীকালীন শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা এগিয়ে নেওয়া সম্ভব হয়েছিল। যদিও এই বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর তরফে আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করা হয়নি। 

১৯ জুলাই বৃহস্পতির গোচর, সুবর্ণ সময় ৪ রাশির জাতকদের..

ইরানে অব্যাহত মার্কিন হামলা, হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা তেহরানের

বেলিংহামের জোড়া গোলে নরওয়ের স্বপ্ন গুঁড়িয়ে শেষ চারে ইংল্যান্ড

আজকের রাশিফল: অবিবাহিতদের বিয়ের সম্বন্ধ পাকা হবে, আইনি ঝামেলা মিটে যাবে…

ইংল্যান্ডের কাছেও টি টোয়েন্টি সিরিজে চুনকাম হল বিশ্বকাপজয়ী ভারত

বাটলার-ব্রুকের ঝোড়ো ইনিংস, চুনকামের লজ্জা এড়াতে শ্রেয়সদের চাই ২৫৮

স্বাস্থ্যবিমায় কারা পাবেন ৫ লক্ষ টাকা? জেনে নিন আবেদন প্রক্রিয়া, যোগ্যতা, প্রয়োজনীয় নথির বিষয়ে

‘কর্মসংস্থানের ত্রিশক্তি বেকারত্ব দূর করবে,’ বললেন মুখ্যমন্ত্রী

ভিয়েতনামে মাঝ সমুদ্রে উল্টে গেল ভারতীয় পর্যটক বোঝাই নৌকা, নিহত ১৫, শোকপ্রকাশ মোদির

আগস্টেই কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস চালুর সম্ভাবনা

‘ইন্দ্রজিতের খুনের পিছনে যুক্ত থাকতে পারে মৌলবাদীরা’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

৯০০ টাকা স্কলারশিপ পাওয়া ছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৭৬০ কোটির হদিশ!

মমতাকে ধাক্কা দিয়ে জেলা সভাপতিদের নাম ঘোষণা করল ঋত তৃণমূল, কে কোথায় দায়িত্ব পেলেন?

‘শ্রমিকদের স্বার্থও দেখতে হবে মালিকদের,’ ডানকুনি থেকে বার্তা শমীকের