সম্পত্তির নিরিখে নেসলে, টাটা-কে টেক্কা দিল তিরুপতি বালাজি মন্দির

Share:

নিজস্ব প্রতিনিধিঃ তিরুপতি মন্দিরে ভগবান বালাজির মোট সম্পত্তির পরিমাণ ৩ লক্ষ কোটি টাকা। যা বর্তমানে মূলধনের বাজারে ‘নতুন রেকর্ড’ তৈরি করেছে । ২০২২ সালে তিরুমালা তিরুপতি দেবস্থানম (টিটিডি) কর্তৃক প্রকাশিত শ্বেতপত্র অনুসারে শ্রী ভেঙ্কটেশ্বর স্বামীর মোট সম্পত্তির পরিমাণ ছিল ২.৫ লক্ষ কোটি টাকা। এবার সেই পুরানো রেকর্ড ভেঙে দিল তিরুপতি মন্দির।

উল্লেখ্য টাটা মোটরস, নেসলে এবং বাজাজ ফিনসার্ভের মতো বড় সংস্থাগুলির মোট সম্পত্তি ২.৬ লক্ষ কোটি টাকা। যা তিরুপতির মন্দিরের তুলনায় অনেকটাই কম ।পরিসংখ্যান অনুসারে, তিরুপতির মন্দিরে ভগবান বালাজির হুন্ডির বার্ষিক  আয় ১,৪০০ কোটি টাকা। সেখানে  শচীন টেন্ডুলকারের আয় ১,৩০০ কোটি এবং বিরাট কোহলির আয় বছরে ১,০০০ কোটি টাকা। একথায় দেশের নামী সংস্থার পাশাপাশি ক্রিকেটাদের  থেকে অনেকটাই বেশি  ভগবান বালাজির বার্ষিক  আয়। তিরুমালা তিরুপতি দেবস্থানম (টিটিডি)  এক্সিকিউটিভ অফিসার ধর্ম রেড্ডি সম্প্রতি ভগবান বালাজির সম্পত্তির বিবরণ ঘোষণা করেছেন। সেখানে তিনি জানিয়েছেন, ভগবান বালাজির নামে ১১,২২৫ কেজি সোনা বিভিন্ন ব্যাঙ্কে জমা হয়। 

শুধু তাই নয় ভগবান বালাজির নামে ১০৮৮.৬২ কেজি ওজনের স্বর্ণালঙ্কার বিভিন্ন ব্যাঙ্কে জমা আছে। তিরুমালা তিরুপতি দেবস্থানম (টিটিডি)  অধীনে রয়েছে  ৬,৪০৯ একর বনভূমি, ৭৫ টি স্থানে ৭,৬৩৬ একর সম্পত্তি এবং অস্থাবর সম্পত্তির মধ্যে রয়েছে। তার মধ্যে ১ হাজার ২২৬ একর কৃষিজমি এবং ৬ হাজার ৪০৯ একর অকৃষি জমি। ভারতজুড়ে ৭১টি মন্দির তিরুমালা তিরুপতি দেবস্থানম (টিটিডি) সহায়তায় চলছে। উল্লেখ্য, আগামী ২২ জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরের শুভ সুচনার দিন ২৫ গ্রাম ওজনের এক লক্ষ লাড্ডু পাঠাবে তিরুপতি মন্দিরের কর্তৃপক্ষ।

‘তোমাদের খতম করে দেব’, সৌরভ -ডোনাকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

হাড়হিম ঘটনা বেঙ্গালুরুতে, হোটেলের রুমে দুই শিশুকে খুন করে আত্মহত্যার চেষ্টা বাবার

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭

দাঁড়িয়ে খাবার খান? জানেন এই অভ্যাসই শরীরে ডেকে আনছে বিপদ

বর্ষায় ছাদবাগানে লাগাতে পারেন এই ৫ গাছ, মিলবে একাধিক উপকার

চোখের নিমিষে জলের তোড়ে ভেসে গেল আস্ত সেতু, ভয়ঙ্কর দৃশ্য বন্দি ক্যামেরায়

তৃণমূলের সমর্থনে রাজারহাট পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি হলেন বিজেপির রুমা মণ্ডল, জোর চর্চা 

একার হাতে বড় করেছিলেন চার সন্তানকে, মৃত্যুর পর কেউ হাজির হলেন না বাবাকে দেখতে

জোরালো ভূমিকম্পে তছনছ কলম্বিয়া, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪

ঝাড়খণ্ডে আন্দোলনরত ছাত্রদের উপরে পুলিশের বলপ্রয়োগের নিন্দা রাহুল গান্ধির

‘রাজ্যে সরকারি উদ্যোগে রাখিবন্ধন উৎসব পালন হবে,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!

দিল্লিতে খুন করে নন্দীগ্রামে গা ঢাকা, অবশেষে গ্রেফতার কুখ্যাত গ্যাংস্টার’ ওয়াসিম