‘তৃণমূলের প্রতীক-নাম ফ্রিজ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিন,’ কমিশনকে কঠোর বার্তা সুপ্রিম কোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: তৃণমূল কংগ্রেসের ঘাসের উপর জোড়াফুল প্রতীক মামলায় ঘুরিয়ে নির্বাচন কমিশনকে কঠোরবার্তা দিল সুপ্রিম কোর্ট। তৃণমূলের প্রতীক ও নাম ফ্রিজের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে জাতীয় নির্বাচন কমিশনকে আজ, বৃহস্পতিবার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। সঙ্গে এও বার্তা দেওয়া হয়েছে, প্রতীক ফ্রিজ ইস্যুটি দীর্ঘদিন ধরে ফেলা রাখা যাবে না।

আরও পডুন: ‘জীবন বাজি রেখে ভোট লুঠ রুখব,’ রেজিনগরে নির্বাচনের আগে হুঙ্কার হুমায়ুনের

গত সপ্তাহে বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের নাম ও প্রতীক ফ্রিজ করার অন্তর্বর্তী নির্দেশ দিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন। মমতা ও ঋতব্রতপন্থী তৃণমূলের দ্বন্দ্বের জেরে কোনও পক্ষকেই প্রতীক দেওয়া হয়নি। এমনকি দুই পক্ষকেই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নাম ব্যবহার থেকে বিরত থাকতে বলা হয়। নতুন নাম পেয়েছে মমতাপন্থী তৃণমূল ও ঋতব্রতপন্থীরা। সঙ্গে দুই শিবিরের কপালে জুটেছে নতুন প্রতীক। যদিও কমিশনের সেই সিদ্ধান্তে ক্ষোভপ্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত শুক্রবার রাতে সুপ্রিম কোর্টে এই বিষয়ে মামলা দায়ের করেন তিনি। সেই মামলারই এদিন শুনানি ছিল সুপ্রিম কোর্টে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা মামলার প্রেক্ষিতে এদিন কমিশনকে কঠোর বার্তা দেয় দেশের শীর্ষ আদালত। তবে মমতা তৃণমূলকেও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত বার্তা দেন, প্রতীক ও নাম ফ্রিজ সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত নেবে কমিশনই। আগামী সোমবার ফের এই মামলার শুনানি।

আরও পডুন: লিফট সারাই করতে গিয়ে ২১ তলা বিল্ডিং থেকে পড়ে মৃত্যু বাংলার পরিযায়ী শ্রমিকের

এদিন তৃণমূলের প্রতীক ইস্যুতে বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ কমিশনের উদ্দেশ্যে বলে, ‘এমন একটি যুক্তিসঙ্গত সময়সীমা বলুন, যার মধ্যে দুই পক্ষই নিজেদের প্রমাণ ও বক্তব্য পেশ করার ন্যায্য সুযোগ পাবে। আবার বিষয়টি অযথা দীর্ঘও হবে না। প্রমাণ এবং দু’পক্ষের বক্তব্য খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়ার জন্য নির্বাচন কমিশনের হাতেও যথেষ্ট সময় থাকতে হবে। অর্থাৎ, বাস্তবসম্মত একটি সময়সীমা প্রয়োজন।’ দুর্গাপুজোর পর কলকাতা ও হাওড়া পুরসভায় ভোট। তাই দলের নাম ও প্রতীক নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে সুপ্রিম কোর্টে আর্জি জানান মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও সেই আর্জি খারিজ করে কমিশনের কোর্টেই বল ঠেলে দেয় প্রধান বিচারপতির বেঞ্চ।

রাস্তায় থাকলে তাড়াতাড়ি বাড়ি ফিরুন, শহরে ধেয়ে আসছে ‘প্রলয়’

বিছানায় স্ত্রীয়ের রক্তাক্ত দেহ, ফ্যানের সঙ্গে ঝুলছে স্বামী! ঘরে ঢুকতেই চক্ষুচড়কগাছ পুলিশের

উপনির্বাচনের আগে প্রতীক ‘খাম’ নিয়ে টানাপোড়েন, নির্বাচন কমিশনকে কটাক্ষ হাইকোর্টের

নিউটাউনে গরিবদের জন্য স্বাস্থ্যনগরী তৈরি হবে, আদানিকে পাশে বসিয়ে ঘোষণা মুখ্যমন্ত্রীর

লিফট সারাই করতে গিয়ে ২১ তলা বিল্ডিং থেকে পড়ে মৃত্যু বাংলার পরিযায়ী শ্রমিকের

‘জীবন বাজি রেখে ভোট লুঠ রুখব,’ রেজিনগরে নির্বাচনের আগে হুঙ্কার হুমায়ুনের

‘১৯ বছর পর কেন?’ মিলনের গ্রেফতারি প্রসঙ্গে পুলিশকে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের

তেল নয়, জল দিয়ে বানান রাজস্থানি ঝাল লঙ্কার আচার, জানুন রেসিপি

মুখে চুনকালি ট্রাম্পের, হোয়াইট হাউসে তিন সংবাদমাধ্যমের প্রতিনিধিদের প্রবেশে নিষেধাজ্ঞা খারিজ আদালতের

‘শুভেন্দুর নেতৃত্বে নতুন অধ্যায় প্রবেশ করেছে বাংলা’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ আদানি

কোয়েলের ছেড়ে যাওয়া রাজ্যসভা আসনে বিজেপির প্রার্থী রথীন চক্রবর্তী!

‘তৃণমূলের প্রতীক-নাম ফ্রিজ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিন,’ কমিশনকে কঠোর বার্তা সুপ্রিম কোর্টের

হামাসের আর্থিক নেটওয়ার্কে বড় অভিযান, নিহত শীর্ষ কমান্ডার আবু আলওয়ান

Uber চালক থেকে এশিয়ান গেমসে পদক জয়, সলমন খানের উত্থানের গল্প চোখে জল আনবে