TCS-এ ১০০ কোটির নিয়োগ দুর্নীতিতে জড়িত ছয় কর্মী ও সংস্থাকে নিষিদ্ধ

টিসিএসের আরও তিন কর্মীর ভূমিকা নিয়ে তদন্ত চলছে বলেও জানিয়েছেন টাটা সন্স চেয়ারম্যান।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: দেশের অন্যতম সেরা তথ্য-প্রযুক্তি প্রতিষ্ঠান টাটা কনসালটেন্সি সার্ভিসেও (টিসিএস) চুক্তিভিত্তিক কর্মী নিয়োগে দুর্নীতির কালো ছায়া। সংস্থার অভ্যন্তরীণ তদন্তে ওই নিয়োগ দুর্নীতির বিষয়টি প্রমাণ হতেই সংস্থার ছয় কর্মী ও ছয় সংস্থাকে নিষিদ্ধ ঘোষণা করেছে টাটা গোষ্ঠী। আজ বৃহস্পতিবার টিসিএসের বার্ষিক সাধারণ সভাতে ওই নিয়োগ দুর্নীতিতে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরন।

চলতি মাসেই একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্টে দাবি করা হয়েছিল, টাটা গোষ্ঠী পরিচালিত টাটা কনসালটেন্সি সার্ভিসে (টিসিএস) চুক্তিভিত্তিক কর্মী নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠেছে। ওই নিয়োগ দুর্নীতিতে ১০০ কোটি টাকার লেনদেন হয়েছে। সেই সময়ে টাটা গোষ্ঠী কিংবা টিসিএসের পক্ষ থেকে এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি। বরং অভিযোগ উঠেছিল, সংস্থার সুনাম নষ্টের দোহাই পেড়ে বিষয়টি ধামাচাটপা দেওয়ার চেষ্টা করছেন টিসএসের পদস্থ আধিকারিকরা।

অবশেষে এদিন টিসিএসের বার্ষিক সাধারণ সভায় চুক্তিভিত্তিক কর্মী নিয়োগে দুর্নীতির কথা মেনে নিয়েছেন টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরন। সভায় তিনি জানান, গত ফেব্রুয়ারি ও মার্চে আমেরিকা এবং ভারতে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ এবং ব্যবসায়ী সহযোগী নিয়োগের ক্ষেত্রে ঘুষের লেনদেন হওয়ার অভিযোগ জমা পড়েছিল। সেই অভিযোগ পাওয়ার পরেই তদন্ত শুরু করা হয়। তাতেই প্রমাণিত হয়েছে, সংস্থার বেশ কিছু কর্মী নিয়োগের ক্ষেত্রে পক্ষপাতমূলক আচরণ করেছেন। অস্বচ্ছতার অভিযোগে ছয় কর্মী এবং ছয় সংস্থাকে নিষিদ্ধ করা হয়েছে।’ ভবিষ্যতে চুক্তিভিত্তিক বিজনেস অ্যাসোসিয়েটস নিয়োগের ক্ষেত্রে যাতে একই ঘটনার পুনরাবৃত্তোই না ঘটে, তার জন্য বেশ কয়েকটি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও আশ্বস্ত করেছেন টাটা সন্সের চেয়ারম্যান।

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

এক লাড্ডু খেলেই থাকবে সারাদিন এনার্জি! চিনি ছাড়াই বানান এই অব্যর্থ দাওয়াই

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

পিতৃপক্ষেই লক্ষ্মী নারায়ণ রাজযোগ, এই ৪ রাশির জাতকদের জীবনে আসবে প্রচুর অর্থ

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

অন ডিউটি বিডিও-র গাড়ি আটকে হুমকির অভিযোগ! গ্রেফতার বিতর্কিত ইউটিউবার ‘তারকাটা টিঙ্কু’

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

‘নির্লজ্জ-বেহায়া’, দলবদলু সুদীপ-কাকলিদের বেনজির আক্রমণ মহুয়ার

বিহারের পর ওড়িশায় বাইক আটকে দম্পতিকে হেনস্থা, তরুণীর শ্লীলতাহানির চেষ্টা নীতি পুলিশদের

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর