আইপিএস অফিসারের স্ত্রীর দ্বারা নির্যাতন, আত্মহত্যার চেষ্টা মহিলার  

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ওড়িশার এক হোম গার্ডকে অত্যাচারের অভিযোগ উচ্চপদস্থ পুলিশ অফিসারের এক স্ত্রীর বিরুদ্ধে। বাধ্য হয়ে শেষমেশ আত্মহত্যার চেষ্টা করেন ওই মহিলা। ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে গিয়ে পা হারিয়েছেন মহিলা। বর্তমানে কটকের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি।

জানা গিয়েছে, ডিআইজি র‍্যাঙ্কের পুলিশ অফিসারের বাড়িতে সঠিকভাবে কিছুকাজ করতে না পারায় তাঁকে মারধর ও অকথ্য ভাষা প্রয়োগ করা হয় বলে অভিযোগ। উত্তর সেন্ট্রাল রেঞ্জের ডিআইজি ব্রিজেশ কুমার রাই এর স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। ওই পুলিশ অফিসার  অভিযোগগুলি  অস্বীকার করেছেন। পারিবারিক সমস্যার কারণে মহিলা আত্মহত্যার চেষ্টা করেছেন বলে দাবি করেছেন ডিআইজি। তবে অভিযোগ ওঠার পরে ওই অফিসারকে কটকের রাজ্য পুলিশ সদর দফতরে স্থানান্তর করা হয় বলে খবর মিলেছে।

ওই মহিলা এখনও এই বিষয়ে পুলিশ অভিযোগ দায়ের করেননি। তবে তিনি রাজ্যপাল গণেশি লাল, মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক এবং আরও কয়েকজনকে চিঠি দিয়েছেন। ওই মহিলার মেয়ে জানিয়েছেন, “অফিসারের স্ত্রীর অত্যাচারে আমার মা বিরক্ত হয়েছিলেন। মানসিক চাপের সাথে মানিয়ে নিতে না পেরে, তিনি তার জীবন শেষ করার সিদ্ধান্ত নিয়েছিলেন”।

ডিজি হোমগার্ড সুধাংসু সারঙ্গী অভিযোগের সত্যতা খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন। পাশাপাশি ওই মহিলা হোমগার্ডের চিকিৎসার খরচ সরকার বহন করবে বলে জানিয়েছেন। মহিলা হাসপাতাল থেকে ছাড়া পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গিয়েছে।  

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি