মুক্তির আগেই আইনি জটে ‘দ্য কেরালা স্টোরি ২’, সেন্সর বোর্ডের ভূমিকায় ক্ষুব্ধ কেরল হাইকোর্ট

প্রথম ছবির মতো এই ছবিতেও একাধিক বিতর্কিত দৃশ্যের জন্যে ছবিটির মুক্তি নিষিদ্ধ করার দাবি উঠেছে। ইতিমধ্যেই ছবির বিরুদ্ধে একটি মামলাও দায়ের করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ছবির টিজার প্রকাশের দিন থেকেই বিতর্কের মুখে ‘দ্য কেরালা স্টোরি ২ গোজ বিওন্ড’। প্রথম ছবির মতো এই ছবিতেও একাধিক বিতর্কিত দৃশ্যের জন্যে ছবিটির মুক্তি নিষিদ্ধ করার দাবি উঠেছে। ইতিমধ্যেই ছবির বিরুদ্ধে একটি মামলাও দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে মামলাটি কেরল হাইকোর্টে উঠেছে। সেখানেই বিচারপতি সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (CBFC)-কে প্রশ্ন করেছে যে, তাঁরা কীভাবে ছবিটিকে রিলিজের জন্যে সার্টিফিকেট দিল?

বিচারপতি বেচু কুরিয়ান থমাস CBFC-কে তিরস্কার করে বলেছেন, কেরলের মতো ধর্মনিরপেক্ষ রাজ্যকে যখন কোনও সিনেমায় সাম্প্রদায়িক দৃষ্টিকোণ থেকে দেখানো হয় তখন সিবিএফসির একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা উচিত। কেরল খুবই ধর্মনিরপেক্ষ রাজ্য। এটি সম্পূর্ণ সম্প্রীতির উপর আঘাত করেছে। যখন রাজ্যজুড়ে কিছু ঘটছে বলে তা চিত্রিত করা অপরাধ। তখন CBFC-এর এটি বিবেচনা করা উচিত। ছবিতে একটি ভুল ইঙ্গিত রয়েছে। যেটি মানুষের আবেগকে উস্কে দিতে পারে। তাই সেন্সর বোর্ডকে (সিবিএফসি) ছবির কাহিনী বিচার করে সার্টিফায়েড করতে বলা হয়েছে। ‘দ্য কেরালা স্টোরি 2′ সত্য ঘটনায় নির্মিত, তাই আবেদনকারীদের উত্থাপিত উদ্বেগ ন্যায্য বলে মনে করা হচ্ছে। কেরলের মানুষের উদ্বেগও উপেক্ষা করা যাবে না কারণ আপনি ছবিতে কেরল নাম দিয়েছেন। যা সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করেছে।’

সিবিএফসি কে আরও প্রশ্ন করে বিচারপতি থমাস বলেছেন, ‘দেখুন, ছবিতে সৃজনশীলতার স্বাধীনতা আছে, কিন্তু সিবিএফসি কর্তৃক কিছু শর্ত মেনে চলতে হবে। প্রশ্ন হল, আপনি কি এটি সম্পর্কে জানেন? সিনেমা অনুমানকে উল্টে দিতে পারে, কারণ আপনি বলছেন এটি সত্য ঘটনা দ্বারা অনুপ্রাণিত।’ প্রথমভাগের মতো ‘কেরালা স্টোরি’র সিক্যুয়েলকেও ‘বিষাক্ত প্রোপাগান্ডা’র আখ্যা দেওয়া গিয়েছে। সিনেমার বিষয়বস্তু নিয়ে আপত্তি তুলেছেন সর্বভারতীয় জামাত সভাপতি মওলানা শাহাবুদ্দিন রাজভিও। সিনেমার এক চরিত্রকে বলপূর্বক গোমাংস খাওয়ানোর দৃশ্য দেখানো হয়েছে ছবিতে। সেই প্রেক্ষিতেই ‘কেরালা স্টোরি ২’-এর মুক্তি নিষিদ্ধ করার ডাক দেওয়া হয়েছে। এদিকে দ্য কেরালা স্টোরি 2-এর নির্মাতাদের প্রতিনিধিত্বকারী সিনিয়র অ্যাডভোকেট এস শ্রীকুমার জানিয়েছেন, আদালতের রায় না পাওয়া পর্যন্ত এখনও পর্যন্ত মুক্তিপ্রাপ্ত ছবির টিজারগুলি সরিয়ে ফেলতে হবে। মামলার সিদ্ধান্ত নেওয়ার আগে বিচারপতি থমাসের জন্য ছবিটির প্রদর্শনের ব্যবস্থা করতে হবে।

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৩

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের