হাইকোর্টে ধাক্কা! ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় এবার সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

Share:

নিজস্ব প্রতিনিধি: হাইকোর্টে স্বস্তি না পেয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল তৃণমূল কংগ্রেস। জানা গিয়েছে, আগামী ৩ অগস্ট বিচারপতি এম এম সুন্দ্রেশ এবং বিচারপতি প্রসন্ন বি ভারালের ডিভিশন বেঞ্চে মামলাটি শুনানির জন্য উঠতে পারে। গত ১৮ জুন বিধাননগর সাইবার থানায় তৃণমূল বিধায়ক বিশ্বনাথা দাস অভিযোগ দায়ের করেন যে, দলের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে সন্দেহজনক আর্থিক লেনদেন হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে ইডি একটি ইসিআইআর নথিভুক্ত করে তদন্ত শুরু করে এবং তৃণমূলের একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেয়।

ইডির এই পদক্ষেপকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা করেছিল তৃণমূল। সেই মামলায় বিচারপতি কৃষ্ণা রাওয়ের ডিভিশন বেঞ্চ কোনও অন্তর্বর্তী স্থগিতাদেশ দিতে চায়নি। কিন্তু আদালত জানিয়েছে, তদন্ত চলাকালীন এই মুহূর্তে ইডির সিদ্ধান্তে হস্তক্ষেপ করা হবে না। ফলে সংশ্লিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি ফ্রিজ অবস্থাতেই থাকবে। অন্যদিকে, পুলিশের তরফে ফ্রিজ করা তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে দৈনন্দিন সাংগঠনিক খরচ চালানোর জন্য শর্তসাপেক্ষে টাকা তোলার অনুমতি আগেই দিয়েছে হাইকোর্ট।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর উপরে হামলার ছক! বর্ধমান থেকে গ্রেফতার জইশ জঙ্গি

আদালতের নির্দেশ অনুযায়ী, দলের প্রকৃত লোকেরা শুধুমাত্র চেকের মাধ্যমে সেই টাকা তুলতে পারবেন। এই টাকা উত্তোলনের প্রক্রিয়ায় নজরদারির জন্য অবসরপ্রাপ্ত বিচারপতি সুব্রত তালুকদারকে বিশেষ আধিকারিক হিসেবে নিয়োগ করা হয়েছে। পুলিশের তরফে ফ্রিজ করা অ্যাকাউন্ট সংক্রান্ত মামলার পরবর্তী শুনানি হবে আগামী ২১ সেপ্টেম্বর। 

তোলাবাজিতে ‘সংক্রমিত’ বিজেপির একাংশও, প্রকাশ্যে স্বীকারোক্তি শমীকের

ময়দান মার্কেট খালি করার নোটিস, ২৬ অগস্টের মধ্যে সরাতে হবে দোকান

নিরাপত্তায় জোর, চন্দননগর পুলিশের হাতে এল অত্যাধুনিক চেতক ও ব্রাভো পেট্রোলিং যান

বিশ্বকাপের আগে অধিনায়কত্ব ছাড়লেন এই ক্রিকেটার, কার হাতে তুলে দিলেন দায়িত্ব?

ছোটজাত, সুইপার বলে অপমান! দলিত দম্পতির নির্যাতনের অভিযোগে তোলপাড় মালদহ

উত্তরবঙ্গবাসীর জন্য সুখবর, বাগডোগরায় গড়ে উঠবে এইমস, আশ্বাস প্রতিমন্ত্রীর

নিজে হাতে রান্নার পর ইসকনে পড়ুয়াদের সঙ্গে বসে মিড ডে মিল খেলেন শুভেন্দু

বঙ্গে শুরু জনগণনা, কীভাবে করবেন সেলফ এনুমারেশনের ফর্মপূরণ? এই ভুল থেকে সাবধান

‘স্কুল ছুট রুখতে মিড ডে মিল নিয়ে বড় পদক্ষেপ’, ইসকন থেকে জানালেন মুখ্যমন্ত্রী

জনগণনা ২০২৬-এর সূচনা করলেন শুভেন্দু , প্রথম দিনেই সেল্ফ এনুমারেশন করলেন মুখ্যমন্ত্রী

‘এটাই আমার প্রথম এবং শেষ ভুল’, মোদিকে কটূক্তির পর সমাজ মাধ্যমে ক্ষমা চাইলেন তরুণী

কার রেশন কার্ড থাকবে, কার বাতিল হবে? জানুন সরকারের নতুন নিয়ম

‘সঠিক পরিষেবা দেওয়াই আমার মূল লক্ষ্য’, হঠাৎ করে পুরুলিয়ায় খাদ্য শস্যের গোডাউন পরিদর্শন