ইস্তফার জল্পনা খারিজ করলেন তেলেঙ্গানার  রাজ্যপাল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পদত্যাগের খবর ভুয়ো বলে জানালেন তেলেঙ্গানার রাজ্যপাল তামিলিসাই সৌন্দারাজন। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে, তাঁর রাজ্যপাল হিসাবে পদত্যাগ করার কোন পরিকল্পনাই নেই। তিনি তেলেঙ্গানা এবং পুদুচেরির রাজ্যপাল রয়েছেন । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কঠোর পরিশ্রমের প্রশংসা করে রাজ্যপাল বলেন, তিনি সাংসদ পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য অনুরোধ করেননি।

তিনি ব্যাখ্যা করেছিলেন যে তিনি বন্যায় ক্ষয়ক্ষতি মূল্যায়ন করতে তামিলনাডুর  থুথুকুডি গিয়েছিলেন । রাজ্যপাল  জানিয়েছেন যে তিনি জনগণের সেবায় সর্বদা নিয়োজিত থাকবে । শুধু তাই নয় ঊর্ধ্বতন নেতাদের দেওয়া দায়িত্ব তিনি সর্বদা পালন করবেন। তবে আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কোনও ইচ্ছা তাঁর নেই।পাশাপাশি অযোধ্যায়  ভগবান রামের মূর্তি দেখে আনন্দ প্রকাশ করেছেন। রাম মন্দির নির্মাণে তাদের অবদানের প্রশংসা করেন।

উল্লেখ্য আগামী ২২ জানুয়ারি  রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও সোনিয়া গান্ধিকে। আমন্ত্রণ জানানো হয়েছে লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরী ও প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকেও। রাম জন্মভূমি ট্রাস্টের পদাধিকারীরা ইতিমধ্যেই কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের কাছে আমন্ত্রণপত্র পৌঁছে দিয়েছেন। ওই অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  যদিও রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে কংগ্রেস নেতৃত্বের হাজির থাকার সম্ভাবনা ক্ষীণ। তবে বিরোধী শিবিরের কেউ যোগদান করে কিনা সেটাই এখন দেখার বিষয়। 

গরম ভাতে সেরা পদ! ঝটপট বানিয়ে নিন মুচমুচে ইলিশ মাছের বড়া

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আধিকারিক ও কর্মীদের প্রভিডেন্ট ফান্ড নিয়ে এবার বড় সিদ্ধান্ত নবান্নের

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত চিন, ভয়াবহ ভূমিধসে মৃত ১৬

শুভেন্দুকে জেড প্লাস সুরক্ষা দেবে কেন্দ্র, কেন বাড়ল মুখ্যমন্ত্রীর নিরাপত্তা?

ঘরেই বানান মরক্কোর বিখ্যাত চিকেন তাজিন, একবার খেলেই প্রেমে পড়বেন স্বাদের

ট্রেনের কামরা যেন বাড়ির ডাইনিং রুম! হাঁড়ি ভর্তি ভাত-চিকেন নিয়ে ভাইরাল মহিলা

শর্তসাপেক্ষে শ্রীরামপুরে মিছিলের অনুমতি পেল কালীঘাটপন্থী তৃণমূল

সারাদিনের ক্লান্তিতে রাতের রান্নায় অনীহা? মাত্র ১৫ মিনিটে বানান স্বাস্থ্যকর এই ৫ পদ

জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদে ইস্তফা হাসিনা কন্যার

ফের নিম্নচাপের চোখরাঙানি! দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা, কোন কোন জেলায় হবে ভারী বৃষ্টি?

কৌশিকী অমাবস্যায় তারাপীঠে ভক্তের ঢল, রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

বসপায় ক্ষমতা নিয়ে তুঙ্গে লড়াই, ভাইপোকে দল থেকে তাড়ালেন মায়াবতী

ভোটে জিততে আমেরিকানদের ৫ হাজার ডলারের টোপ ট্রাম্পের, কি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট?

কৌশিকী অমাবস্যায় নিশ্ছিদ্র নিরাপত্তায় তারাপীঠ! নজরদারিতে ৪০০০ পুলিশ ও ২০০ দমকলকর্মী