Loading live market data...
Loading active stocks...
Connecting...

Morbi: অভিযুক্তদের পক্ষে দাঁড়াবেন না কোনও আইনজীবী, সিদ্ধান্ত বার অ্যাসোসিয়েশনের

প্রস্তাব পাশ

Share:

নিজস্ব প্রতিনিধি, গান্ধিনগর: মোরবি সেতু দুর্ঘটনায় অভিযুক্ত নয়জনের তরফে আদালতে সওয়াল করবেন না কোনও আইনজীবী। এই মর্মে মোরবি বার অ্যাসোসিয়েশন এবং রাজকোট বার অ্যাসোসিয়েশন প্রস্তাব গ্রহণ করেছে। প্রস্তাব সর্বসম্মতিক্রমে পাশও হয়ে গিয়েছে।

মোরবি বার অ্যাসোসিয়েশনের প্রবীণ আইনজীবী এসি প্রজাপতি বুধবার সংবাদমাধ্যমকে বলেন, সেতু দুর্ঘটনায় ওরেভা সংস্থার নয় কর্মীকে পুলিশ গ্রেফতার করেছে। আমাদের আইনজীবীদের সংগঠন এবং রাজকোট বার অ্যাসোসিয়েশন সিদ্ধান্ত নিয়েছে, অভিযুক্ত নয়জনের তরফ থেকে আদালতে কোনও আইনজীবী সওয়াল করবেন না। এই মর্মে দুই বার অ্যাসোসিয়েশনে প্রস্তাব পেশ করা হয়। প্রস্তাব সর্বসম্মতিক্রমে পাশ হয়ে গিয়েছে।

যদিও লিগ্যাল সার্ভিস অব ইন্ডিয়া- বলছে, অভিযুক্তের অধিকার রয়েছে আইনজীবী পাওয়ার। এটা সংবিধান প্রদত্ত অধিকারের মধ্যে পড়ে। শুধু তাই নয়, বন্দি থাকাকালীন সে যদি কোনও কারণে অসুস্থ হয়ে পড়ে, সে ক্ষেত্রে অভিযুক্ত চিকিৎসকারও সুবিধা পাওয়ার অধিকারী।

উল্লেখ করা যেতে পারে, নির্ভয়ার ঘটনার ক্ষেত্রেও দোষীদের পক্ষে কোনও আইনজীবী দাঁড়াতে অস্বীকার করে। আদালতকে সেটা জানিয়ে দেওয়া হল আদালতের তরফ থেকে দোষীদের তরফে সওয়াল করার জন্য নিয়োগ করা হয় আইনজীবী এ পি সিংহকে। হাথরসের গণধর্ষণের ঘটনায় তিনিই দোষীদের তরফ থেকে আদালতে সওয়াল করেন।

উল্লেখ করা যেতে পারে, রবিবার রাতে গুজরাতের মোরবি সেতু আচমকাই ভেঙে পড়ে। ঘটনায় প্রাণ হারান শতাধিক। সেতু মেরামতির দায়িত্ব দেওয়া হয়েছিল ওরেভাকে। রাজ্য সরকার দ্রুত সিট গঠন করে। গ্রেফতার করে সংস্থার নয় কর্মীকে। যদিও সংস্থার মাথারা এখনও পলাতক।

আরও পডুন Morbi:  ধর্মাবতার, সব কিছুই হয়েছে ভগবানের ইচ্ছায়: আদালতে বয়ান ধৃতের

রোজ সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এই ৪ খাবার খাচ্ছেন? মহাবিপদে পড়বেন

শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণ কবে? কতক্ষণ থাকবে অন্ধকার, জানুন বিস্তারিত

সাবধান! স্মার্টফোনে সবসময় ব্লুটুথ অন রাখছেন? ফাঁকা হতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট

সূর্য-বৃহস্পতির সংযোগে ‘লাভ দৃষ্টি’, ১১ মে থেকে কপাল খুলবে ৪ রাশির জাতকদের

শনির রেবতী নক্ষত্রে প্রবেশ, ১৭ মে পর্যন্ত সতর্ক থাকুন এই রাশির জাতকরা…

আজকের রাশিফল: পরিবারে সাঙ্ঘাতিক বিপদ আসছে, সতর্ক থাকুন..

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার