আর্থিক সঙ্কটে ধুঁকছে তেলঙ্গানা,সরকারি কর্মচারিদের বেতনের দিন পিছোচ্ছে

Share:

নিজস্ব প্রতিনিধি : চরম আর্থিক চাপে রয়েছেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। যার ফলে সরকারী কর্মীদের প্রতি মাসে মাইনে দিতে পারছেন না। এক বিবৃতি জারি করে এমনই বিস্ফোরক দাবি করলেন তিনি। যা নিয়ে তোলপাড় দেশীয় রাজনীতি।  ইতিমধ্যেই তেলঙ্গানার আর্থিক ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

অর্থনৈতিক ভাবে দেউলিয়া হয়েছে তেলঙ্গানা এমন খবর সামনে আনতেই ফের শিরোনামে এল তেলঙ্গানা। সেখানকার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি জানিয়েছেন তাঁর রাজ্য এই মুহূর্তে প্রবল আর্থিক চাপের সম্মুখীন হচ্ছে। পরিস্থিতি এমন যে মাসের শুরুতে সরকারি কর্মীদের বেতন দেওয়াও দুষ্কর হয়ে পড়ছে। বিরোধীরা প্রশ্ন তুলেছেন তেলঙ্গানার আর্থিক ব্যবস্থাপনা নিয়ে। তাঁদের তোপের মুখে পড়েছে কংগ্রেস। বিরোধীদের দাবি, এই প্রবল আর্থিক চাপ তৈরি হয়েছে একমাত্র কংগ্রেসের অমূলক আর্থিক নীতি গ্রহণের জন্য।

এই নিয়ে তেলঙ্গানার মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যের ক্রমবর্ধমান আর্থিক সংকট নিয়ে মুখ খুলতে বাধ্য হয়েছেন তিনি। তিনি স্পষ্ট জানিয়েছেন এই মুহূর্তে তেলঙ্গানার রাজস্ব আয় দুর্বল হয়ে পড়েছে। সেই কারণেই সরকারি কর্মীদের বেতন দিতেও দেরি হচ্ছে। তবে তিনি আশ্বস্ত করেছেন যে খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান পাওয়া যাবে। সরকার এই বিষয়ে কাজ শুরু করেছে।
হিমাচলের সঙ্গে তুলনা

এদিকে বিরোধীরা তেলঙ্গানার বর্তমান পরিস্থিতিকে তুলনা করেছেন হিমাচল প্রদেশের সঙ্গে। সেখানেও কংগ্রেস নেতৃত্বাধীন সরকার প্রতিনিয়ত আর্থিক চাপের সম্মুখীন হচ্ছে। সমালোচকরা বলছেন কংগ্রেস বারবার কোনওরকম অর্থনৈতিক ও রাজস্ব পরিকল্পনা ছাড়াই বিভিন্ন প্রকল্প চালু করে। এর ফলে ঋণের জালে জড়িয়ে পড়তে হয় সরকারকে।

এই মুহূর্তে দাঁড়িয়ে তেলঙ্গানার কাছে কোন রাস্তা খোলা আছে এই নিয়ে রেবন্ত রেড্ডি জানান, সরকারকে বাজেট পুনর্গঠন করে অপ্রয়োজনীয় ব্যায় সংকোচ করতে হবে। অথবা কেন্দ্রের কাছ থেকে অতিরিক্ত সাহায্য চাইতে হবে। বেতন দিতে বারবার দেরি হলে সরকারি কর্মচারীরাও আন্দোলন শুরু করতে পারেন। 

স্ত্রীকে খুন, দেহ পুড়িয়ে হাড় ফেলল যমুনায়! পুলিশের কাছে গিয়ে কী ভুল করলেন স্বামী?

এশিয়াডে শ্রীলঙ্কাকে হেলায় হারাল ভারত, শ্রেয়সদের সোনা জয়ের পথে কাঁটা পাকিস্তান

মমতাপন্থী সাংসদ মহুয়ার বিরুদ্ধে আপাতত কড়া পদক্ষেপ নয়, নির্দেশ হাইকোর্টের

জ্ঞানেশের পর সীমা খান্নার বিরুদ্ধে অভিযোগ দায়ের মমতাপন্থী সাংসদ মহুয়ার

মদের দোকান খুলতে চান? নতুন নিয়ম লাগু রাজ্য সরকারের

পর্যটকদের নিরাপত্তায় কড়া পদক্ষেপ, মন্দারমণিতে ২ কিমি এলাকা ‘রেড জোন’

ফুলবদলের উপহার, রাজ্য়সভায় বিজেপির প্রার্থী কোয়েল মল্লিক!

সাহসী ভারতীয় পাইলট স্মিত মচ্ছরের পরিবারকে ফোন প্রধানমন্ত্রী মোদির, কি কথা হল?

এবার পুজোয় পকেট হবে ফাঁকা? এক ধাক্কায় বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় কত?

অক্টোবরের শুরুতেই গরমে হাঁসফাঁস দক্ষিণবঙ্গ, পুজোর আগে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে

এশিয়াডের ফাইনালে পাকিস্তান, ফের দেখা যাবে ভারত-পাক মহারণ?

অনুব্রত মণ্ডলের উপর হামলার ঘটনায় ছাড়া পেল অভিযুক্তরা

রেকর্ড রান তাড়া করে ভারত জিতলেও খুশি নন কোচ গম্ভীর, কারণ জানালেন নিজেই