কর্মরত শিক্ষকদের টেট পাশের সময়সীমা বাড়াল সুপ্রিম কোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশের সব কর্মরত প্রাথমিক শিক্ষকদের টেট পাশ বাধ্যতামূলক করেছে সুপ্রিম কোর্ট। তাঁদের টেট পাশ করার সময়সীমা বাড়ানো হয়েছে। ৩১ অগস্ট, ২০২৮- সালের মধ্যে সবাইকে টেট পাশ করতে হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। মূল রায়ে যে সময়সীমা নির্ধারিত করা হয়েছিল, তার থেকে এক বছর সময় বাড়িয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ, যেসকল শিক্ষক কর্মরত রয়েছেন, তাঁদের সবাইকেই টেট পাশ করতে হবে।

শুক্রবার টেট নিয়ে রিভিউ মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। সেখানেই বলা হয়েছে, টেট পাশ করতেই হবে কর্মরত শিক্ষকদের। ১ তবে আরও  বছর সময়সীমা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার এই নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত। এর আগে ৩১ অগস্ট, ২০২৭ সাল পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। তারই রিভিউ মামলায় আরও  ১ বছর সময় বাড়ানোর নির্দেশ দিয়েছে আদালত। এরফলে কর্মরত শিক্ষকদের আরও কিছুটা সুযোগ মিলল।

পাশাপাশি বলা হয়েছে, কিছুক্ষেত্রে শিথিলতা রয়েছে। যে সকল প্রাথমিক শিক্ষকের চাকরি আর মাত্র ৫ বছর রয়েছে, তাঁদের আর টেট কোয়ালিফাই করতে হবে না। অর্থাৎ যাঁরা ৬০ বছরে অবসর নেবেন, এখন তাঁদের ৫৫ বছর হলে, তাঁদের টেট কোয়ালিফাই করতে হবে না। কিন্তু অন্য সকল কর্মরত প্রাথমিক শিক্ষককে টেট পাশ করতেই হবে।

উল্লেখ্য, গত বছরই সুপ্রিম কোর্ট  নির্দেশ দিয়েছিল সমস্ত শিক্ষককে টেট পাশ করতে হবে। আদালত বলেছিল, টেট উত্তীর্ণ নয় এমন শিক্ষকদের পরবর্তী দু’বছরের মধ্যে পাশ করতে হবে। এবার সেই সময়সীমা বাড়ানো হয়েছে।

বিশ্বকাপে আর্জেন্টিনাকেই ফেভারিট মানছেন ব্রাজিল তারকা ভিনিসিয়ুস

‘মাতৃভূমি বক্সঅফিসে ঝড় তুলবে’, মুক্তির আগেই সলমানের ছবির ভবিষ্যদ্বাণী সুভাষ ঘাইয়ের

বিজেপি কর্মী ও তাঁর স্ত্রীকে বেধড়ক মারধরের অভিযোগ,চাঞ্চল্য বৈষ্ণবনগরে, তদন্তে পুলিশ

লখনউয়ে একটি এনজিওর কক্ষে ঝুলন্ত অবস্থায় নবম শ্রেণির ছাত্রীর মরদেহ উদ্ধার

মৃত্যুযন্ত্রণায় কাতর ময়ূরের পালক ছিঁড়ে নিল পথচারীরা! ভাইরাল ভিডিও

শান্তিপুরে বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ, দেহ আটকে তুমুল বিক্ষোভ

মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে দেখতে চিড়িয়াখানায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

আটপৌরে থেকে আধুনিক শাড়ির নেপথ্যে ঠাকুরবাড়ির নারীরা, বঙ্গে কীভাবে বদলেছিল ফ্যাশন

স্কুলছাত্রীদের জন্য সুখবর, স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন চালুর উদ্যোগ রাজ্য সরকারের

জনগণনা নিয়ে নবান্নে বিশেষ বৈঠকে মুখ্যমন্ত্রী, হেল্পলাইন নম্বর চালু করল সরকার

মেসিকে অধিনায়ক করে বিশ্বকাপের দল ঘোষণা করল আর্জেন্টিনা

‘ভারতীয়-পাকিস্তানিরা আমাদের চাকরি কেড়ে নিচ্ছে’, বর্ণবিদ্বেষী মন্তব্য ব্রিটিশ সাংসদের

ত্বকের সুরক্ষায় সানস্ক্রিনে কোন উপাদানগুলি সত্যিই জরুরি, জানালেন বিশেষজ্ঞরা

গরমে অতিথি আপ্যায়নে শেষ পাতে রাখুন আমের ভাপা দই