চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

চাকরি করতেন ব্যাংকে, ৪৫ বছর ধরে এক হাত তুলে শিববেশে

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: একজন মানুষ, সে মহিলা বা পুরুষ হতে পারে, এক হাত তুলে কতদিন থাকতে পারেন?  দিন না বলে বলা উচিত কতঘণ্টা এক হাত তুলে থাকতে পারেন? কেউ এক ঘণ্টা, কেউ হয়তো পাঁচ ঘণ্টা। কিন্তু ৪৫ বছর ধরে একজন এক হাত তুলে রয়েছেন? বিশ্বাসযোগ্য মনে নাও হতে পারে। অথচ দেশেই এমন একজন রয়েছেন, যিনি একটানা ৪৫ বছর ধরে এক হাত তুলে রয়েছেন। পরনে শিবের পোশাক। পাঠকের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া যাক।

৪৫ বছর ধরে এক হাত তুলে শিববেশে বসে রয়েছেন অমর ভারতী। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, অমর ভারতী পেশায় একজন ব্যাঙ্ককর্মী। রীতিমতো সংসারী। একদিন রাতে স্বপ্ন দেখলেন শিবকে। মহাদেব তাঁকে নির্দেশ দিলেন সংসার ত্যাগ করে শিবের বেশ ধরে এক হাত তুলে বসে থাকতে। ভগবান শিবের নির্দেশ পেয়ে অমর ভারতী সংসার ত্যাগ করলেন। ধারণ করলেন সন্ন্যাসীর বেশ।

১৯৭৩ সাল থেকে সেই একইভাবে বসে রয়েছেন অমর ভারতী। তাঁর একটাই প্রার্থনা। বলা যেতে পারে স্বপ্ন একটা – শান্তিপূর্ণ বিশ্ব।সংবাদমাধ্যমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে অমর ভারতী জানিয়েছেন-আমার সে অর্থে কোনও কিছু পাওয়ার নেই। ভালো লাগে না মানুষের সঙ্গে মানুষের লড়াইয়ের। আমি চাই, ভারতের প্রতিটি ধর্মের মানুষ শান্তিতে বসবাস করুক। শান্তিতে বসবাস করুক এই বিশ্বের প্রতিটি বাসিন্দা। আমার বিশ্বাস মৃত্যুর আগে শান্তিপূর্ণ বিশ্ব দেখতে পাব। 

ঘটনাটি যে বিরল, তা নিয়ে কোনও সন্দেহ নেই। কেউ চেষ্টা করে দেখবেন। 

Published by:

Share Link:

More Releted News:

দিল্লিতে সিনেমার কায়দায় রোমান্স স্ক্যাম! ‘আই লাভ ইউ’ বললেই ফাঁকা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট

১ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে সাবানের সংস্থার বিরুদ্ধে মামলা, তামান্নার আবেদন খারিজ

৫০ শতাংশ বাড়ছে লোকসভা আসন, মহিলাদের জন্য বরাদ্দ ২৭২টি সিট, বড় সিদ্ধান্ত কেন্দ্রের

বন্ধুদের খেলা দেখে উচ্ছ্বসিত বিশেষভাবে সক্ষম শিশু! সরলতায় মুগ্ধ নেটদুনিয়া, ভাইরাল ভিডিও

মহিলা সংরক্ষণে আসন পুনর্বিন্যাস বিল লোকসভায়, শুরুতেই বিরোধীদের তীব্র প্রতিবাদ

তাপপ্রবাহে পুড়ছে মহারাষ্ট্র, হিটস্ট্রোকের বলি অটোচালক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ