অভিন্ন দেওয়ানি বিধির বিরোধিতা তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি, হায়দরাবাদ: চলতি বছরের শেষের দিকেই তেলেঙ্গানায় বিধানসভার ভোট। আর ওই ভোটে মুসলিমদের সমর্থন না পেলে ফের মসনদে ফেরা অসম্ভব হয়ে উঠবে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর কুর্সিতে থাকা কে চন্দ্রশেখর রাওয়ের। আর সেই দেওয়াল লিখন বুঝতে পেরেই সোমবার অভিন্ন দেওয়ানি বিধি চালুর বিরুদ্ধে সুর চড়িয়েছেন। স্পষ্টই জানিয়ে দিয়েছেন, সংসদের আসন্ন বাদল অধিবেশনে মোদি সরকার অভিন্ন দেওয়ানি বিধি চালুর চেষ্টা করতে তার বিরোধিতা করবে ভারত রাষ্ট্র সমিতি।

অভিন্ন দেওয়ানি বিধি চালুর যাতে বিরোধিতা করেন সেই আর্জি নিয়ে সোমবার ভারত রাষ্ট্র সমিতির সুপ্রিমো তথা তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের সঙ্গে দেখা করেছিলেন মুসলিমদের অন্যতম শীর্ষ সংগঠন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনেল ল বোর্ডের সদস্যরা। ওই বৈঠকের পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিআরএস সুপ্রিমো অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে মোদি সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেন। স্পষ্টই জানিয়ে দেন, এ বিষয়ে সমমনোভাবাপন্ন দলগুলিকে সঙ্গে নিয়েই অভিন্ন দেওয়ানি বিধি চালুর বিরোধিতা করবে।

বিজেপিকে নিশানা করে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী বলেন, ‘ধর্মের নামে হিংসা ও ঘৃণা ছড়িয়ে দেশকে বিভাজনের পথে ঠেলে দিচ্ছে কেন্দ্রের বিজেপি সরকার। উন্নয়ন স্তব্ধ হয়ে পড়েছে। নতুন করে ফের ষড়যন্ত্র শুরু হয়েছে। অভিন্ন দেওয়ানি বিধি চালুর নামে ওই ষড়যন্ত্র চলছে। সংসদের বাদল অধিবেশনে যদি বিজেপি নেতৃত্ব অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত বিল পেশ করে তাহলে বিআরএস সাংসদরা সংসদের দুই কক্ষেই তার বিরোধিতা করবে। দেশকে নতুন করে ভাগ করার ষড়যন্ত্র সফল হতে দেওয়া যাবে না।’

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের