কন্ট্রোল রুমে ঢুকে মহিলা এসআইকে গুলি, পরে আত্মঘাতী পুলিশ ইন্সপেক্টর

আশঙ্কাজনক অবস্থায় ওই মহিলা সাব ইন্সপেক্টরকে স্থানীয একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ভোপাল: ভয়াবহকাণ্ডের সাক্ষী থাকল মধ্যপ্রদেশের ইন্দোর (Indore)। শুক্রবার দুপুরে ভোপাল (Bhopal) থেকে ২০০ কিলোমিটার পাড়ি দিয়ে ইন্দোরের পুলিশ কন্ট্রোল রুমে (Police Control Room) ঢুকে সতীর্থ মহিলা সাব ইন্সপেক্টর রঞ্জনা খাণ্ডেকে (Ranjana Khande) লক্ষ্য করে গুলি চালানোর পরে নিজেই আত্মঘাতী হলেন ট্র্যাফিক ইন্সপেক্টর হাকাম সিং ( Hakam Singh )। আশঙ্কাজনক অবস্থায় ওই মহিলা সাব ইন্সপেক্টরকে স্থানীয একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই নৃশংসকাণ্ড নিয়ে পুলিশ মহলে শোরগোল পড়ে গিয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ আধিকারিকদের অনুমান, প্রণয় ঘটিত কারণেই এই নৃশংস ঘটনা ঘটেছে। ইতিমধ্যেই ফরেনসিক টিম ঘটনাস্থল থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আত্মঘাতী ট্র্যাফিক ইন্সপেক্টর হাকাম সিং (Hakam Singh) আগে ইন্দোরের খুড়ালি সিমরোল (Khudail Simrol) ও সারাফা (Sarafa) থানায় কর্মরত ছিলেন। গত ৬ ফেব্রুয়ারি ভোপালের শ্যামলা হিলস থানায় (Shyamala Hills police station ) বদলি হয়ে যান। ভোপালের খাটলাপুরায় ভাড়া ফ্ল্যাটে একাই থাকতেন। গত ২১ জুন তিনি ব্যক্তিগত কাজের জন্য তিনদিনের ছুটি নিয়েছিলেন। বৃহস্পতিবার ফের কাজে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু কাজে যোগ না দিয়ে এদিন দুপুরে ভোপাল থেকে সোজা হাজির হন ইন্দোরের পুলিশ কন্ট্রোল রুমে। কেউ কিছু বুঝে ওঠার আগেই মহিলা সাব ইন্সপেক্টর রঞ্জনা খাণ্ডেকে (Ranjana Khande) লক্ষ্য করে গুলি চালান। গুলির শব্দ পেয়ে হতচকিত হয়ে পড়েন কন্ট্রোল রুমে থাকা অন্যান্য পুলিশ কর্মীরা।

গুলিবিদ্ধ অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন রঞ্জনা খাণ্ডে (Ranjana Khande)। প্রাণ বাঁচাতে বাকি পুলিশ কর্মীরা লুকিয়ে পড়েন। এর পরেই নিজের কাছে থাকা সার্ভিস রিভলবর দিয়ে গুলি ছুড়ে আত্মঘাতী হন হাকিম সিং। তাঁকে এবং মহিলা সাব ইন্সপেক্টরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও চিকি‍ৎসকরা হাকিম সিংকে মৃত বলে ঘোষণা করেন।  

মোদির ক্ষমার পর নয়ডার নাবালিকার বিরুদ্ধে মামলা তুলে নিল দিল্লি পুলিশ

প্রধানমন্ত্রীকে কুকথা বলা নয়ডার নাবালিকার বিরুদ্ধে কোনও মামলা নয়, জানাল দিল্লি পুলিশ

কমনওয়েলথ গেমসে কটা পদক এল ভারতের ঝুলিতে? কারা করলেন বাজিমাত, পডুন বিস্তারিত….

ভাইয়ের উপরে হামলাকারীরা বুক ফুলিয়ে ঘুরছে, প্রতিবাদে থানার মধ্যেই বিষ পান তরুণীর

মুখোমুখি মঙ্গল-রাহু, ছয় রাশির জাতকদের জীবনে ঘনিয়ে আসছে দুর্যোগ?

আজকের রাশিফল: সপ্তাহের প্রথম দিনেই কোনও দুঃসংবাদ পেতে পারেন

বীরভূমের পর মালদহ, কাশির সিরাপ পাচারের তদন্তে নেমে কোটি কোটি টাকা উদ্ধার

নৌকা করে ভগবানপুরের প্লাবিত এলাকা পরিদর্শনে সেচমন্ত্রী

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় শান্তি মিছিলে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ১৪

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় সোম থেকে দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা

দুই মামলায় জামিন পেলেন চিন্ময় প্রভু, তবে জেলেই থাকতে হচ্ছে

‘সেশন’ এবং ‘এলিমেন্ট এক্স’ নামে মেসেজিং অ্যাপ ব্যবহার করত অর্পিতা! চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে

জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রী! বাড়ল নিরাপত্তা, বুলেটপ্রুফ গাড়ি পেলেন শুভেন্দু

টুলুর ম্যানেজারের বাড়িতে উদ্ধার লাল ট্রলি! কী রয়েছে? খতিয়ে দেখছে পুলিশ