বিশ্বকাপে আর্জেন্টিনাকেই বেছে নিলেন ব্রাজিল তারকা ভিনিসিয়ুস

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বকাপের মঞ্চে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকেই সবচেয়ে এগিয়ে রাখছেন ব্রাজিল তারকা ভিনিসিয়ুস জুনিয়র। তাঁর মতে, লিওনেল মেসির উপস্থিতিই দলটিকে অন্য সবার চেয়ে আলাদা উচ্চতায় নিয়ে যায়। একই সঙ্গে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর অভিজ্ঞতা ও পর্তুগালের তারকা তারকাবহুল স্কোয়াডের কারণেও দলটিকে শিরোপার অন্যতম দাবিদার হিসেবে দেখছেন তিনি।

বিশ্বকাপ ট্রফি ধরে রাখার লক্ষ্য নিয়ে বাংলাদেশ সময় শনিবার সকালে দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। কোচ লিওনেল স্কালোনি আগের বিশ্বকাপজয়ী দলের ১৭ জন ফুটবলারকেই আবার দলে রেখেছেন। ফলে অভিজ্ঞতা ও আত্মবিশ্বাস-দুই দিক থেকেই এগিয়ে আছে আলবিসেলেস্তেরা। বর্তমানে ফিফা র‍্যাঙ্কিংয়ে তিন নম্বরে রয়েছে আর্জেন্টিনা। তালিকার শীর্ষে আছে ফ্রান্স এবং দুই নম্বরে স্পেন। তবে ভিনিসিয়ুসের চোখে সবচেয়ে শক্তিশালী দল এখনও আর্জেন্টিনাই। ব্রাজিলের একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে রেয়াল মাদ্রিদের এই উইঙ্গার বলেন, ‘আর্জেন্টিনা গতবারের চ্যাম্পিয়ন, তাই তাদের আত্মবিশ্বাস অন্যরকম। আর দলে যখন মেসির মতো একজন থাকে, তখন যেকোনো কিছুই সম্ভব।’ মেসির প্রশংসা করতে গিয়ে ভিনিসিয়ুস আরও বলেন, ‘সে সবসময়ই বিশেষ কিছু করে দেখাতে পারে। মাঠে কখন কী করবে, সেটা কেউই আগে থেকে বুঝতে পারে না।’ অন্যদিকে, এখনও বিশ্বকাপ না জিতলেও পর্তুগালকেও বড় শক্তি হিসেবে দেখছেন এই ব্রাজিলিয়ান তারকা। বিশেষ করে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর উপস্থিতি দলটির জন্য বড় অনুপ্রেরণা বলে মনে করেন তিনি।
ভিনিসিয়ুস বলেন, ‘পর্তুগাল অবশ্যই ফেভারিটদের মধ্যে থাকবে। কারণ তাদের দলে ক্রিশ্চিয়ানো আছে, আর সেটা সবসময়ই গুরুত্বপূর্ণ।’ তিনি আরও বলেন, ‘এছাড়া ভিতিনিয়া, জোয়াও নেভেস, নুনো মেন্ডেস, রাফায়েল লেয়াও ও জোয়াও ফেলিক্সের মতো প্রতিভাবান ফুটবলার রয়েছে তাদের দলে। এই খেলোয়াড়দের সঙ্গে আমার সম্পর্কও খুব ভালো।’ এবারের বিশ্বকাপে ব্রাজিলের অন্যতম বড় ভরসাও ভিনিসিয়ুস নিজেই। যদিও ক্লাব ও জাতীয় দলের হয়ে পুরো মরশুমে ধারাবাহিক পারফরম্যান্স দেখাতে পারেননি, তবুও ব্রাজিল সমর্থকদের আশা থাকবে তার দিকেই।

অভিষেকের সেবাশ্রয়ে গিয়ে ভুল চিকিৎসা, হাত খোয়ালেন কৃতি

পুলিশ বুথের সামনে সাহায্য চেয়ে ৪০ মিনিট ধরে আর্তি রক্তাক্ত যুবকের, তার পরে ঘটল…

পঞ্জাবে ভাঙনের মুখে কংগ্রেস, বিজেপির হাত ধরছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী চান্নী-মণীশ তিওয়ারিরা!

মদনদের ডিগবাজি নিয়ে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইলেন মমতা

বিশ্বকাপ থেকে বিদায় নিতেই উত্তপ্ত ফ্রান্স, গ্রেফতার ১৬০

কলকাতা থেকে এবার এক বাসেই দিল্লি-বেঙ্গালুরু, জেনে নিন ভাড়া, কী কী সুবিধা মিলবে?

খোদ রক্ষকের ঘরেই সিঁধ কাটল চোর! চাঞ্চল্য নদিয়ায়

দুশো বছরের ইতিহাস ফিরছে, ফের রথের চাকা গড়াবে মথুরাপুরে

নয়ডায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ২, চলছে উদ্ধারকাজ

শর্তসাপেক্ষে কালীঘাট তৃণমূলকে একুশে জুলাইয়ের সভার অনুমতি কলকাতা হাইকোর্টের

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে ইরানের হামলায় মৃত্যু নিখোঁজ ভারতীয় নাবিকের

স্ত্রীর পরকীয়া স্বামীকে জানানোয় খুন যুবক, ঘাতক প্রেমিককে ফাঁসির সাজা আদালতের

কামদুনি কাণ্ডে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ নির্যাতিতার পরিবার, ‘বিচার হবেই’ আশ্বাস শুভেন্দুর

বারুইপুরে নির্যাতিতার বাবাকে সরকারি চাকরি, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর