Loading live market data...
Loading active stocks...
Connecting...

তামিলভূমে ‘মুখ্যমন্ত্রী’ হওয়ার আগেই বিজয়কে ইনস্টাগ্রামে ‘আনফলো’ ছেলের

সম্প্রতি বিজয়ের ছেলে জিশানের কয়েকটি স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, যেখানে দাবি করা হয়েছে যে, জিসন তাঁর বাবাকে ইনস্টাগ্রামে Unfollow করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: থালাপথি বিজয়ের ইনস্টাগ্রাম আনফলো করে রেখেছেন তাঁর ছেলে জেসন। কেন? রাজনীকান্ত, কমল হাসানের মতো মেগাস্টাররা যা করতে পারেন নি, তা করে দেখিয়েছেন সুপারস্টার থালাপথি বিজয়। রাজনীতিতে হাতেখড়ি দিয়েই ছক্কা হাঁকিয়েছেন তিনি। তামিলনাড়ুতে রীতিমতো বিপ্লব ঘটিয়েছে তিনি এবং তাঁর দল। কয়েক ডিএমকে এবং AIDMK-এর শাসন অবসান ঘটিয়েছে বিজয়ের TVK। ২৩৪ আসনের মধ্যে ১০৯ আসন জিতে তামিলভূমে সরকার গড়তে চলেছে বিজয়ের দল। তামিলনাড়ুর আগামী মুখ্যমন্ত্রী হওয়ার পথে থালাপথি বিজয়। ইতিমধ্যেই স্ট্যালিন পদত্যাগ করেছেন। বিজয়ের রাজনৈতিক জয় আলোচনায় থাকলেও তাঁর ব্যক্তিগত জীবন বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে। অনেকেই মনে করছেন মুখ্যমন্ত্রী হয়ে যাওয়ার পর বিজয়ের পরিবারের মধ্যে কিছু পরিবর্তন আসবে। ইতিমধ্যেই বিজয়ের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ তুলে ডিভোর্সের আবেদন করেছেন তাঁর স্ত্রী সঙ্গীতা সোর্নালিঙ্গম। পাশাপাশি তিনি একজন অভিনেত্রীর সঙ্গেও পরকীয়ার অভিযোগ তুলেছেন বিজয়ের। তখন থেকেই গুজব, তৃষা কৃষ্ণনের সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন বিজয়। কিন্তু বাবা হিসেবে ছেলে-মেয়েদের সঙ্গে সম্পর্ক কেমন অভিনেতার?

সম্প্রতি বিজয়ের ছেলে জেসনের কয়েকটি স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, যেখানে দাবি করা হয়েছে যে, জেসন তাঁর বাবাকে ইনস্টাগ্রামে Unfollow করেছেন। সত্যিই কী তাই? জেসনের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বর্তমানে ৩৮ হাজার ফলোয়ার্স রয়েছে। অন্যদিকে বিজয়ের অ্যাকাউন্ট কাউকে ফলো করে না। এই নিয়েই অনেক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী বিজয় এবং জেসনের সম্পর্ক নিয়ে ভিন্ন ভিন্ন মতামত প্রকাশ করেছেন। কেউ কেউ বলেছেন যে, জেসন সম্প্রতি বিজয়কে আনফলো করেছেন, আবার অন্যরা বলছেন যে, জিসন সোশ্যাল মিডিয়ায় তাঁর বাবাকে কখনও ফলো করেননি।

উল্লেখ্য, গত ২৭ ফেব্রুয়ারি, জানা যায়, বিজয়ের স্ত্রী সঙ্গীতা তাঁদের ২৭ বছরের দাম্পত্যের অবসান চেয়ে চেঙ্গালপাট্টু জেলা আদালতে একটি আবেদন দাখিল করেছেন।  তিনি বিজয়ের বিরুদ্ধে বিবাহ বহির্ভূত সম্পর্ক, মানসিক নির্যাতনসহ বেশ কয়েকটি গুরুতর অভিযোগ করেন। এরপরেই অনেকে লক্ষ্য করেন, তাঁদের ছেলে জেসন তাঁর অ্যাকাউন্টে বিজয় সেতুপতি এবং আরও বেশ কয়েকজন অভিনেতাকে ফলো করলেও, তাঁর সুপারস্টার বাবাকে করেন না। বিজয় ও সঙ্গীতা ১৯৯৮ সালে ব্রিটেনে বিয়ে করেছিলেন। ১৯৯৯ সালে ভারতে তাঁরা দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হন। এদিকে, তামিল অভিনেত্রী তৃষা কৃষ্ণনে সঙ্গে ঘনিষ্ঠতার কারণে আলোচনায় রয়েছেন বিজয়। তামিলনাড়ু নির্বাচনের ফলাফলের দিন তৃষাকে বিজয়ের বাড়িতে দেখা গিয়েছিল। মজার ব্যাপার হল, নির্বাচনের ফলাফল ঘোষণার দিনেই ছিল তৃষার জন্মদিন। অনেকেই বলছেন, জন্মদিনে প্রেমিকাকে গোটা তামিলনাড়ু উপহার দিয়েছেন বিজয়।

ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে পুলিশের তৎপরতা শুরু

শ্রীরামপুরে পুলিশের অভিযানে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার তিন দুষ্কৃতী

মোদিকে অনুসরণ তারেকের, কনভয় থামিয়ে অ্যাম্বুলেন্সের জন্য রাস্তা ছাড়লেন প্রধানমন্ত্রী

‘নির্বাচনের আগেই বিজেপিতে যোগদানের প্রস্তাব পেয়েছিলেন কাঞ্চন’, বিস্ফোরক শ্রীময়ী

পোলবায় দুই যুবককে বেধড়ক মারধর, চিকিৎসাধীন অবস্থায় মৃত ১

সন্দেহের জের, লিভ-ইন পার্টনারের সঙ্গে ভয়ঙ্কর কাণ্ড ঘটালেন প্রেমিক

ধোনি কি বিদায়ী ম্যাচের অপেক্ষায়? আইপিএলে মাহির ফেরা নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য অশ্বিনের

সাতসকালে স্যালুট ঠুকল পুলিশ, হকচকিয়ে গেলেন শমীক ভট্টাচার্য

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

মমতার সরকার বিদায় নিতেই তিস্তার জল পাওয়া নিয়ে আশাবাদী তারেক রহমান

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? আগামিকালই জানাবেন অমিত শাহ

‘DM আঙ্কেল, আমাদের রাস্তাটা বানিয়ে দিন’, খুদের আর্জিতে নড়েচড়ে বসল প্রশাসন

চুঁচুড়ায় দখল হয়ে যাওয়া তৃণমূলের কার্যালয় নিজের হাতে খুলে দিলেন বিজেপি বিধায়ক

অস্ত্র আইনে গ্রেফতার ডায়মন্ড হারবারের তৃণমূল কাউন্সিলর