এবার থেকে প্রিমিয়াম ট্রেনে দিনের বেলা রেলসেবিকা, রাতে রেলসেবক

ভারতে এখন মোট ২৫টি প্রিমিয়াম ট্রেন চলে। প্রতিটি ট্রেনেই রেলসেবিকা বা সেবক নিযুক্ত হবে। এই পরিষেবা ক্ষেত্রে যারা প্রশিক্ষিত, তাঁদেরই নিয়োগ করা হবে

Share:

নিজস্ব প্রতিনিধি: বিমানে উঠলে বিমানসেবিকা সকলেই দেখেছেন। ভারতীয় রেলের নির্দিষ্ট কয়েকটি ট্রেনে রেলসেবিকাও দেখা গিয়েছিল। পরীক্ষামূলকভাবে কয়েকটি ট্রেনে তা চালু করেছিল ভারতীয় রেল ও আইআরসিটিসি। এবার তা পাকাপাকিভাবে অন্যান্য প্রিমিয়াম ট্রেনেও চালু করতে চলেছে রেলমন্ত্রক। তবে রেলসেবিকাদের দেখা মিলবে কেবলমাত্র দিনের বেলা চলাচলকারী ট্রেনে। আর দিন-রাতের ট্রেনে থাকবেন রেলসেবক অর্থাৎ পুরুষকর্মীরা।

এতদিন আইআরসিটিসি পরিচালিত তেজস এক্সপ্রেস এবং ভারতীয় রেলের বন্দেভারত এক্সপ্রেসের রেলসেবিকা ও সেবকদের দেখা গিয়েছে। এবার ঠিক হয়েছে শতাব্দী, গতিমান এক্সপ্রেসের মতো স্বল্প দুরত্বের ট্রেনে দিনের বেলা রেলসেবিকারা নিযুক্ত থাকবেন। তাঁরা ট্রেনে ওঠার আগে যাত্রীদের স্বাগত জানাবেন। ট্রেনে জল, খাবার পরিবেশন-সহ অভিযোগ শোনার কাজ করবেন। রাতের ট্রেনের ক্ষেত্রে কাজ করবেন রেলসেবকরা। এই কারণে প্রিমিয়াম ট্রেন হওয়া সত্ত্বেও রাজধানী ও দুরন্ত এক্সপ্রেসের মতো দূরপাল্লার ট্রেনে রেলসেবিকা নিয়োগ হবে না। তবে তা কবে থেকে চালু হবে সেটা নিয়ে কিছু জানায়নি রেল কর্তৃপক্ষ।

রেল সূত্রে জানা যাচ্ছে, ভারতে এখন মোট ২৫টি প্রিমিয়াম ট্রেন চলে। প্রতিটি ট্রেনেই রেলসেবিকা বা সেবক নিযুক্ত হবে। এই পরিষেবা ক্ষেত্রে যারা প্রশিক্ষিত, তাঁদেরই নিয়োগ করা হবে। সম্প্রতি বেসরকারি উদ্যোগে সারা দেশজুড়ে ৭৫টি বন্দেভারত এক্সপ্রেস চালানোর পরিকল্পনাও করা হয়েছে। এই সব ট্রেনেও রেলসেবিকাদের দেখা যাবে। তবে রেলমন্ত্রক জানিয়ে দিয়েছে, রেলসেবিকাদের পোশাক সব ক্ষেত্রেই একইরকম হবে।

কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মাইগ্রেন নাকি ব্রেন টিউমার? মাথাব্যথার পার্থক্য বোঝার দাওয়াই বাতলালেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ

ফ্যাশন শিল্পে বিশেষ অবদান, জানেন ভারতের ‘ডেনিম ক্যাপিটাল’ কোন শহর?

মৃত মানুষের জুতো ব্যবহার করা উচিত? কী ক্ষতি হতে পারে জানুন…