ট্রেনের ওভারহেডের তার ছিঁড়ে বিপত্তি, প্রাণ হারালেন ২জন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শনিবার দিল্লিগামী ট্রেনে ভয়াবহ দুর্ঘটনা। ট্রেনের ওপরে লোহার স্তম্ভের একাংশ এবং ওভারহেড ইলেকট্রিক তার ছিঁড়ে পড়ে। এই ভয়াবহ ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে ঝাড়খণ্ডের কোডারমা জেলায়। শনিবার দুপুর ১২টা নাগাদ কোডারমা রেলস্টেশন ধরে ছুটে যাচ্ছিল পুরী-নয়াদিল্লি পুরুষোত্তম এক্সপ্রেস। সেই সময় ট্রেনের ওপর পড়ে যায়  লোহার স্তম্ভের একাংশ । তীব্র ঝাঁকুনি নিয়ে দাঁড়িয়ে যায় ট্রেনটি।

তবে ট্রেনের সেই তীব্র ঝাঁকুনিতে প্রাণ হারান ২ জন। জানা গিয়েছে তীব্র ঝাঁকুনিতে সেই ২জন যাত্রীর হৃদরোগ হয়ে যাওয়ায় তাঁরা ঘটনাস্থলেই প্রাণ হারান।  এই ঘটনা প্রসঙ্গে ধানবাদ রেল শাখার সিনিয়ার ডিভিশনাল কমার্স ম্যানেজার অমরেশ কুমার বলেন, ‘ওভারহেড তার ছিঁড়ে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এবং সঙ্গে সঙ্গে ইমারজেন্সি ব্রেক কষে থামানো হয় ট্রেনটিকে।‘, দুর্ঘটনার সময় ট্রেনটি ঘণ্টায় ১৩০ কিমি বেগে ছুটছিল।

এই আবহে ইমারজেন্সি ব্রেক কষার জেরে কামরার ভিতরে থাকা যাত্রীরা অধিকাংশই টাল সামলাতে পারেনি। এই দুর্ঘটনা নিয়ে মধ্যপূর্ব রেলের তরফ থেকে জানান হয়েছে, প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় ওভারেড তারটি মেরামত করা সম্ভব হয় এবং ফের ট্রেন চলাচল শুরু হয় এই শাখায়। এদিকে আচমকা ব্রেক কষে থমকে পড়া পুরুষোত্তম এক্সপ্রেসটিকে একটি ডিজেল ইঞ্জিনের সাহায্য সেখান থেকে নিয়ে আসা হয় গোমোহ স্টেশনে। পরে গোমোর থেকে ফের বিদ্যুৎ চালিত ইঞ্জিনের সাহায্যে গন্তব্য দিল্লির উদ্দেশে রওনা দেয়    পুরী-নয়াদিল্লি পুরুষোত্তম এক্সপ্রেস। তবে এই ঘটনা নিয়ে রেলের ভুমিকা নিয়ে উঠছে প্রশ্ন। বারবার কি করে রেল দুর্ঘটনার ঘটনা ঘটছে তা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে ভারতের রেলকে।

যুবকের লালসার শিকার বছর ৬৫-র বৃদ্ধা, ধর্ষণের জেরে জ্ঞান হারালেন নির্যাতিতা

বাড়ি বয়ে এসে যুবতীকে শ্লীলতাহানির অভিযোগ, অপমানে আত্মঘাতী প্রৌঢ়

অতি গভীর নিম্নচাপের জেরে রবি রাত থেকেই ভাসবে দক্ষিণের দুই জেলা, শহরেও বৃষ্টির পূর্বাভাস

‘সরকারি হাসপাতালে তৃণমূলী কালচার বন্ধ করতে হবে,’ সারপ্রাইজ ভিজিটে গিয়ে বললেন প্রতিমন্ত্রী সুমনা সরকার

টোটো-বাইকের সংঘর্ষ, ছিটকে পড়ে মৃত্যু দেড় বছরের শিশুর, মর্মান্তিক ঘটনা বনগাঁয় 

সোম থেকেই ব্লু ও গ্রিন লাইনে ভোরবেলা মেট্রো পরিষেবা, সময়সূচি দেখে নিন

বিজেপি সাংসদ জগন্নাথের বাড়িতে সব্যসাচী-ঘনিষ্ঠ তৃণমূল নেত্রী টিনা, ব্যাপারটা কী?

ভারোত্তোলন ইতিহাস গড়ে সোনা জিতলেন মীরাবাঈ চানু

ব্যাটে-বলে দাপট দেখিয়ে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করলেন শ্রেয়স আইয়াররা

পরীক্ষা ব্যবস্থার সংস্কারে টাস্ক ফোর্স গঠন মোদির, দায়িত্বে নন্দন নিলেকেনি

সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’-র প্রশংসায় পঞ্চমুখ ক্রিস্টোফার নোলান

মদ্যপান নিয়ে ঝামেলা, দুই শিশুসন্তানের সামনেই ৮ মাসের গর্ভবতী স্ত্রীকে কাস্তে দিয়ে কুপিয়ে খুন স্বামীর

বিশ্ব ম্যানগ্রোভ দিবসে বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর, গ্লোবাল ডেস্টিনেশন হতে চলেছে সুন্দরবন

শঙ্করপুর ট্রলার দুর্ঘটনায় মৃত ১৫ মৎস্যজীবীর পরিবারকে ৫ লক্ষ টাকা করে সহায়তা, ঘোষণা মুখ্যমন্ত্রীর