জনগণনা নিয়ে নবান্নে বিশেষ বৈঠকে মুখ্যমন্ত্রী, হেল্পলাইন নম্বর চালু করল সরকার

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে শুরু হতে চলেছে জনগণনা। গত ১১ মে জনগণনার কাজ শুরু নিয়ে গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্য সরকার। আজ, শুক্রবার নবান্ন সভাঘরে মুখ্য জনগণনা অফিসারদের সম্মেলনের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এখন থেকেই রাজ্যে জনগণনার প্রস্তুতি এবং প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছবে বলে জানা গিয়েছে। মেট্রো রেলে জনগণনা নিয়ে তৈরি গান শোনা যাচ্ছে। তিন ভাষায়—বাংলা, হিন্দি এবং ইংরেজিতে তা শোনা যাচ্ছে। প্রথম মন্ত্রিসভার বৈঠক শেষে মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘২০২৫ সালের ১৬ জুন, ভারত সরকারের পক্ষে মিনিস্টার হোম অ্যাফেয়ার্স থেকে চিঠি পাঠানো হয়েছিল জনগণনার জন্য। পশ্চিমবঙ্গ সরকার সেই ফাইল ফেলে রেখেছিল। এখন থেকে জনগণনার কাজ শুরু করল পশ্চিমবঙ্গ সরকার।’‌

প্রশাসনিক মহলের খবর, এবার জনগণনা কাজের বর্তমান পরিস্থিতি তুলে ধরা হবে। তাঁর মতামত দেবেন মুখ্যমন্ত্রী। অতিথিদের হাতে তুলে দেওয়া হবে সেন্সাস ২০২৭ সালের ম্যাসকট। এবারই প্রথম জনগণনায় থাকছে ‘সেলফ এনিউমারেশন’এর সুবিধা। সরকারি পোর্টাল www.se.census.gov.in–এর মাধ্যমে অনলাইনে স্বেচ্ছায় পরিবারগুলি তাদের বিবরণ এবং উত্তর জমা দিতে পারবেন। তথ্য জমা দেওয়ার পর একটি ‘সেলফ এনিউমারেশন আইডি’ তৈরি হবে। যা পরে গণনাকারী সংগ্রহ করবেন এবং কেন্দ্রীয় ডেটাবেস তথ্য আপলোড করবেন। ইতিমধ্যেই জনগণনা প্রক্রিয়া সম্পন্ন করার জন্য একাধিক অফিসার নিয়োগ করার বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার।

এদিকে জেলা স্তরে ডিভিশনাল কমিশনার, ডিএম, এডিএম, এসডিও, বিডিও, জয়েন্ট বিডিওদের জনগণনার কাজে নানা পদের অতিরিক্ত দায়িত্ব পালন করতে হবে বলে জানা গিয়েছে। ১ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত ‘সেলফ এনিউমারেশন’–এর এই সুবিধা ব্যবহার করা যাবে। তবে যে পরিবারগুলি ‘সেলফ এনিউমারেশন’–এর বিকল্প বেছে নেবেন না, তাঁদের গণনাকারীরা বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ করবেন। ‘সেলফ এনিউমারেশন’–এর পর ১৬ আগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যজুড়ে ‘এইচএলও ফেজ–১’ চালু হবে।

অন্যদিকে পশ্চিমবঙ্গে ২০২৬ সালে বিধানসভা নির্বাচন ছিল বলে জনগণনার কাজ অনেকটা পিছিয়ে গিয়েছে বলে মনে করা হচ্ছে। বড় শহর এবং পুরসভা এলাকায় কমিশনার, অতিরিক্ত কমিশনার, পুরসভার এক্সিকিউটিভ অফিসার–সহ কিছু সিনিয়র কর্তাকে জনগণনা অফিসারের দায়িত্ব পালন করতে হবে। জনগণনার প্রথম ধাপটি হবে হাউস লিস্টিং ও হাউজিং সেনসাস। দেশজুড়ে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এই কাজ শুরু হয়েছে। এবার তা শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গে। উপগ্রহ সহায়ক ম্যাপিং করার জন্য ব্যবহার করা হবে ‘হাউস লিস্টিং ব্লক ক্রিয়েটর ওয়েব পোর্টাল’। প্রয়োজনীয় তথ্য জানতে সাধারণ মানুষ হেল্পলাইন নম্বর ১৮৫৫ যোগাযোগ করতে পারবেন। যা চালু করেছে রাজ্য সরকার।

বৃহস্পতিবার পর্যন্ত ৯ জেলায় ভারী বৃষ্টি, রাস্তায় বেরোলে ছাতা সঙ্গে রাখুন…

বাংলাদেশিদের ভারতে থাকার জন্য আধার-ভোটার কার্ড বানিয়ে দিত তৃণমূল নেতা, দাবি বিজেপির

‘একটু সময় লাগলেও অন্নপূর্ণা যোজনার টাকা সবাই পাবেন’, আশ্বাস শুভেন্দুর

ভিয়েতনামে নৌকা ডুবে ১৫ ভারতীয়র মৃত্যু, ঘটনায় স্পিডবোটের ক্যাপ্টেন আটক

‘হাসিনা চাইলেই স্বাধীনভাবে দেশে ফিরতে পারবেন না’, বললেন চিফ প্রসিকিউটর

মানসিক অবসাদের জের, বাগজোলা খালে ঝাঁপ প্রাক্তন আইটি কর্মীর!

পথ দুর্ঘটনার তদন্তে গিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার আহত ৩ যুবক

সাইকেল থামিয়ে ছাত্রীকে ‘ধর্ষণে’র চেষ্টা, ফাঁকা রাস্তায় মহিলাদের দেখলেই হস্তমৈথুন! গ্রেফতার যুবক

জোর ধাক্কা মমতার! ঋতব্রত গোষ্ঠীই ‘আসল তৃণমূল’, জানিয়ে দিল আদালত

চোটের কারণে বাদ বরুণ-হর্ষিত, ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআইতে কারা পেলেন সুযোগ?

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারের উপর হামলা, নিখোঁজ ১ ভারতীয়, তীব্র নিন্দা নয়াদিল্লির

ফাঁকা রাস্তায় মহিলাকে জড়িয়ে ধরলেন রাজমিস্ত্রি! তারপর যা হল….

পুরসভার কর্মী পরিচয়ে বৈশালী ডালমিয়ার সঙ্গে ‘প্রতারণা’, পুলিশের জালে ১

লেকটাউনে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ধৃত গৃহশিক্ষক