প্রয়াত প্রবীণ কংগ্রেস নেতা সুরেশ কালমাদি, বয়স হয়েছিল ৮১

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রয়াত কংগ্রেসের বর্ষীয়ান নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ কালমাদি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। সূত্রের খবর কংগ্রেস নেতা ভোর ৩.৩০ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সুরেশ কালমাদি কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের (IOA) প্রাক্তন সভাপতি ছিলেন। তিনি তিনবারের রাজ্যসভা ও তিন বারের লোকসভা সাংসদ ছিলেন। দীর্ঘদিন ধরেই শয্যাশায়ী ছিলেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। প্রবীণ কংগ্রেস নেতার অফিসের তরফে তাঁর মৃত্যুসংবাদ জানানো হয়েছে। জানা গিয়েছে, বয়সজনিত অসুস্থতার কারণে সুরেশ কালমাডিকে পুনের দীনানাথ মঙ্গেশকর হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। তিনি তাঁর রাজনৈতিক জীবনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন এবং বহু বছর ধরে জাতীয় পর্যায়ে ক্রীড়া প্রশাসনের সাথে যুক্ত ছিলেন।

আরও পড়ুন: মাদুরোকে বন্দি করায় ট্রাম্পের সঙ্গে নোবেল ভাগ করার প্রস্তাব সিআইএ এজেন্ট মাচাদোর

সুরেশ কালমাডি রাজনীতিতে আসার আগে ১৯৬৪ থেকে ১৯৭২ সাল পর্যন্ত ভারতীয় বিমানবাহিনীতে পাইলট ছিলেন । হঠাৎ করেই তিনি  রাজনীতির ময়দানে পা দেন। ১৯৮০ সালে ভারতীয় বিমানবাহিনীর প্রাক্তন পাইলট   রাজনীতির ময়দানে পা রাখেন ।  ওই বছরই তিনি কংগ্রেস থেকে রাজ্যসভার সাংসদ হিসেবে নির্বাচিত হন। পুনের একজন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন  তিনি। তারপর কংগ্রেসের এই প্রবীণ নেতা পুনে থেকেই ১৯৯৬, ২০০৪ এবং ২০০৯ সালে লোকসভায় নির্বাচিত হন।  দলমত নির্বিশেষে  সকলেই  তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং তাঁর অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

লড়লেন শুধু ওমরজাই, ভারতীয় বোলারদের দাপটে ১৫৬ রানেই থামল আফগানিস্তান

‘খোয়াব হো তুম…’, কিশোর কুমারের গান গেয়ে চমকে দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, দেখুন ভিডিও

Ganesh Chaturthi 2026: গণেশ চতুর্থীতেই বাড়ি-জমি কেনার সেরা সময়! জানুন শুভ মুহূর্ত

‘২০২৯-এর মধ্যে ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে,’ ঘোষণা শাহের

শুধু দূর্বা নয়, রাশি মেনে গণেশকে দিন এই নৈবেদ্য! বাড়বে সুখ-সমৃদ্ধি

মোল্লা ইউনুসের উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, শুরু তদন্ত

তারেকের বাংলাদেশে শ্রদ্ধায়-ভালবাসায় জিন্নাকে স্মরণ হাদির ইনকিলাব মঞ্চের, সমালোচনার ঝড়

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের মহা নৈশভোজের নিরামিষময় মেনু নিয়ে সরব রাহুল

বজ্রগর্ভ মেঘের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃ্ষ্টির পূর্বাভাস

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস