লখনউয়ে এনজিওর কক্ষে ঝুলন্ত অবস্থায় নবম শ্রেণির ছাত্রীর মরদেহ উদ্ধার

Share:

নিজস্ব প্রতিনিধি: লখনউয়ের গোমতিনগর থেকে সামনে এল এক হৃদয়বিদারক ঘটনা। যে বয়সে একটি কিশোরীর স্কুল, বন্ধু, পড়াশোনা আর ভবিষ্যতের স্বপ্ন নিয়ে ব্যস্ত থাকার কথা, সেই বয়সেই জীবনের ইতি টানার অভিযোগ উঠল ১৪ বছর বয়সী এক ছাত্রীর বিরুদ্ধে। উত্তরপ্রদেশের রাজধানী লখনউয়ের গোমতি নগর এলাকার একটি এনজিওর কক্ষে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে নবম শ্রেণির ওই ছাত্রীর মৃতদেহ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত কিশোরী গোমতি নগরের বিপুল খণ্ড এলাকায় অবস্থিত একটি এনজিওতেই থাকত এবং সেখান থেকেই পড়াশোনা করত। পরিবারের আর্থিক ও সামাজিক পরিস্থিতির কারণে বহু শিশু যেমন বিভিন্ন এনজিওতে থেকে শিক্ষা ও আশ্রয় পায়, তেমনই ওই কিশোরীও দীর্ঘদিন ধরে সেখানে ছিল বলে জানা গিয়েছে। নবম শ্রেণিতে পড়াশোনা করা ওই ছাত্রীর আচরণে সম্প্রতি কোনও অস্বাভাবিকতা ছিল কি না, তা খতিয়ে দেখছে তদন্তকারীরা। প্রতিদিনের মতোই এনজিওর ভিতরে স্বাভাবিক কাজকর্ম চলছিল। কিন্তু আচমকাই একটি কক্ষের দরজা দীর্ঘক্ষণ বন্ধ দেখে সন্দেহ হয় কর্মীদের। পরে দরজা খুলতেই সামনে আসে ভয়াবহ দৃশ্য। ঘরের ভিতরে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছিল কিশোরীর দেহ। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এনজিও জুড়ে। সেখানে থাকা অন্যান্য শিশু এবং কর্মীরা কার্যত হতবাক হয়ে পড়েন।

ঘটনার খবর সঙ্গে সঙ্গে দেওয়া হয় গোমতি নগর থানায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশ কক্ষটি ঘিরে ফেলে এবং গোটা এলাকা পরীক্ষা করে দেখতে শুরু করে। পরে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। প্রাথমিক তদন্তে ঘটনাটি আত্মহত্যা বলেই মনে করা হচ্ছে। যদিও এখনও পর্যন্ত ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি। তদন্তকারী আধিকারিকরা জানিয়েছেন, কিশোরীর মৃত্যুর পিছনে ঠিক কী কারণ রয়েছে, তা জানতে সবদিক খতিয়ে দেখা হচ্ছে। এনজিওর কর্মীদের পাশাপাশি সেখানে থাকা অন্যান্য শিশুদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সম্প্রতি ওই কিশোরী কোনও মানসিক চাপে ভুগছিল কি না, কারও সঙ্গে তার কোনও সমস্যা হয়েছিল কি না, অথবা ব্যক্তিগত জীবনে এমন কোনও ঘটনা ঘটেছিল কি না যা তাকে এই চরম সিদ্ধান্ত নিতে বাধ্য করেছ , সেই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ।

আরও পড়ুন: শান্তিপুরে বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ, দেহ আটকে তুমুল বিক্ষোভ

এছাড়াও, এনজিওর পরিবেশ, সেখানে শিশুদের দেখভালের ব্যবস্থা এবং মানসিক সহায়তার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। কারণ এত অল্প বয়সে একটি ছাত্রীর এই মৃত্যু স্বাভাবিক ভাবেই একাধিক প্রশ্ন তুলে দিয়েছে। স্থানীয়দের একাংশের দাবি, শিশুদের মানসিক স্বাস্থ্যের দিকে আরও বেশি নজর দেওয়া প্রয়োজন। ঘটনার পর থেকেই গোটা এনজিও জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। সেখানে থাকা অন্যান্য শিশুরা আতঙ্কিত এবং মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে বলেও জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে। আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত চালানো হচ্ছে।

ব্যবসায় বিপুল ক্ষতির সম্ভাবনা, কাছের মানুষের সঙ্গে চরম ঝামেলা বাধবে, সুতরাং সজাগ থাকুন

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

তারাতলাকাণ্ডে গ্রেফতার কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ

তেণ্ডুলকরকে ছাড়িয়ে গেলেন জো রুট, নয়া ইতিহাস গড়লেন ইংল্যান্ড অধিনায়ক

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ