আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দিল্লি বিস্ফোরণকাণ্ডে অমিত শাহকে তুলোধোনা তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর

নিজস্ব প্রতিনিধি:  দিল্লির লাল কেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণে ঝড়ে গিয়েছে ৯টি প্রাণ। আহত হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন অনেকে। মঙ্গলবার বিস্ফোরণের ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র।

X- হ্যান্ডেলে একটি পোস্ট করে তৃণমূল সাংসদ লেখেছেন, “ভারতের একজন দক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর প্রয়োজন, শুধু ঘৃণা প্রচারকারী মন্ত্রী নয়। আমাদের সীমান্ত এবং শহরগুলিকে রক্ষা করা কি অমিত শাহের  কর্তব্য নয়? কেন তিনি সব দিক থেকেই এমন ব্যর্থ হচ্ছেন?”  প্রসঙ্গত,  কৃষ্ণনগরের সাংসদ আইন-শৃঙ্খলা, যুক্তরাষ্ট্রীয় কাঠামোর অবমাননা এবং বিরোধী নেতাদের বিরুদ্ধে কেন্দ্রের এজেন্সি গুলিকে ব্যবহারের মতো বিষয়গুলি নিয়ে প্রায়শই বিজেপি নেতৃত্বকে কাঠগড়ায় তোলেন।

 

সোমবার উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন তিনি। মঙ্গলবার ফের আরও একদফা বৈঠক সেরেছেন। মঙ্গলবার সকাল হতেই শাহের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন আধিকারিকরা। সেখানেই রুদ্ধদ্বার উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে। পরিস্থিতি খতিয়ে দেখার জন্য দফায় দফায় বৈঠক চলেছে সোমবার রাত থেকেই।

অমিত শাহ সোমবার জানিয়েছিলেন, গোটা বিষয় খতিয়ে দেখা হচ্ছে। কেন ঘটনা ঘটল, কীভাব ঘটল সব দিকে বিচার করা হচ্ছে। পরবর্তী বিষয় কি হবে সবটা ঠিক করতেই উচ্চপর্যায়ের বৈঠকের ডাক দেওয়া হয়েচিল। বৈঠকে হাজির ছিলেন এনআইএ,, এনএসজি আধিকারিকরাও। এই বিস্ফোরণের পরে আগামী পদক্ষেপ কী হবে, কীভাবে ব্যবস্থা নেওয়া হবে তা সিদ্ধান্ত হয়েছে মঙ্গলবার বৈঠকে।

লাল কেল্লার কাছে শক্তিশালী বিস্ফোরণ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে রিপোর্ট জমা দিয়েছেন অমিত শাহ। সোমবার রাতে দিল্লির পুলিশ কমিশনার সতীশ বোলচার সঙ্গে বিস্ফোরণ নিয়ে কথা বলার পর প্রধানমন্ত্রীকে এই বিষয়ে জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। যদিও প্রকাশ্যে সেই নিয়ে মুখ খুলতে রাজি হননি তিনি।

Published by:

Share Link:

More Releted News:

ভোট মিটলেও রাজ্যে আইনশৃঙ্খলা সামলাতে ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে

তৃণমূল ১৪২, বিজেপি ১৪৩, বাংলায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত বুথফেরত সমীক্ষায়

উদয়নারায়ণপুরে জওয়ানের ধাক্কায় বৃদ্ধের মৃত্যুর ঘটনায় কেন্দ্রীয় বাহিনীকে আড়াল কমিশনের

লক্ষ ফলোয়ার্স থাকা ইনফ্লুয়েন্সার স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী, হাড়হিম ঘটনা

ভোট শেষের মুখে নোয়াপাড়ায় উত্তেজনা, বচসা ঘিরে তৃণমূল–বিজেপি সংঘর্ষ

তামিলনাডুতে ফের বাজিমাত স্ট্যালিনের, দাগ কেটেছেন বিজয়-ও, বলছে বুথফেরত সমীক্ষা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ