তৃণমূল মুখপাত্র সাকেত গোখেলের দুদিনের পুলিশি হেফাজত

মঙ্গলবার ভোরে তৃণমূলের জাতীয় মুখপাত্রকে গ্রেফতার করে গুজরাত পুলিশের সাইবার সেল।

Share:

নিজস্ব প্রতিনিধি, আমদাবাদ: মোরবি সেতু ভেঙে পড়ার ঘটনা নিয়ে টুইট করার দায়ে ধৃত তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সাকেত গোখেলকে দুদিনের পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দিলেন বিচারক। আজ মঙ্গলবার আমেদাবাদে বিশেষ আদালতে হাজির করা হয়েছিল তাঁকে। জিজ্ঞাসাবাদের জন্য তৃণমুল কংগ্রেসের জাতীয় মুখপাত্রকে তিনদিনের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার আর্জি জানিয়েছিল গুজরাতের সাইবার সেলের আইনজীবী। সেই আর্জি খারিজ করে দুদিনের হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

গুজরাত বিধানসভা ভোটের মুখেই ভেঙে পড়েছিল মোরবির ঝুলন্ত সেতু। ওই দুর্ঘটনায় প্রাণ হারান ১৪১ জন। দুর্ঘটনার ৪৮ ঘন্টা বাদে ঘটনাস্থলে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর প্রধানমন্ত্রীর ওই সফরে ৩০ কোটি টাকা খরচ হয়েছিল বলে দাবি করে টুইট করেন তৃণমূল কংগ্রেসের জাতীয় মুখপাত্র সাকেত গোখেল। তথ্যের অধিকার আইনে ওই তথ্য মিলেছে বলেও দাবি করেন তিনি। গত পয়লা ডিসেম্বর প্রেস ইনফরমেশন ব্যুরোর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, আরটিআইতে ওই ধরনের কোনও তথ্য জানানো হয়নি। প্রধানমন্ত্রীর নামে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে সাকেতের বিরুদ্দে এফআইআর দায়ের করা হয়।

মঙ্গলবার ভোরে জয়পুর বিমানবন্দর থেকে তৃণমূল কংগ্রেসের জাতীয় মুখপাত্রকে গ্রেফতার করে গুজরাত পুলিশের সাইবার সেল। কয়েক ঘন্টা বাদে নিয়ে আসা হয় আমদাবাদে। সাকেতের গ্রেফতারের বিরুদ্ধে সরব হয়েছেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, ‘রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই সাকেতকে গ্রেফতার করা হয়েছে।’ দলের মুখপাত্রের গ্রেফতারির প্রতিবাদ জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।  

প্রসিদ্ধ কৃষ্ণের ৫ উইকেট, ২১৮ রানে গুটিয়ে গেল আফগানিস্তান

খুনের চেষ্টা ও ভয় দেখানোর অভিযোগে সাঁকরাইলের পঞ্চায়েত উপপ্রধান সহ ২ তৃণমূল নেতা গ্রেফতার

‘একা কুম্ভ’ হয়ে লড়াই করে একদিনের কেরিয়ারে প্রথম শতরান হাশমাতুল্লাহ শাহিদির

বৃষ্টির রাতে ফাঁকা মন্দিরে হানা চোরেদের, দেবীর গয়না খুলতেই যা ঘটল……

দিঘার সমুদ্রে স্পিড বোটের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু পর্যটকের, তদন্তে পুলিশ

আবাসের টাকা নিয়ে ‘কাটমানি’ রাজ! অবশেষে শ্রীঘরে দুর্নীতিবাজ উপপ্রধান

ব্রাজিলের হয়ে ছেলের গোল দেখে কেঁদেই ফেললেন কুনহার মা

আবাস যোজনায় কাটমানি নেওয়া টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের

দিল্লিতে ট্রেনের আসন নিয়ে বচসা, পিটিয়ে খুন যাত্রীকে, নীরব RPF

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় জোড়া বিস্ফোরণে ছিন্নভিন্ন সাতজন

পশ্চিমবঙ্গ দিবসে রাজ্যবাসীকে শুভেচ্ছা মোদি-শাহের

বকখালিতে হাড় হিম করা ঘটনা, বান্ধবীকে খুন করে বালির নিচে মৃতদেহ পুঁতে রেখেছিল প্রেমিক

৫ বছরেই বিমানবালা! এমিরেটসের বিমানে উঠে চক্ষু চড়কগাছ যাত্রীদের

দিঘা, মন্দারমণিতে সমুদ্রে নামার উপর নিষেধাজ্ঞা, জামাইষষ্ঠীতে প্ল্যান বানচাল পর্যটকদের