১০০ দিনের কাজে বকেয়া টাকা চেয়ে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে বৈঠক তৃণমূল সাংসদদের

একশো দিনের কাজে বাংলার বঞ্চনা নিয়ে একাধিকবার সরব হয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  প্রধানমন্ত্রীকে চিঠিও দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিজেপি শাসিত কেন্দ্র সরকার ১০০ দিনের কাজে রাজ্যের পাওনা টাকা বন্ধ করেছে বলে আগে বহুবার সরব হয়েছে বাংলার শাসকদল। একশো দিনের কাজে বাংলার বঞ্চনা নিয়ে একাধিকবার সরব হয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে  রাজ্যের বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার দাবি জানিয়ে চিঠিও দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবার দিল্লিতে গিয়ে এই বিষয়টি নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন তৃণমূল সাংসদদের এক প্রতিনিধিদল। বৃহস্পতিবার কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংয়ের সঙ্গে বৈঠক করেন জোড়াফুল শিবিরের সাংসদরা।

একশো দিনের কাজে রাজ্যের বকেয়া প্রায় ৭ হাজার কোটি টাকা। একাধিকবার বলার পরেও কেন্দ্র সরকার সেই বকেয়া টাকা দিচ্ছে না রাজ্যকে। এই বিষয়টি নিয়ে বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূলের মুখ্য সচেতক সুখেন্দুশেখর রায়, লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, দোলা সেন, প্রতিমা মণ্ডল-সহ ১০ জন দলীয় সাংসদ। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায় জানান, এই বিষয়টি নিয়ে কোনও রকম রাজনীতি করা তৃণমূলের উদ্দেশ্য নয়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) তরফে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Modi) লিখিত ভাবে ওই বকেয়া টাকা রাজ্যকে দেওয়ার জন্য তাঁরা আবেদন জানিয়েছেন বলেও জানান লোকসভার দলনেতা। পুরো বিষয়টিকেই ‘দুর্ভাগ্যজনক’ বলেও উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, কেন্দ্র টাকা দেওয়া বন্ধ করে দেওয়ায় একশো দিনের কাজের সঙ্গে যুক্ত শ্রমিকদের দুর্ভোগে পড়তে হয়েছে। টান পড়েছে তাঁদের রুজিরুটিতে। এই বঞ্চনার প্রতিবাদ জানিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় প্রতিবাদ কর্মসূচিও পালন করেছে তৃণমূল কংগ্রেস। এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন একশো দিনের কাজের টাকা দেওয়ার ক্ষেত্রে বঞ্চনার বিরুদ্ধে দলের সাংসদরা দিল্লিতে সরব হবেন। এদিন দলের শীর্ষ নেত্রীর সেই নির্দেশ মেনে কেন্দ্রের মন্ত্রীর সঙ্গে এই বিষয়টি নিয়ে বৈঠক করেন তৃণমূল সাংসদরা।

শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে সচিনের রেকর্ড ছুঁলেন যশস্বী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

মিলিনিয়াম পার্কে দু’দিন ব্যাপী খাদ্যমেলার আয়োজন রাজ্য সরকারের

শ্বশুরবাড়িই ছিল পাক গুপ্তচরের গোপন ডেরা! ধৃত শফিকুলকে ঘিরে তদন্তে চাঞ্চল্যকর তথ্য

‘ছেড়ে যেও না’, প্রতিবেশী ভারতীয় দম্পতিকে হাত ধরে অনুরোধ মার্কিন মহিলার, ভাইরাল ভিডিও

মুম্বইয়ে স্বাধীনতা দিবস পালন অক্ষয়ের, খালি পায়ে ‘তেরঙ্গা’ উত্তোলন নায়কের, ভাইরাল ভিডিও

১০৪ ফুট উচ্চতার ‘তেরঙ্গা’ উত্তোলন করে নজির গড়ল অশোকনগর

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

‘ভাল তৃণমূলরা বাড়িতেই বসে থাকুন, বিজেপিতে স্থান নেই,’ সাফ জানালেন শমীক

বাধ সাধল আবহাওয়া, স্বাধীনতা দিবসে সুন্দরবন সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

স্বাধীনতা দিবসে ঋত তৃণমূলের ‘কাছাকাছি’ কালীঘাটপন্থী বিধায়ক কুণাল ঘোষ, জল্পনা