Agnipath: বায়ুসেনায় ভর্তি হওয়ার আবেদনকারীর সংখ্যা মাত্র চারদিনে লক্ষের কাছাকাছি

সোমবার সকাল ১০টা পর্যন্ত আবেদন জানিয়েছেন, ৯৪, ২৮১ জন

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: যে অগ্নিপথ নিয়ে দেশ সাক্ষী ছিল হিংসাত্মক ঘটনায়, সেই অগ্নিপথ প্রকল্পের আওতায় বায়ুসেনায় (The Indian Air Force) ভর্তি হওয়ার জন্য চারদিনে আবেদন জমা পড়েছে প্রায় এক লক্ষের কাছাকাছি।

প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র (Defence Ministry Spokesperson) এ ভারত ভূষণ তাঁর টুইটার হ্যান্ডেলে এই নিয়ে একটি পোস্ট করেছেন। নিজের টুইটার হ্যান্ডেলে তাঁর টুইট,’ অগ্নিপথ(Agnipath) প্রকল্পে ভর্তি হতে চেয়ে এখনও পর্যন্ত ভারতীয় বায়ুসেনায় (The Indian Air Force) সোমবার সকাল ১০টা পর্যন্ত আবেদন জানিয়েছেন, ৯৪, ২৮১ জন। ভর্তি হওয়ার আবদেন জানানোর শেষ দিন ৫ জুলাই।’

সেনা সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, গত রবিবার পর্যন্ত আবেদনকারীর সংখ্যা ছিল ৫৬, ৯৬০। সোমবারের সকাল ১০টার মধ্যে সেই আবেদনকারীর সংখ্যা পেরিয়ে গেল ৯৪ হাজারের ঘর। ধরে নেওয়া যেতে পারে, ৫ জুলাইয়ের মধ্যে আবেদনকারীর সংখ্যা লক্ষের ঘর তো অতিক্রম করবে। সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই দেখার।

অগ্নিপথ (Agnipath) প্রকল্পের উন্মোচন হয় গত ১৪ জুন। তারপর থেকে দেশের নানা প্রান্তে ঘটেছিল হিংসাত্মক ঘটনা। বিক্ষোভে যারা সামিল হয়েছিল, তাদের প্রত্যেকেই তরুণ। বাহিনীর তরফ থেকে জানিয়ে দেওয়া হয়, যারা বিক্ষোভে সামিল হয়েছে, তাদের চাকরি হবে না। পরিস্থিতি এখন অনেকটাই স্থিতিশীল।

এই প্রকল্পের অধীনে বাহিনীর তিন শাখায় ভর্তি হওয়ার ন্যূনতম বয়স ১৭, সর্বোচ্চ বয়সসীমা ২৩।(আগে ২১ ছিল। গত ১৬ জুন বয়স সীমা বৃদ্ধি করা হয়) বাহিনীতে যোগ দেওয়ার আগে প্রত্যেকের চার মাসের প্রশিক্ষণের মধ্যে দিয়ে যেতে হবে। প্রশিক্ষণের পর মাত্র ২৫ শতাংশকে বাহিনীতে নিয়োগ করা হবে।

আরও পড়ুন Agnipath: অগ্নিপথে চাকরি করলে ধোপা-নাপিত বন্ধ, সিদ্ধান্ত হরিয়ানা পঞ্চায়েতের

ছেলেদের প্রথম ঝলক প্রকাশ্যে আনলেন দিব্যাঙ্কা, নাম কী রাখলেন?

নদীতে ডুবন্ত নাবালিকাকে বাঁচাতে ঝাঁপ দিলেন পাঁচজন, সবার সলিল সমাধি

ম্যাট্রিমোনিয়াল অ্যাপে প্রতারণা! বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ

তোলাবাজির অভিযোগে প্রয়াগরাজে আটক বর্ধমান দক্ষিণের প্রাক্তন তৃণমূল বিধায়ক

ফাঙ্কি জুতো পরে ট্রোলড শিল্পা শেট্টী! অভিনেত্রীর ফ্যাশন সেন্স নিয়ে হাসাহাসি নেটদুনিয়ায়

আম তো অনেক খেয়েছেন, এবার একটু নতুন স্বাদের পোলাও খেয়ে দেখুন

রবিবার আইপিএলের ট্রফি উঠবে কোহলিদের হাতে! ফাইনালের আগে চমকপ্রদ তথ্য

পশ্চিমবঙ্গ থেকে সীমান্ত টপকে ঢোকার সময় ১০ জনকে আটক করল বিজিবি

দেশের নতুন সেনা সর্বাধিনায়ক হলেন জেনারেল সুব্রমণি, জেনে নিন তাঁর পরিচয়

দিল্লিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, ধ্বংসস্তুপ থেকে উদ্ধার চারজনকে

মিন্টো পার্কের হাসপাতালে নিয়ে যাওয়া হল আহত অভিষেককে

একঘেয়ে পদ খেয়ে অরুচি? জাপানি পদ্ধতিতে বানান বেকড চিকেন কাৎসু

চন্দ্রকোনায় কাটমানির বিনিময়ে লক্ষ্মীর ভাণ্ডার, গ্রেফতার তৃণমূল নেতা

কৃষিজমিতে মিষ্টি আঙুর চাষ করে নজির গড়লেন দেগঙ্গার কৃষক