পঞ্জাবে পতনের মুখে আপ সরকার? বিরোধী দলনেতার মন্তব্যে শোরগোল

Share:

নিজস্ব প্রতিনিধি, অমৃতসর: সদ্য সমাপ্ত বিধানসভা ভোটে দিল্লি হাতছাড়া হয়েছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির (আপ)? রাজ্যের বিরোধী দলনেতা প্রতাপ সিংহ বাজওয়া দাবি করেছেন ‘আপের ৩২ বিধায়ক তাঁর সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। যে কোনও দিনই মুখ্যমন্ত্রী ভাগবন্ত মানের সরকারের পতন ঘটতে পারে।’ বিরোধি দলনেতার ওই মন্তব্য নিয়ে রাজ্য-রাজনীতিতে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে। যদিও বাজওয়ার দাবিকে হাস্যকর বলে কটাক্ষ করেছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী মান। কটাক্ষের সুরে তিনি বলেছেন, ‘কেউ জেগে স্বপ্ন দেখলে, আমরা কী করতে পারি।’

২০২২ সালের ফেব্রুয়ারি মাসে পঞ্জাব বিধানসভা ভোটে কংগ্রেসকে ক্ষমতা থেকে হঠিয়ে কুর্সি দখল করে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। ১১৭ আসন বিশিষ্ট বিধানসভায় আপ প্রার্থীরা জয়ী হন ৯৩টি আসনে। ১৬টি আসনে জেতে কংগ্রেস। শিরোমণি অকালি দল জয়ী হয় মাত্র তিন আসনে। আর অন্যান্যরা চারটি আসনে। সরকার গঠনের জন্য ম্যাজিক ফিগার ৫৯। কিন্তু লোকসভা ভোটে আপের সঙ্গে জোর টক্কর দেয কংগ্রেস। রাহুল গান্ধির দল জেতে সাত আসনে। তিনটি আসন যায় আপের দখলে। একটিতে জয়ী হয শিরোমণি অকালি দল।

গত কয়েক মাস ধরেই মুখ্যমন্ত্রী ভাগবন্ত মানের কাজকর্মে সাধারণ মানুষের মনে যেমন ক্ষোভ জমেছে তেমনই আপ বিধায়কদের একাংশও ক্ষুব্ধ। দিল্লি বিধানসভা ভোটে দল ধরাশায়ী হতেই ক্ষুব্ধ আপ বিধায়করা বেশ সক্রিয় হয়ে উঠেছে। ভাগবন্ত মানের উপরে চাপ সৃষ্টির নয়া কৌশল নিয়েছেন। আপ বিধায়কদের মধ্যে ক্ষোভ বাড়ার মধ্যেই চাঞ্চল্যকর দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা প্রতাপ সিং বাজওয়া। এক সর্বভারতীয় বৈদ্যুতিন চ্যানেলকে তিনি বলেছেন, ‘যে কোনও সময়ে পঞ্জাবে আপ সরকারের পতন ঘটতে পারে। ওই দলের ৩২ বিধায়ক-মন্ত্রী আমার সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। বাকি বেশ কয়েকজন বিধায়ক বিজেপি নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করেছেন বলে শুনতে পেয়েছি।’ যদিও মান সরকারের পতনের জন্য কংগ্রেস কোনও চেষ্টা করবে না বলেও জানিয়েছেন বাজওয়া। তাঁর কথায়, ‘আমরা আপ সরকারকে ভাঙার কোনও চেষ্টা করব না। সরকারের কাজকর্মের গঠনমূলক সমালোচনা চালিয়ে যাব। তবে বিজেপি সরকার ভাঙার চেষ্টা চালাবে বলে আমি নিশ্চিত।’

ইউপিআই বা অনলাইনে পেমেন্ট করলে অতিরিক্ত টাকা কাটবে? জানুন সত্যিটা

রোজ কুমড়োর বীজ খাচ্ছেন? জানলে অবাক হবেন এর ৫ ম্যাজিক

ওমেগা-৩, ভিটামিন এ, ক্যালসিয়ামের ভাণ্ডার এই সস্তার মাছ! মিলবে একাধিক উপকার

রাখি উৎসবে চন্দ্রগ্রহণের ছায়া, ভাইয়ের হাতে রাখি বাঁধার শুভ সময় জেনে নিন….

উল্টো চাল পরিবর্তন করে শনির সোজা গতি, মালামাল হবেন ৫ রাশির জাতকরা…

শনির সুদৃষ্টিতে কর্মক্ষেত্রে উন্নতি, বেতন বাড়ার সম্ভাবনা এই রাশির জাতকদের

অতি সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি মোজতবা খামেনি

রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা, ব্যাহত পরিষেবা

‘জাতীয়তাবাদ, দেশপ্রেম জাগাতেই তিরঙ্গা যাত্রা,’ হাজরার সভায় বললেন মুখ্যমন্ত্রী

২০২৫-এর নিয়ম মেনেই নিয়োগ হবে, হাইকোর্টে জানাল স্কুল সার্ভিস কমিশন

জমি দুর্নীতি মামলায় শনিতেই হাজিরা দিতে হবে সুমিতকে! সমন সিআইডির

শুভেন্দুর আপ্যায়ণে মুগ্ধ ফিরহাদ, তুলনা টানলেন বিধানচন্দ্র রায়ের সঙ্গে

‘সুপ্রিম কোর্ট কী চাইছে সবার উপর গুলি চলুক’, মহুয়ার পাশে দাঁড়িয়ে প্রশ্ন অভিজিত দীপকের