Loading live market data...
Loading active stocks...
Connecting...

মোদি যাওয়ার আগেই মোরবিতে অভিযুক্ত কোম্পানির নাম ঢেকে দেওয়া হল

মোদির সফরের আগে সেতুর মেরামতি ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কোম্পানির নাম দেওয়া সাইন বোর্ড ঢেকে দেওয়া হয়। যা নিয়ে বিতর্ক দেখা দিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, গুজরাত : মোরবিতে (Morbi) সেতু ভেঙে পড়ার দু’দিন পর দুর্ঘটনাস্থলে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Modi visit)। মঙ্গলবার মোরবিতে যান প্রধানমন্ত্রী। ভাঙা সেতুর এক প্রান্তে দাঁড়িয়ে এক আধিকারিকের কাছ থেকে সেদিনের দুর্ঘটনার বিবরণ শোনেন। এরপর হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে কথা বলেন। মোদির সফরের আগে সেতুর মেরামতি ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কোম্পানির নাম দেওয়া সাইন বোর্ড ঢেকে দেওয়া হয়। সেতু ভেঙে পড়ায় ওরেভা নামক এই বেসরকারি কোম্পানিকে কাঠগড়ায় তোলা হচ্ছে। সেই কোম্পানির নাম প্লাস্টিক দিয়ে ঢেকে দেওয়ায় নতুন করে বিতর্ক দেখা দিয়েছে।

ভেঙে পড়া মোরবি ব্রিজ মেরামতি ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিল ওরেভা (অজন্তা ম্যানুফ্যাকচারিং প্রাইভেট লিমিটেড) নামক এক বেসরকারি সংস্থা। তাদের সঙ্গে ১৫ বছরের চুক্তি হয়েছিল। কিন্তু মেরামতির মাত্র কয়েকদিনের মধ্যেই সেতু ভেঙে পড়ে কমপক্ষে ১৩৬ জনের মৃত্যু হয়। যা নিয়ে গোটা দেশে তোলপাড় পড়ে যায়। কাঠগড়ায় দাঁড় করানো হয় ওরেভাকে। এদিন দেখা যায়, ব্রিজের মুখে ওরেভার নাম লেখা ঢাউস সাইন বোর্ডটিকে প্লাস্টিক দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। কেন প্রধানমন্ত্রীর পরিদর্শনের আগে মেরামতির দায়িত্বে থাকা কোম্পানির নাম ঢেকে দেওয়া হল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

তাহলে কি প্রধানমন্ত্রীর থেকে অভিযুক্ত কোম্পানিকে আড়াল করার চেষ্টা হচ্ছে? ওরেভা কোম্পানিকে বরাত দেওয়ার পিছনে অনেক রাঘববোয়াল জড়িত বলে মনে করা হচ্ছে। তাই মোদি আসার আগে কোম্পানির নাম ঢেকে দেওয়া হল।

 

 

 

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর