অন্ধ্র প্রদেশে লরির-বাসের সংঘর্ষ, আগুনে ঝলসে মৃত ১২ জন

Share:

নিজস্ব প্রতিনিধি, মার্কাপুরম : সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা। অন্ধ্রপ্রদেশের মার্কাপুরম জেলায় বাস ও লরির মুখোমুখি সংঘর্ষে আগুন ধরে যায় বাসে। এই ঘটনায় ঝলসে মৃত্যু হয়েছে ১২ জনের। আহত হয়েছেন ২০ জনের বেশি। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। 

জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে তেলেঙ্গানার নির্মল থেকে একটি বেসরকারি যআত্রীবাহী বাস যাচ্ছিল নেল্লোরে। যআওয়ার পথে বৃহস্পতিবার সকাল ৬টা নাগাদ হরিকৃষ্ণা ট্রাভেলসের বাসটির একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সঙ্গে সঙ্গে বাস ও লরিতে আগুন লেগে যায়। বুঝে ওঠার আগেই বেশ কয়েকজন জীবন্ত দগ্ধ হয়ে যায়। স্থানীয়রাই প্রথমে ছুটে এসে উদ্ধারের চেষ্টা করে। আগুনের কারণে বেশি সুবিধা করতে পারেনি। তাঁরাই খবর দেয় দমকল ও পুলিশে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল ও পুলিশকর্মীরা। স্থানীয়দের চেষ্টাতে দগ্ধ ব্যক্তিদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় প্রথমে আটজনের মৃতদেহ উদ্ধার হয়। পরে আরো ৪জনের মৃত্যু হয়েছে। ২০ জনের মধ্যে বেশ কয়েকজন আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে। মার্কাপুরামের ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (ডিএসপি) নাগরাজু জানিয়েছেন, আগতদের হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে। ঘটনাটি কীভাবে ঘটেছে, চালকরা মদ্যপ ছিল কিনা। সব ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে।

মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রী কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং আহতদের চিকিৎসা সহ পরিস্থিতি পর্যালোচনা করেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে একটি বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। মৃতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

প্রেমিকার সঙ্গে দেখা করতে পাক অধিকৃত কাশ্মীর থেকে ভারতে এল যুবক

প্রেমিক ক্যালাম টার্নারকে বিয়ে করলেন পপ গায়িকা দুয়া লিপা, ভাইরাল ছবি

শুভেন্দুর পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথগ্রহণ শেষ, পূর্ণমন্ত্রী হলেন তাপস রায়, অর্জুন সিং, দীপক বর্মন

তীব্র গরমে শেষ পাতে রাখুন তরমুজের বরফি, জেনে নিন রেসিপি

বিনামূল্যে বাস পরিষেবা, খুশি মহিলা যাত্রীরা, উৎসবের আবহ পুরুলিয়ায়

লাভপুরে প্রায় ৬০ লক্ষ টাকা জাল লটারি উদ্ধার, তৃণমূলের বুথ সভাপতি সহ গ্রেফতার ২

আরসিবি কাছে গুজরাতের হারের পিছনে খলনায়ক কে? সবটা জানালেন অধিনায়ক গিল

স্কুল যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু এক শিশুর , জখম ১

আর কাটতে হবে না টিকিট! সরকারি বাসে মহিলাদের যাতায়াত ফ্রি, লাগবে পরিচয়পত্র

সোমে DA নিয়ে সুখবর রাজ্য সরকারি কর্মচারিদের? চার কর্মী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

স্বপ্নভঙ্গ শুভমনদের, কোহলির ব্যাটে টানা দ্বিতীয়বার আইপিএল জয় বেঙ্গালুরুর

আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর স্ত্রী অনুষ্কার সঙ্গে জমিয়ে নাচ বিরাটের, ভাইরাল সুন্দর মুহূর্ত

ক্রেন দিয়ে নামানো হচ্ছে মেসির বিশাল মূর্তি! কোথায় রাখা হবে স্ট্যাচুটি?

মুম্বই-পুণে এক্সপ্রেসওয়েতে কন্টেনার উল্টে দুর্ঘটনা, মৃত ২, আহত ১