শান্তিপুরে বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ, দেহ আটকে তুমুল বিক্ষোভ

Share:

নিজস্ব প্রতিনিধি: হাসপাতালের শৌচালয়ে অচৈতন্য অবস্থায় পড়ে যুবক। উদ্ধার করে বেডে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। তারপরেই দেহ আটকে রেখে রীতিমত শুরু হয় বিক্ষোভ। পরিবারের দাবি, হাসপাতাল কর্তৃপক্ষের অমানবিক আচরণ এবং সঠিক সময়ে চিকিৎসার অভাবেই ওই যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ মে) সকালে তুমুল উত্তেজনা ছড়ায় নদিয়ার শান্তিপুর হাসপাতালে।

জানা গিয়েছে, মৃত যুবকের নাম রাজকুমার ঘোষ (৩৬)। মৃত যুবকের পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে বাড়ি থেকে বেরনোর সময় অসুস্থ হয়ে পড়েন রাজকুমার। তারপর তাঁকে উদ্ধার করে শান্তিপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অভিযোগ, হাসপাতালে তাঁকে প্রাথমিক পর্যবেক্ষণ রাখা হয়। বারংবার বলার পরও পর্যাপ্ত চিকিৎসা মেলেনি। কিছুক্ষণ পরে যুবক শৌচালয়ে যেতে চাইলে পরিবারের লোকজনই তাঁকে বাথরুমে নিয়ে যান। শৌচাগারের নিয়ে যেতেই জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে সে। 

আরও পড়ুন-বিজেপি কর্মী ও তাঁর স্ত্রীকে বেধড়ক মারধরের অভিযোগ,চাঞ্চল্য বৈষ্ণবনগরে, তদন্তে পুলিশ

পরিবারের লোকেদের চিৎকার ও বারংবার অনুরোধ সত্ত্বেও কোনও চিকিৎসক বা কর্মী তাঁকে উদ্ধার করতে এগিয়ে আসেননি বলে অভিযোগ। পরে পরিবারের সদস্যরাই তাঁকে বাথরুম থেকে উদ্ধার করেন। মৃতের বোন ও পরিবারের সদস্যরা ক্ষোভ উগরে দিয়ে বলেন, ‘হাসপাতালে এত স্টাফ থাকা সত্ত্বেও রোগীকে একটু বেডপ্যান দেওয়া হল না। আমরা বারংবার ডাক্তারবাবুকে ডাকলেও কেউ আসেনি। ওয়ার্ড বয় আমাদের সাহায্য না করে চা ও বিড়ি খেতে চলে যায়। যদি সময় মতো এখানে পটি করার ব্যবস্থা দেওয়া হত, তবে দাদাকে এভাবে বাথরুমে গিয়ে মরতে হত না।‘ উত্তেজিত জনতা হাসপাতাল কর্তৃপক্ষের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

লক্ষ্মী নারায়ণ রাজযোগে ২৬ সেপ্টেম্বর থেকে দারুণ সময় ৪ রাশির জাতকদের

ব্যবসায় বিপুল ক্ষতির সম্ভাবনা, কাছের মানুষের সঙ্গে চরম ঝামেলা বাধবে, সুতরাং সজাগ থাকুন

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

তারাতলাকাণ্ডে গ্রেফতার কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ