নাবালিকাকে অপহরণ করে গণধর্ষণ অ্যাম্বুলান্স চালক ও কিশোরের, নারকীয় কাণ্ড ঈশ্বরের আপন দেশে

Share:

নিজস্ব প্রতিনিধি, তিরুঅনন্তপুরম: ফের সংবাদ শিরোনামে ঈশ্বরের আপন দেশ হিসাবে পরিচিত কেরলের পতনমথিট্টা। এবার এক ১০ বছরের নাবালিকাকে বাড়ির কাছ থেকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ উঠল এক অ্যাম্বুলান্স চালক ও এক কিশোরের বিরুদ্ধে। অভিযোগ পেয়েই পুলিশ নারকীয় ঘটনার মূলপাণ্ডা তথা অ্যাম্বুলান্স চালক সুধীশ রমেশ (১৯) ও তার সহযোগী ১৫ বছরের কিশোরকে গ্রেফতার করেছে। ধৃত সুধীশ এনার্কুলামের বাসিন্দা।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) পতনমথিট্টা জেলা পুলিশের ডেপুটি পুলিশ সুপার জি সন্তোষ কুমার জানিয়েছেন, গত রবিবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ছয়টা নাগাদ আদুরের চেন্নামপুথুর কলোনিতে নিজের বাড়ির পাশেই খেলা করছিল নির্যাতিতা কিশোরী। ঠিক তখনই অ্যাম্বুলান্স চালক সুধীর রমেশ ওই কিশোরীকে অপহরণ করে এক নির্জন এলাকায় নিয়ে যায়। সেখানে এক ঘরের মধ্যে প্রথমে নাবালিকাকে ধর্ষণ করে। ওই সময় সুধীরের সঙ্গে ১৫ বছর বয়সী এক কিশোরও ছিল। নির্যাতিতা চি‍ৎকার করায় ওই কিশোরই তার মুখ বন্ধ করে দেয়। তার পর নির্যাতিতার ওপর যৌন নির্যাতন চালায়। খানিকবাদে নির্যাতিতা বাড়ি ফিরে পরিবারের সবাইকে ঘটনাটি বলে দেয়। সঙ্গে সঙ্গেই স্থানীয় থানায় নির্যাতিতার পরিবারের তরফে অভিযোগ দায়ের করা হয়। পুলিশ সঙ্গে সঙ্গেই নির্যাতিতাকে নিয়ে আদুর জেনারেল হাসপাতালে মেডিকেল পরীক্ষা করায়। মেডিকেল পরীক্ষায় নাবালিকাকে ধর্ষণের বিষয়টি প্রমাণিত হয়। নির্যাতিতার দেখানো ছবির ভিত্তিতে অভিযুক্ত সুধীর রমেশ ও তার সহকারী ১৫ বছরের কিশোরকে গ্রেফতার করেছে। নির্যাতিতা নাবালিকার শারীরিক অবস্থা সঙ্কটজনক হওয়ায় কোল্লমের এক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধর্ষণে অভিযুক্ত কিশোরের বিষয়টি শিশু কল্যাণ সমিতির আধিকারিকদের জানানো হয়েছে।

উল্লেখ্য, গত জানুয়ারি মাসেই পতনমথিট্টা জেলার এক কিশোরীকে ৫ বছর ধরে ৬৪ জনের লাগাতার ধর্ষণের মতো নারকীয় ঘটনার খবর প্রকাশ্যে এসেছিল। ধর্ষকদের মধ্যে কিশোরীর প্রতিবেশি, খেলার প্রশিক্ষক এবং বাবার বন্ধুরাও ছিল। এক ক সরকারি কর্মসূচির অধীনে কয়েকজন মনোবিদ ওই কিশোরীর বাড়িতে গেলে বিষয়টি সামনে আসে। ওই ঘটনা জানাজানি হতে তোলপাড় হয়ে যায় ঈশ্বরের আপন দেশ কেরল।  

পাকিস্তানে বসে জঙ্গী কার্যকলাপ, ৫ অভিযুক্তের সম্পত্তি বাজেয়াপ্ত জম্মু-কাশ্মীর পুলিশের

প্রথম শ্রেণি থেকেই আমূল পরিবর্তন সিলেবাসে, বড় ঘোষণা শিক্ষামন্ত্রীর

চট্টগ্রামের ত্রাস কুখ্যাত গ্যাংস্টার ডেভিড ইমনের কাছ থেকে উদ্ধার আধার কার্ড

হাওড়া ডিভিশনে ফের একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল, ঘোষণা পূর্ব রেলের

ইস্টবেঙ্গলের প্রতিষ্ঠা দিবসের পুরস্কার তালিকা প্রকাশ, বিশেষ সম্মানে ভূষিত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

প্রেমিকের সামনে নিট পরীক্ষার্থীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩

সল্টলেকে জনতার দরবারে নানা সমস্যার সমাধানে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ বাংলার মানুষ

তিনটি মামলায় অভিষেকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয়, নির্দেশ হাইকোর্টের

সল্টলেকে ঘরের ভিতরে জোড়া মৃতদেহ উদ্ধার, খুন নাকি আত্মহত্যা? তদন্তে পুলিশ

পড়ুয়াদের আন্দোলনে SOP মানা হয়েছে? দিল্লি পুলিশের কাছে জবাব তলব সুুপ্রিম কোর্টের

পাক সেনা ছাউনিতে আত্মঘাতী জঙ্গি হামলা, নিহত ১৫

সিঙ্গুর, দুর্গাপুরে কেমিক্যাল পার্ক গড়তে শুভেন্দুকে চিঠি শমীকের

মমতার প্রতি রাজীব গান্ধির স্নেহের কথা কল্যাণকে স্মরণ করালেন প্রিয়াঙ্কা

ইউক্রেনজুড়ে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত অন্তত ১৪