মাদ্রাজ হাইকোর্টের নয়া বিচারপতিকে নিয়ে বিতর্ক, মামলা পৌঁছল শীর্ষ আদালতে

বিষয়টির গুরুত্ব অনুধাবন করতে পেরে আগামিকাল মঙ্গলবারই জরুরি শুনানির সিদ্ধান্ত নিলেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিচারব্যবস্থাকে নিজেদের কুক্ষিগত করার চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে মোদি সরকারের বিরুদ্ধে। তার মধ্যেই বিজেপি ঘনিষ্ঠ এবং মুসলিম ও খ্রিস্টান বিরোধী এক আইনজীবীকে তড়িঘড়ি মাদ্রাজ হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগের অভিযোগ উঠেছে কেন্দ্রীয় আইন মন্ত্রকের বিরুদ্ধে। আর ওই নিয়োগ বিতর্ক পৌঁছল শীর্ষ আদালতে। বিষয়টির গুরুত্ব অনুধাবন করতে পেরে আগামিকাল মঙ্গলবারই জরুরি শুনানির সিদ্ধান্ত নিলেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়।

মাদ্রাজ হাইকোর্টের মাদুরাই বেঞ্চে কেন্দ্রীয় সরকারের আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করছিলেন লক্ষ্মণা চন্দ্রা ভিক্টোরিয়া গৌরী। বিজেপির হয়ে সক্রিয় রাজনীতিতে যুক্ত ছিলেন তিনি। তাঁর নামই অতিরিক্ত বিচারপতি হিসেবে সুপারিশ করেছিল সুপ্রিম কোর্ট কলেজিয়াম। তড়িঘড়ি সেই সুপারিশ মেনে কেন্দ্রের পক্ষ থেকে বিজ্ঞপ্তিও জারি করা হয়। সরাসরি বিজেপির সঙ্গে যুক্ত এবং খ্রিস্টান ও মুসলিমদের বিরুদ্ধে ঘৃণ্য ভাষণ দেওয়ায় অভিযুক্তকে   অতিরিক্ত বিচারপতি হিসেবে কীভাবে নিয়োগ করা হল, তা নিয়ে প্রশ্ন তোলেন মাদ্রাজ হাইকোর্টের আইনজীবীদের একাংশ। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের কাছে লক্ষ্মণা চন্দ্রা গৌরীকে নিয়ে করা সুপারিশ ফেরানোর দাবিও জানান তাঁরা।

এদিন কেন্দ্রীয় আইন মন্ত্রক বিতর্কিত আইনজীবীকে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগের বিজ্ঞপ্তি জারির পরেই প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন বিশিষ্ট আইনজীবী রাজু রামচন্দ্রন। তাঁর বক্তব্য, লক্ষ্মণা চন্দ্রার মতো সাম্প্রদায়িক মনোভাবাপন্ন একজন আইনজীবী বিচারপতি হিসেবে নিয়োগ পেলে কীভাবে খ্রিস্টান ও মুসলিম সম্প্রদায়ের মানুষ সুবিচার পাবেন? বিষয়টির গুরুত্ব অনুধাবন করতে পেরেই আগামিকাল মঙ্গলবার সকালে শুনানির সময় ধার্য করেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়।

বিশ্বকাপ জয়ের আশা শেষ, আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নিলেন হরমনপ্রীতরা

বাংলায় কমবে চিনির দাম? বিরাট কথা বললেন শুভেন্দু

টিকটিকি কামড়েছে! আতঙ্কিত না হয়ে দ্রুত করুন এই ৩টি কাজ

পঞ্জাবে বিধানসভা নির্বাচনে শিরোমণি অকালি দলের সঙ্গে জোটে যাবে না বিজেপি

‘ধর্ম-বর্ণ দেখে অন্নপূর্ণার টাকা দেওয়া হচ্ছে না’, মমতার দাবি খারিজ মুখ্যমন্ত্রীর

হারানো ছাগল খুঁজতে গিয়ে খুলল কপাল, সোনার খনির সন্ধান পেলেন দরিদ্র কৃষক

‘মোহভঙ্গ’, ঋতব্রতদের শিবির ছেড়ে মমতার দলে ফিরলেন সংখ্যালঘু তৃণমূল বিধায়ক

চোখের সামনে খুন হয়েছিল মা, কিশোর ছেলের সাক্ষ্যে যাবজ্জীবন খুনির

নিম্নচাপের প্রভাবে গোটা সপ্তাহজুড়ে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

ফের অশান্ত মণিপুর, দুই গোষ্ঠীর সংঘর্ষে গুলিবিদ্ধ CRPF জওয়ান

সুস্থ হতে এসেছিলেন, মাথায় গাছ পড়ে SSKM-এ মর্মান্তিক মৃত্যু মহিলার

ধর্ম আলাদা! একই দড়িতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার দুই বন্ধুর দেহ, কোথায় ঘটল?

‘বুকের পাটা থাকলে SIR-এ বাদ যাওয়া ভোটারের নাম তুলুন,’ কমিশনকে চ্যালেঞ্জ মমতার

মেট্রোর কাজের জন্য খালি করতে হবে বিধান মার্কেট, নির্দেশ কলকাতা হাইকোর্টের