গোয়ায় প্রার্থী তালিকায় চমক তৃণমূলের, লড়ছেন দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী

তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি কিরণ কান্দোলকর লরছেন আলদোনা আসনে।

Share:

নিজস্ব প্রতিনিধি: গোয়া বিধানসভা ভোটের জন্য প্রথম দফার প্রার্থী তালিকাতেই চমক দিল তৃণমূল কংগ্রেস। ঘাসফুলের প্রার্থী তালিকায় নাম রয়েছে রাজ্যের প্রাক্তন দুই মুখ্যমন্ত্রী চার্চিল আলেমাও ও লুইজিনহো ফেলেইরোর। দুজনেই নিজেদের পুরনো কেন্দ্রে ভোটযুদ্ধে অবতীর্ণ হচ্ছেন। আলেমাও লড়ছেন বেনাউলিম থেকে আর ফেলেইরো লড়ছেন ফতোরদা আসন থেকে। তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি কিরণ কান্দোলকর লরছেন আলদোনা আসনে।

আগামী ১৪ ফেব্রুয়ারি গোয়া বিধানসভায় ভোট। ইতিমধ্যেই আরব সাগরের পাড়ের রাজ্যে মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির সঙ্গে জোট গড়েছে তৃণমূল কংগ্রেস। বিধানসভা ভোটের রণকৌশল ও প্রার্থী তালিকা চূড়ান্ত করতে সোমবারই গোয়ায় পৌঁছেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিকালেই রাজ্যের ৪০ বিধানসভা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়েছিল। আর রাতেই বিধানসভা ভোটের জন্য দলের প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। প্রথম দফায় ৪০ আসনের মধ্যে ১১ আসনের প্রার্থীদের নাম প্রকাশ করা হয়েছে। 

এক নজরে দেখে নেওয়া যাক তৃণমূলের ঘোষিত প্রার্থী তালিকা-

১. পরভোরিম ———–সন্দীপ অর্জুন ভাজারকর

২. আলদোনা———— কিরণ মোহন কান্দোলকর

৩. আন্দ্রে——————জগদীশ ভোবে

৪. কামবারজুয়া———–সামিল ভোলভাইকর

৫. পোরিয়েম————-গনপত গাঁওকর

৬. কোরটালিম———–গিলবার্ট মারিয়ানো রডরিগজ

৭. নুভেম—————–জোস আর কাব্রাল

৮. ফতোরদা————-লুইজিনহো জোয়াকিম ফেলেইরো

৯. বেনাউলিম————- চার্চিল আলেমাও

১০. নাভেলিম————- ভ্যালেঙ্কা আলেমাও

১১. কানকোলিম————জরসন ফার্নান্ডেজ

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে রাজনীতির ময়দানে পা রেখেছিলেন দেশের স্বনামধন্য টেনিস তারকা লিয়েন্ডার পেজ। বিধানসভা ভোটে তিনিও প্রার্থী হতে পারেন বলে জল্পনা শুরু হয়েছে। যদিও তৃণমূলের প্রথম প্রার্থী তালিকায় তাঁর নাম নেই।

কাজল শেখকে লক্ষ্য করে ডিম থেরাপি, ঋত তৃণমূলে যোগ দিয়েও পেলেন না ছাড়

পুলিশের ভ্যান আটকে ভাইরাল, থানায় অভিযোগ দায়ের মডেল রিয়া আহিরের

ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে ধৃতদের নিয়ে ঘটনাস্থলে পুনর্নির্মাণ, গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬

ট্রেনের শীতাতপ নিয়ন্ত্রিত কামরায় প্রদীপ জ্বালিয়ে পুজো, ভাইরাল ভিডিও

ধনুশ অতীত! তরুণ ক্রিকেটার যশস্বীর প্রেমে পড়েছেন ম্রুণাল, ভিডিও নিয়ে জোর চর্চা

জমি-বাড়ি দখল মামলায় তৃণমূল নেতা অতীন ঘোষকে রক্ষাকবচ দিল হাইকোর্ট

সকালের জল খাবারে স্বাদ বদল করতে চান? বানান স্বাস্থ্যকর কুমড়োর পরোটা

নিট পড়ুয়াদের লক্ষ্য করে একে-৪৭ থেকে গুলি চালানোর অভিযোগ, সাসপেন্ড পুলিশ আধিকারিক

‘আন্দোলন হচ্ছে বলেই লাঠিচার্জ করা যায় না’, দিল্লি পুলিশকে তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

আজ ফের উত্তরবঙ্গ সফরে শুভেন্দু, দেখা করবেন নামচিতে স্বজনহারা ১১ পরিবারের সঙ্গে

একাধিক মিছিলের জেরে সোমে স্তব্ধ হতে চলেছে শহর, ভোগান্তির শিকার হবেন নিত্যযাত্রীরা

প্যান্টে প্রস্রাব করতেই ৫ বছরের খুদের গোপনাঙ্গে ছ্যাঁকা! চাঞ্চল্য বারাণসীর প্লে স্কুলে

নবান্নের ফলক থেকে নীল সাদা OUT, গেরুয়া রং IN

আজ থেকেই চালু হাওড়া স্টেশনের নতুন ২৪ নম্বর প্ল্যাটফর্ম, যাত্রীদের জন্য কী কী নতুন সুবিধা?