চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শিশিরের সাংসদ পদ বাতিলের দাবিতে ফের লোকসভার অধ্যক্ষকে চিঠি সুদীপের

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: গেরুয়ামুখী কাঁথির সাংসদ (Contai MP)   শিশির অধিকারীর (Sisir Adhikari) সদস্যপদ বাতিলের দাবি জানিয়ে মঙ্গলবার ফের লোকসভার অধ্যক্ষ (Lok Sabha Speaker) ওম বিড়লাকে (Om Birla)  চিঠি দিলেন তৃণমূল কংগ্রেসের (Aitc) দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Banerjee)। চিঠিতে কালবিলম্ব না করে শিশিরের (Sishir Adhikary) সাংসদ পদ খারিজ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। কাঁথির সাংসদের সদস্যপদ খারিজের বিষয়টি যেহেতু লোকসভার প্রিভিলেজ কমিটির বিবেচনাধীন, তাই ওই কমিটির কাছে সুদীপের চিঠি পাঠানো হবে বলে জানিয়েছেন লোকসভার অধ্যক্ষ।

গত বিধানসভা ভোটের আগে থেকেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে কাঁথির সাংসদ শিশির অধিকারীর (Sisir Adhikari) দুরত্ব তৈরি হয়। এমনকী বিধানসভা ভোটের সময়ে কাঁথিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Union Home Minister) অমিত শাহের (Amit Shah) সভায়ও উপস্থিত ছিলেন। রাজ্যে তৃণমূল কংগ্রেস সরকারকে হঠানোর ডাক দেওয়ার পাশাপাশি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)  আক্রমণ করেন প্রবীণ সাংসদ। দলীয় শৃঙ্খলা ভাঙায় দল বিরোধী আইন অনুযায়ী শিশিরের (Sisir Adhikari) সদস্যপদ খারিজের আর্জি জানিয়ে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দেন তৃণমূল কংগ্রেসের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়।

তৃণমূল কংগ্রেসের চিঠির প্রেক্ষিতে কাঁথির সাংসদের (Sisir Adhikari) কাছে জবাব তলব করেন লোকসভার অধ্যক্ষ। প্রিভিলেজ কমিটিকে পাঠানো চিঠিতে অবশ্য দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ মানতে রাজি হননি বঙ্গ রাজনীতিতে ডিগবাজি খাওয়ায় পারদর্শী শিশির অধিকারী। কাঁথির সাংসদের ওই জবাব লোকসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতার কাছে পাঠিয়ে দেন লোকসভার অধ্যক্ষ। এদিন ফের চিঠি দিয়ে শিশিরের (Sisir Adhikari) সাংসদপদ খারিজের দাবি জানিয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Banerjee)। তাঁর বক্তব্য, ‘কমিটির কাছে ভাসা-ভাসা জবাব দিয়েছেন শিশির অধিকারী (Sisir Adhikari)। বিজেপিতে (Bjp) যোগ দেওয়ার কথা স্বীকার করেননি। ওনার জবাবে আমরা সন্তুষ্ট নই। সাংসদপদ খারিজ নিয়ে যাতে আর কালবিলম্ব না করা হয়, তার জন্য অধ্যক্ষকে (Lok Sabha Speaker) চিঠি দিয়েছি।’

Published by:

Share Link:

More Releted News:

প্রতিবেশীর সঙ্গে স্ত্রী’র সম্পর্ক! সন্দেহের জেরে যা করলেন স্বামী..

শিশুমৃত্যুকে কেন্দ্র করে মণিপুরে কার্ফু ভেঙে রাজপথে হাজার হাজার বিক্ষোভকারী

আজ রাতেই জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন নরেন্দ্র মোদি,কোন বার্তা দেবেন?

সরকারি কর্মচারীদের জন্য সুখবর, ২ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা কেন্দ্রের

TCS কাণ্ডে তদন্তে অবসরপ্রাপ্ত বিচারপতি-আইপিএস নিয়ে চার সদস্যের কমিটি গঠন

এনডিএ-র জন্য কালো দিন, মহিলা সংরক্ষণ বিল নিয়ে রণংদেহী প্রিয়াঙ্কা গান্ধি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ